এক্সপ্লোর

Republic Day 2024: রাত পোহালেই ৭৫তম প্রজাতন্ত্র দিবস ! স্বাধীনতার ৩ বছর পর কেন এই দিনটির উদযাপন শুরু

Republic Day 2024 history and theme: রাত পোহালেই ৭৫তম প্রজাতন্ত্র দিবস। কেন স্বাধীনতার ৩ বছর পর এই দিনটির উদযাপন শুরু হল।

কলকাতা: ১৯৪৭ সালে ভারত স্বাধীন হয়েছিল। তবে তখনও দেশ গণতান্ত্রিক সার্বভৌম দেশের মর্যাদা পায়নি। এর পর লেগেছিল আরও তিনটে বছর। ভারতের সংবিধান তৈরি হতে এই সময় লাগে। ১৯৫০ সালে অবশেষে তা সম্পন্ন হয়। এই বছরের গোড়াতেই ২৬ জানুয়ারি ভারতকে প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়। আর সেই দিনটিই পালিত হয় একটি বিশেষ দিবস হিসেবে। ভারতের প্রজাতন্ত্র দিবস পালনের শুরু সেদিন থেকেই। স্বাধীনতা দিবসের পাশাপাশি এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ ওই দিনই ভারত ভূখণ্ড একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্রের পরিচয় পায়। ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসের ৭৫তম বর্ষপূর্তি শুরু হল।

কীভাবে শুরু প্রজাতন্ত্র দিবস

প্রজাতন্ত্র দিবসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ভারতের সংবিধান। এই সংবিধান কমিটির প্রথম বৈঠক বসে ১৯৪৬ সালের ৯ ডিসেম্বর। এর পর ১৯৪৭ সালে ১৫ অগস্ট দেশ স্বাধীন হয়। সংবিধান কমিটির শেষ বৈঠকটি ১৯৪৯ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। সংবিধানের খসড়া কমিটির প্রধান ছিলেন ডাঃ বিআর আম্বেদকর। ২৬ ডিসেম্বরের ওই বৈঠকের ঠিক এক মাসের মাথায় ভারতের সংবিধান স্বীকৃতি পায়। সেদিনটি ২৬ জানুয়ারি। এই দিন থেকেই পালন শুরু প্রজাতন্ত্র দিবস। 

জাতীয় কংগ্রেসের পূর্ণ স্বরাজ দাবি

এই দিনটি স্বাধীনতার আগেই ছিল অন্য একটি বিশেষ দিন। তৎকালীন ভারতের প্রধান দল জাতীয় কংগ্রেস এই দিনেই ব্রিটিশ সরকারের কাছে পূর্ণ স্বরাজ দাবি করে। সেই সালটা ছিল ১৯৩০ সাল। তার ২০ বছর পর এই দিনটিই প্রজাতন্ত্র দিবসের মর্যাদা পায়। 

২০২৪-এ কীভাবে প্রজাতন্ত্র দিবস পালন ?

প্রজাতন্ত্র দিবসের ৭৫ বছর উপলক্ষে ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসের পালনে বিশেষ আকর্ষণ থাকতে পারে। এই দিন রাষ্ট্রপতির পতাকা উত্তোলনের পাশাপাশি সেনাদের বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হবে। এছাড়াও, বীর সৈনিকদের হাতে পরমবীর চক্র, অশোক চক্র, ও বীর চক্র তুলে দেবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

প্রজাতন্ত্র দিবস ২০২৪-এর প্যারেড থিম

২০২৪ সালে দুটি বিশেষ থিম বেছে নেওয়া হয়েছে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে। এর মধ্যে একটি ‘বিকশিত ভারত’, অন্যটি ‘ভারত - লোকতন্ত্রের মাতৃকা’। সকাল সাড়ে ১০টা নাগাদ নয়া দিল্লির কর্তব্যপথে এই প্যারেড শুরু হবে। আনুমানিক দেড় ঘন্টা ধরে চলবে এই অনুষ্ঠান। চলতি বছরের প্রজাতন্ত্র দিবসে বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত থাকছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো।

আরও পড়ুন - Real vs Fake Paneer: ভেজাল পনির কিনে ঠকার দিন শেষ ! ৫ টিপস মনে রাখলেই খাঁটির স্বাদ পাবেন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget