এক্সপ্লোর

India Retail Inflation:জুনে ৪.৮৭% থেকে জুলাইয়ে ৭.৪৪%, দেশে খুচরো মূল্যবৃদ্ধির হারে চিন্তা নানা মহলে

India News: জুনে ছিল ৪.৮৭ শতাংশ। সরকারি তথ্য় বলছে, জুলাইয়ে সেখান থেকে একধাক্কায় দেশে খুচরো মূল্যবৃদ্ধির হার পৌঁছে গিয়েছে ৭.৪৪ শতাংশে

কলকাতা: জুনে ছিল ৪.৮৭ শতাংশ। সরকারি তথ্য় বলছে, জুলাইয়ে সেখান থেকে একধাক্কায় দেশে খুচরো মূল্যবৃদ্ধির (Retail Inflation Of India) হার পৌঁছে গিয়েছে ৭.৪৪ শতাংশে। কনজিউমার প্রাইস ইনডেক্স (Consumer Price Index) বা উপভোক্তা মৃল্য সূচক (CPI), যার ভিত্তিতে মূল্যবৃদ্ধির হিসেব করা হয়, সেটিও এখন রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়ার (RBI Comfort Zone) নির্ধারিত স্বস্তিসীমার উপরে। সব মিলিয়ে উদ্বেগের কারণ, মনে করছে অর্থনৈতিক মহল।

আগে যা...
টানা চার মাস ধরে রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়ার নির্ধারিত স্বস্তি সীমার মধ্যেই ঘোরাফেরা করেছে এই হার। এমনকি, গত মে মাসে তা ৪.২৫ শতাংশে নেমে যায় যা কিনা দু'বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন। কিন্তু জুলাই থেকে খুচরো মূল্যবৃদ্ধির হারে অশনি সঙ্কেত টের পেতে থাকেন অর্থনীতিবিদরা। বিশেষজ্ঞরা মনে করছেন, এর নেপথ্য়ে বড় কারণ টোম্যাটোর মূল্যবৃদ্ধি। তবে একা টোম্যাটোকে দায়ী করলে চলবে না। বর্ষার ঘাটতি ও তার জেরে অন্যান্য সবজির ফলন যে ভাবে ধাক্কা খেয়েছিল, সেটিও এই খুচরো মূল্যবৃদ্ধির নেপথ্যে কলকাঠি নেড়েছে। এর আগে, গত বছর এপ্রিল মাসে মূল্যবৃদ্ধির হার পৌঁছে যায় ৭.৭৯ শতাংশে। 

জুন বনাম জুলাই...
স্রেফ খাদ্যপণ্যের নিরিখে মূল্যবৃদ্ধির হারের তুলনা করলে দেখা যাচ্ছে, জুনে যেখানে ওই সূচক ছিল ৪.৫৫ শতাংশ, সেখানে জুলাইতেই তা পৌঁছে যায় ১১.৫১ শতাংশে। গত বছর, এই মাসে ওই সূচক ছিল ৬.৬৯ শতাংশ। চোখ কপালে উঠছে? তা হলে আরও রয়েছে। ন্যাশনাল স্ট্যাটিসটিকস অফিস যে পরিসংখ্যান দিয়েছে, তাতে ইয়ার-অন-ইয়ার অর্থাৎ গত বছরের নিরিখে এই বছর সবজির খুচরো মূল্যবৃদ্ধির হার ৩৭.৪৩ শতাংশ। এদিকে সরকারের তরফে কেন্দ্রীয় ব্যাঙ্ককে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে, খুচরো মূল্যবৃদ্ধির হার যেন ৪ শতাংশের কাছাকাছি থাকে (২ শতাংশ কম-বেশি হতে পারে)। তার পরও এমন ছবি কেন? 
অর্থনীতিবিদদের একাংশ অবশ্য মনে করেন, জুলাই মাসে যে খুচরো মূল্যবৃদ্ধির হার বাড়বে সে কথা মোটামুটি আন্দাজ করেছিলেন তাঁরা। তা বলে একধাক্কায় এতটা বেড়ে যাবে, সেটা চিন্তায় ছিল না। কিছু দিন আগে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, চলতি অর্থবর্ষের জন্য মূল্যবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল। খাদ্যপণ্যের দামের কথা মাথায় রেখে সেই পূর্বাভাসে বলা হয়েছিল, চলতি অর্থবর্ষে মূল্যবৃদ্ধির হার ৫.৪ শতাংশ থেকে ৫.১ শতাংশের মধ্যে থাকতে পারে। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে মূল্যবৃদ্ধি কোথায় গিয়ে ঠেকবে সে নিয়ে ফের হিসেবনিকেশ শুরু হলে তা অস্বাভাবিক হবে না। এও শোনা যাচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যে গম আমদানি করতে পারে নরেন্দ্র মোদির সরকার।
চিন্তার মেঘ তাই কাটছে না। 

আরও পড়ুন:এবার ক্রিকেটেও লাল কার্ড! অভিনব নিয়ম চালু করছে সিপিএল কৃর্তপক্ষ

     

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
Mamata Banerjee in Halisahar: ‘গালিগালাজ করেছে, ইট মেরেছে গোটা রাস্তা’, হালিশহরে মমতাকে ঘিরে বিক্ষোভ, ‘বিজেপি-র লুম্পেন’, বললেন তৃণমূলনেত্রী
‘গালিগালাজ করেছে, ইট মেরেছে গোটা রাস্তা’, হালিশহরে মমতাকে ঘিরে বিক্ষোভ, ‘বিজেপি-র লুম্পেন’, বললেন তৃণমূলনেত্রী
BJP Extortion Allegations: 'তোলাবাজি করলে ডিমভাজি ফ্রি', কলকাতার রাস্তায় পোস্টার, কাদের উদ্দেশে বার্তা 'ক্ষুব্ধ' বিজেপি কর্মীর
'তোলাবাজি করলে ডিমভাজি ফ্রি', কলকাতার রাস্তায় পোস্টার, কাদের উদ্দেশে বার্তা 'ক্ষুব্ধ' বিজেপি কর্মীর
Dharmendra Pradhan: 'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget