এক্সপ্লোর

NaMo Bharat: RapidX থেকে রাতারাতি NaMo Bharat, উদ্বোধনের আগে নামবদল সেমি-হাইস্পিড ট্রেনের

RapidX Name Change: আঞ্চলিক ক্ষেত্রে দ্রুতগতির পরিবহণ ব্যবস্থা চালু করতে Regional Rapid Transist System (RRTS) প্রকল্পের সূচনা করেছে ভারত।

নয়াদিল্লি: একদিন পরই উদ্বোধনের কথা। তার আগেই সেমি-হাইস্পিড ট্রেন RapidX-এর নামবদল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম এবং পদবীর আদ্যাক্ষর অনুযায়ী ট্রেনের নয়া নাম হল NaMo Bharat. শুক্রবারই দেশের প্রথম আঞ্চলিক সেমি-হাইস্পিড ট্রেনটি উদ্বোধন করার কথা। তার আগে প্রধানমন্ত্রীর নামেই নামকরণ হল ট্রেনটির। 

আঞ্চলিক ক্ষেত্রে দ্রুতগতির পরিবহণ ব্যবস্থা চালু করতে Regional Rapid Transist System (RRTS) প্রকল্পের সূচনা করেছে ভারত। এক শহর থেকে ১৫ মিনিয়ে যাতে অন্য শহরে পৌঁছে যায়, শহর এবং গ্রামের মধ্যে দূরত্ব ঘোচানো যায়, প্রতি পাঁচ মিনিট অন্তর যাতে পরিষেবা দেওয়া যায়, সেই লক্ষ্য নিয়েই সেমি-হাইস্পিড ট্রেনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তকে সংযুক্ত করার পরিকল্পান গৃহীত হয়েছে।

বুধবার প্রধানমন্ত্রীর দফতর জানায়, সাহিবাবাদ থেকে দুহাই পর্যন্ত প্রথম আঞ্চলিক সেমি-হাইস্পিড ট্রেনটির উদ্বোধন করবেন মোদি। আর তার পরই নয়া নামকরণের ঘোষণা হল। বিষয়টি সামনে আসতেই কেন্দ্রের বিজেপি সরকারকে বিঁধেছে কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'নমো স্টেডিয়ামের পর এবং নমো ট্রেন। আত্মমগ্নতার কোনও সীমা নেই দেখছি'। কংগ্রেস নেতা পবন খেরার বক্তব্য, ‘ভারত রাখারই বা দরকার কী? দেশের নাম বদলে নমো রাখলেই একেবারে মিটে যায়’।

এখনও পর্যন্ত যা খবর মিলেছে, বর্তমানে যে ট্রেনগুলি রয়েছে, তার চেয়ে ঢের উন্নত এই সেমি-হাইস্পিড ট্রেন। আরামদায়ক বসার আসন রয়েছে তাতে, রয়েছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র।  তাই বলে মেট্রোর মতো নয়। বরং কম সময়ে বেশি দূরত্ব পাড়ি দেওয়া এবং যাত্রাপথ আরামদায়ক করে তুলতেই এই নয়া ট্রেন। এই সেমি-হাইস্পিড ট্রেনের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৮০ কিলোমিটার বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিতেই পরীক্ষা হয়েছে, তাতে সিলমোহর দিয়েছে রেলের বোর্ডও। তবে রেললাইনের উপর দিয়ে যখন যাত্রী নিয়ে ছুটবে, ট্রেনের গতি থাকবে ঘণ্টায় ১০০ কিলোমিটার। কিছু কিছু জায়গায় ১৬০ পর্যন্ত গতি তোলা যাবে।

ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, এমনিতে সড়কপথে ১৭ কিলোমিটার দূরত্ব পার করতে এমনিতে ৩০ থেকে ৩৫ মিনিট সময় লাগে। সেমি-হাইস্পিড এই ট্রেনে সময় লাগবে মাত্র ১২ মিনিট। এই ট্রেনের জন্য ৩০ হাজার কোটি খরচ করে দিল্লি-গাজিয়াবাদ-মেরঠ করিডর গড়ে তোলা হচ্ছে। সেই কাজ সম্পূর্ণ হলে, গাজিয়াবাদ শহর, মুরাদনগর এবং মোদিনগর পেরিয়ে দিল্লি থেকে মেরঠ যেতে সময় লাগবে এক ঘণ্টারও কম। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
Mojtaba Khamenei Health: মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget