এক্সপ্লোর

Reasi Terror Attack: রিয়াসি জঙ্গি হামলায় একাধিক বিদেশি জঙ্গি, মার্কিন অস্ত্রশস্ত্র, একের পর এক ভয়ঙ্কর তথ্য

Reasi Terror Attack : বাসটি খাদে পড়ে যাওয়ার পরও জঙ্গিরা গুলি চালাচ্ছিল, যাতে সবাই যে মারা গিয়েছে , তা নিশ্চিত হয়।

নয়াদিল্লি:  রিয়াসিতে বাসে জঙ্গিহানার ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই চাঞ্চল্যকর তথ্য আসছে। আগেই এক সূত্র দাবি করেছিল, এই হামলায় পাক জঙ্গিদের ইন্ধন ও যোগাযোগ থাকতে পারে। গতকাল সকাল অবধি সেনাবাহিনী বা নিরাপত্তা বাহিনীর তরফে এই তথ্য সমর্থন করা হয়নি। তবে এখন জানা যাচ্ছে এই ঘটনায় যুক্ত রয়েছে  ৪ জন বিদেশী নাগরিক। নিরাপত্তারক্ষীরা ( Security agencies) ইতিমধ্যেই যাদের গ্রেফতার করেছে তার মধ্যে রয়েছে দুই বিদেশী। নাম আবু হামজা ও অধুন । এই জঙ্গি হামলায় পুলিশ ৬ থেকে ৮ জনকে জিজ্ঞাসাবাদ করেছে। 

এনটিভির প্রতিবেদনে প্রকাশ, সন্ত্রাসবাদীরা হামলায় এম 4 কার্বাইন ( M4 carbines ) ব্যবহার করেছিল বলে সূত্রের খবর। এগুলি আমেরিকার তৈরি অ্যাসল্ট রাইফেল (American-made assault rifles)।  ১৯৮০ র পর সারা বিশ্বে  বিভিন্ন সামরিক বাহিনীতে ব্যাপকভাবে ব্যবহার হয়েছে এই রাইফেল। পাকিস্তানের স্পেশাল ফোর্স (  Pakistani special forces)  ও সিন্ধ পুলিশের বিশেষ বাহিনী ( Special Security Unit )এই অস্ত্র ব্যবহার করে থাকে বলে সূত্রের দাবি। 

ইন্ডিয়া টুডে টিভির একটি প্রতিবেদনে বলা হয়েছে , রিয়াসি হামলার ঘটনায় মৃত্যুকে সামনে থেকে দেখা এক যাত্রী জানিয়েছেন, বাসটি খাদে পড়ে যাওয়ার পরও জঙ্গিরা গুলি চালাচ্ছিল, যাতে সবাই যে মারা গিয়েছে , তা নিশ্চিত হয়।  তাই তাঁরা মৃতের ভান করেন। 

প্রত্যক্ষদর্শীদের দাবি,  ছয় থেকে সাতজন সন্ত্রাসবাদীর মুখ ঢাকা ছিল। বাসটিকে চারদিক থেকে ঘিরে ধরে গুলি ছোড়া হয়। বাসটি যখন খাদে পড়ে যায়,তখন তারা এগিয়ে আসে জঙ্গিরা। সবাই মারা গিয়েছে নিশ্চিত করতে গুলি চালাতেই থাকে।  ২০ মিনিট ধরে গুলি চালায় তারা।  বাসে শিশু এবং মহিলারাও ছিল এবং সবাই আহত হয়। এই হামলার ১০ থেকে  ১৫ মিনিট পর পুলিশ এবং স্থানীয়রা উদ্ধার করতে আসে।  

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget