এক্সপ্লোর

RSS News: ‘হিন্দুদের ছাড়া পৃথিবীর অস্তিত্বই থাকবে না,’ মণিপুরে বললেন RSS প্রধান মোহন ভাগবত

Mohan Bhagwat: মণিপুরে পা রেখেই এমন দাবি করলেন ভাগবত।

নয়াদিল্লি: হিন্দুরা না থাকলে পৃথিবী টিকবে না বলে এবার দাবি করলেন বিজেপি-র অভিভাবক সংস্থা, রাষ্ট্রীয় স্বয়ম সেব সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। তাঁর দাবি, পৃথিবীকে টিকিয়ে রাখার মূল কেন্দ্রবিন্দুই ছিল হিন্দু সমাজ। হিন্দুদের ছাড়া অস্তিত্বই থাকবে না পৃথিবীর। হিন্দু সমাজ অমর, গ্রিসের ‘ইউনান’, মিশরের ‘মিস্র’ এবং রোম সাম্রাজ্যকেও হিন্দু সমাজ ছাপিয়ে দিয়েছে বলে জোর দেন ভাগবত। (Mohan Bhagwat)

সংঘর্ষ, অশান্তির পরিবেশ কেটে গিয়ে, সবে শান্তি ফিরতে শুরু করেছে মণিপুরে। সেই মণিপুরে পা রেখেই এমন দাবি করলেন ভাগবত। তাঁর দাবি, গোটা পৃথিবীতে হিন্দুি সমাজই ধর্মের রক্ষাকর্তা। ভাগবত বলেন, “ভারত একটি অমর সভ্যতার নাম…সমাজে এমন নেটওয়র্ক তৈরি করেছি আমরা যে হিন্দু সম্প্রদায় চিরকাল বিরাজ করবে। হিন্দুদের অস্তিত্ব মুছে গেলে পৃথিবীর অস্তিত্বও থাকবে না।” (RSS News)

'মহাভারতে'র প্রসঙ্গ টেনে ভাগবত বলেন, "ভারতবর্ষ বরাবরই ছিল। মহাভারত, রামায়ন, কালীদাসের মহান সাহিত্যে ভারতবর্ষের উল্লেখ রয়েছে। মণিপুর থেকে আফগানিস্তান পর্যন্ত ভারতবর্ষ ধরা হতো। রাজা বদলেছে, রাজত্ব বদলেছে, মানুষ বদলেছে...একসময় অনেক রাজা ছিলেন, আবার কখনও একজন মহান শাসক ছিলেন, আমরা স্বাধীন ছিলাম একসময়, আবার একসময় হামলার শিকার হই। কিন্তু ভারত মাথা তুলে দাঁড়িয়ে থেকেছে, ঐক্যবদ্ধ দেশ হিসেবে থেকেছে। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর বিশ্ব রাজনীতির রূপরেখা বদলে যায়। রাজনৈতিক বাধ্যবাধকতা জেরে নেতারা ভিন্নমত প্রকাশ করতে শুরু করেন। কিন্তু তাঁদের সকলের মূল ধারণা একই ছিল যে, ভারত আমাদের।"

অতি সম্প্রতিই ভাগবত দাবি করেন, ভারতে অহিন্দু কেউ নেই। মুসলিম-খ্রিস্টান, সকলের পূর্বপুরুষই এক। মণিপুরে গিয়ে হিন্দু সমাজকে নিয়ে আরও জোর দিয়ে কথা বলতে শোনা গেল তাঁকে। পাশাপাশি, ভারতের অর্থনীতি নিয়েও কথা বলেছেন তিনি। জানিয়েছেন, ভারতকে সম্পূর্ণ ভাবে আত্মনির্ভর হয়ে উঠতে হবে। দেশগঠনের ক্ষেত্রে সামরিক দক্ষতা ও জ্ঞানও সমান জরুরি বলে মত তাঁর। তিনি বলেন, “দেশগঠনের ক্ষেত্রে শক্তি প্রয়োজন। শক্তির অর্থ অর্থনৈতিক ক্ষমতা। শ্রেষ্ঠত্ব শব্দটির ভুল অর্থ বের করা হয় অনেক সময়। আমাদের অর্থনীতিকে আত্মনির্ভর করে তুলতে হবে। কারও উপর নির্ভরশীল হলে চলবে না।”

বাণিজ্যশুল্ক নিয়ে আমেরিকার সঙ্গে টানাপোড়েনের জেরে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার ‘স্বদেশিয়ানা’য় জোর দিচ্ছে। ভাগবতও বার বার তার উপরই জোর দিয়ে আসছেন সেই থেকে। নকশালবাদ নিয়েও নিজের মতামত তুলে ধরেন ভাগবত। তাঁর মতে, সমাজ আর সহ্য না করার সিদ্ধান্ত নিয়েছে। তার জন্যই নকাশপন্থার সমাপ্তি ঘটেছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Inner Clash: ৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Nitin Gadkari : এবার কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গডকড়ীর বাড়ির সামনে বিক্ষোভ মিছিল, ব্যারিকড টপকানোর চেষ্টা; আটক অনেকে
এবার কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গডকড়ীর বাড়ির সামনে বিক্ষোভ মিছিল, ব্যারিকড টপকানোর চেষ্টা; আটক অনেকে

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget