এক্সপ্লোর

Road Accident: বেপরোয়া গতিতে ছুটে আসছিল 'থর', নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা ডিভাইডারে, ঘটনাস্থলেই মৃত ৪

Mahindra Thar: জানা গিয়েছে, অত্যন্ত গতিতে গাড়িটি চালাচ্ছিলেন চালক। বেপরোয়া গতি থাকার ফলে নিয়ন্ত্রণ রাখতে পারেনি এসইউভি-টি। সটান ধাক্কা মারে ডিভাইডারে।

Road Accident: ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। মৃত্যু হয়েছে ৫ জনের। গুরুতর চোট পেয়েছেন একজন। বেপরোয়া গতিতে আসা মহিন্দ্রা থর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ডিভাইডারে। তার জেরেই ঘটেছে এই ভয়াবহ ঘটনা। গুরুগ্রামের জাতীয় সড়কে হয়েছে এই দুর্ঘটনা। শনিবার ভোর সাড়ে চারটে নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। গুরুগ্রামের জাতীয় সড়কের ৯ নম্বর এক্সিটের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, গাড়িতে ছিলেন মোট ৬ জন। তাঁদের মধ্যে তিনজন মহিলা এবং তিনজন পুরুষ। এই ৬ জন উত্তরপ্রদেশ থেকে গুরুগ্রামে এসেছিলেন কিছু কাজ নিয়ে। আর সেখানেই ঘটে গিয়েছে এমন মর্মান্তিক কাণ্ড। গাড়িটির অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে কী সাংঘাতিক ঘটনা ঘটে গিয়েছে। কতটা দ্রুত গতিতে বেপরোয়া অবস্থায় গাড়িটি আসছিল, তারও একটা আন্দাজ পাওয়া গিয়েছে। 

জানা গিয়েছে, অত্যন্ত গতিতে গাড়িটি চালাচ্ছিলেন চালক। বেপরোয়া গতি থাকার ফলে নিয়ন্ত্রণ রাখতে পারেনি এসইউভি-টি। সটান ধাক্কা মারে ডিভাইডারে। ভয়াবহ এই দুর্ঘটনার জেরে ঘটনাস্থলের চারজনের মৃত্যু হয়। বাকি ২ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয় একজনের। আরেকজন চোট-আঘাত যথেষ্ট বেশি। ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। জানা গিয়েছে, এই আহতের অবস্থার যথেষ্টই সংকটজনক। এমনিতে মহিন্দ্রা কোম্পানির থর গাড়িটি যথেষ্টই শক্তিশালী। কিন্তু এই দুর্ঘটনার সময় গাড়িটি এত জোরে গিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে যে গাড়িটি, বিশেষ করে সামনের অংশ একবার দুমড়ে মুচড়ে গিয়েছে। গাড়ির অবস্থা দেখলে শিউরে উঠতে হয়। 

বেপরোয়া গতির জেরে মর্মান্তিক পথ দুর্ঘটনা নতুন ব্যাপার নয়। বারবার চালকদের সতর্ক করা হয় গাড়ির গতির ব্যাপারে। কারণ গাড়ির গতি অতিরিক্ত বেশি হয়ে গেলে তা উল্টে যেতে পারে। কিংবা নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারতে পারে রাস্তার মাঝে থাকা ডিভাইডারে। গুরুগ্রামের আজকের পথ দুর্ঘটনার ক্ষেত্রে ঠিক সেটাই হয়েছে। একই গাড়ির ৬ যাত্রীর মধ্যে ৫ জনেরই মৃত্যু হয়েছে।  

সেরা শিরোনাম

মানুষ আবর্জনা ফেলে চলেছে, একা হাতেই পরিষ্কার করতেন, আজ সেই বিট্টু তবাহির হাতে গুরুতর সংক্রমণ
মানুষ আবর্জনা ফেলে চলেছে, একা হাতেই পরিষ্কার করতেন, আজ সেই বিট্টু তবাহির হাতে গুরুতর সংক্রমণ
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Viral Video: বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
RBI-এর বড় পদক্ষেপ, এক ধাক্কায় বাতিল করল ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় কোনগুলো ?
RBI-এর বড় পদক্ষেপ, এক ধাক্কায় বাতিল করল ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় কোনগুলো ?

ভিডিও

Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |
Tarapith News : যুবককে ছাড়তে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, তারাপীঠ থানায় ব্যাপক বিক্ষোভ বিজেপির
Democratic TMC X Handle News: কোন নিয়ম ভেঙে সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget