এক্সপ্লোর

PM Modi: শিয়রে ঘূর্ণিঝড় রেমাল! প্রস্তুতি বৈঠক সারলেন প্রধানমন্ত্রী মোদি

Remal Cyclone Update: লোকসভা ভোট চলছে। কদিন পরেই ষষ্ঠ দফা। তারপরেই ফলপ্রকাশ। তার মাঝেই আঘাত হানতে চলেছে রেমাল।

কলকাতা: রেমাল-আশঙ্কায় কাঁপছে বাংলা (West Bengal)। সুন্দরবনে মাতলা নদীর মোহনায় (Remal Landfall) ল্যান্ডফল হতে চলেছে রেমালের। ইতিমধ্যেই সুন্দরবন (Remal landfall Sundarban), উপকূল এলাকা, কলকাতা ও লাগোয়া এলাকায় শুরু হয়েছে ঝোড়ো হাওয়া, ইতিউতি বৃষ্টি (Rain Weather)। এই ঘূর্ণিঝড় রেমালের ধাক্কা সামলানোর জন্য কতটা প্রস্ততি নেওয়া হয়েছে- সেসব খতিয়ে দেখতে রবিবার রিভিউ মিটিং করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। 

সূত্রের খবর, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সমন্বয় করে চলেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা কমিটি। সংবাদমাধ্য়ম সূত্রের খবর, PMO থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে জানানো হয়েছে- ভারত সরকার রাজ্য সরকারগুলির পাশে থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে গোটা পরিস্থিতির উপর নজর রাখতে হবে, ল্যান্ডফলের পরে কোনওরকম প্রয়োজনে পদক্ষেপ করতে হবে।   

 

রবিবার রাতেই ল্যান্ডফল করতে চলেছে ঘূর্ণিঝড় রেমাল। IMD-এর তথ্য অনুযায়ী, মধ্যরাতে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু হবে। সর্বোচ্চ গতিবেগ ছুঁতে পারে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার। IMD-এর তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় রেমালের কারণেই ত্রিপুরাতেও আবহাওয়া বিগরোতে পারে। ২৬-২৭ মে ত্রিপুরা জুড়ে বজ্রবিদ্যুৎ-বৃষ্টি হতে পারে। বেশ কিছু জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ২৭-২৮ মে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে IMD. 

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, 'অতিশক্তিশালী ঘূর্ণিঝড়টি উত্তর দিকেই যাবে। এটি আরও শক্তি বাড়াবে। আজ রাতে বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলকে পার করবে সাগর দ্বীপ এবং খেপুপাড়ার মাঝে মংলার কাছে দক্ষিণ পশ্চিম দিকে, অতিশক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে। হাওয়ার গতি থাকবে ঘণ্টায় ১১০-১২০ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার।'

পশ্চিমবঙ্গে কড়া সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব রেলওয়ের তরফে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের কারণে বাতিল করা হয়েছে একগুচ্ছ লোকাল ও দূরপাল্লার ট্রেন। আগামীকাল সকাল ৯টা পর্যন্ত কলকাতা বিমানবন্দর থেকে উড়বে না কোনও বিমান। কলকাতা ও জেলায় জেলায় বন্ধ রাখা হয়েছে ফেরি সার্ভিস। রবিবার রাত ১১টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ৫৩টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনও। রবিবার থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ২১ ঘণ্টা বন্ধ রাখা হয়েছে সমস্ত উড়ান পরিষেবা। বাতিল করা হয়েছে ৩৪০টি অন্তর্দেশীয় ও ৫৪টি আন্তর্জাতিক বিমান। এর ফলে ভোগান্তির শিকার হন হাজার হাজার বিমানযাত্রী।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ফিরবে না তো আমফান-স্মৃতি? রেমাল-ধাক্কা কাটাতে কেমন প্রস্তুতি কলকাতায়?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?
'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?
Gold Money Found: ড্রেন পরিষ্কার কাজ করতে গিয়ে ৯৮ কোটি টাকার গুপ্তধন! জীবন বদলে গেল ওই কর্মীর
ড্রেন পরিষ্কার কাজ করতে গিয়ে ৯৮ কোটি টাকার গুপ্তধন! জীবন বদলে গেল ওই কর্মীর
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget