এক্সপ্লোর

Russia Ukraine War: রাশিয়ার নির্বিচারে আক্রমণ, ধ্বংসস্তূপে পরিণত ইউক্রেনের স্কুল থেকে স্টেডিয়াম

রাশিয়ার হামলায় ইউক্রেনের একের পর এক স্কুল ধ্বংস হয়ে গেছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, কোথাও কোথাও স্কুলগুলিকে যুদ্ধপিড়ীতদের আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলা হয়েছে।

সৌমিক সাহা, ইউক্রেন: যুদ্ধ চলছে। রাশিয়ার (Russia) নির্বিচার আক্রমণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একের পর এক স্কুল, খেলার মাঠ, স্টেডিয়াম। এর মধ্যেও ঘুরে দাঁড়ানোর লড়াই চালিয়ে যাচ্ছে বিধ্বস্ত ইউক্রেন (Ukraine)। বেলারুশ, রাশিয়া, ইউক্রেনের সীমান্ত থেকে এবিপি আনন্দর প্রতিবেদন।

যুদ্ধপিড়ীতদের আশ্রয়স্থল স্কুল: ৫২ দিন হয়ে গেল, যুদ্ধ চলছে ইউক্রেনে। রাশিয়ার আক্রমণে অবাধ ধ্বংসলীলা চলছে বিভিন্ন শহরে। উত্তর ইউক্রেনের চেরনিহিভ শহরে নির্বিচারে গোলাবর্ষণ করেছিল রাশিয়া। তারই জ্বলন্ত নিদর্শন এই শহরের আনাচ-কানাচে। রাশিয়ার হামলায় ইউক্রেনের একের পর এক স্কুল ধ্বংস হয়ে গেছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, কোথাও কোথাও স্কুলগুলিকে যুদ্ধপিড়ীতদের আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলা হয়েছে। মারিউপোলের মতো বিধ্বস্ত শহরে স্কুলের মাঠে মৃতদেহ সৎকার পর্যন্ত করতে হয়েছে ইউক্রেনীয় প্রশাসনকে। রাশিয়ার হামলার মুখে ফেব্রুয়ারির গোড়া থেকে এ পর্যন্ত লক্ষাধিক শিশুকে নিয়ে দেশ ছেড়ে চলে গিয়েছে তাদের পরিবার।

তবে এরই মধ্যে লিভ-সহ কোনও কোনও শহরে অনলাইন ক্লাস শুরু করেছে ইউক্রেনের শিক্ষা মন্ত্রক। রাশিয়ার আগ্রাসন যেমন ইউক্রেনের অসংখ্য স্কুল পড়ুয়াকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করেছে, তেমনই কেড়ে নিয়েছে খেলাধূলোর সুযোগ। শহরের বিখ্যাত ফুটবল ক্লাব ডেসনা চেরনিহিভের হোম গ্রাউন্ড চারনিহিভ ফুটবল স্টেডিয়াম। একাংশে ছিল লাইব্রেরি। কিন্তু রাশিয়ার বায়ুসেনার হামলায় ধ্বংস হয়ে গেছে এই স্টেডিয়াম। চেরনিহিভের অলিম্পিক স্পোর্টস ট্রেনিং সেন্টারটিও ধূলিসাৎ হয়ে গেছে রাশিয়ার আক্রমণে।

ঘুরে দাঁড়ানোর লড়াই: সামনেই কাতার ফুটবল বিশ্বকাপ। তাতে সুযোগ পেতে লড়ে যাচ্ছে ইউক্রেন। পৌঁছে গিয়েছে কোয়ালিফায়ারের প্লে অফেও।সামনেই স্কটল্যান্ডের বিরুদ্ধে তাদের গুরুত্বপূর্ণ ম্যাচ। কিন্তু যুদ্ধের কারণে, নিজের দেশ ছেড়ে, স্লোভেনিয়ায় তার প্রস্তুতি সারতে হবে আলেকজান্ডার জিনচেঙ্কো, রোমান ইয়ারেমচুকদের। রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে এটাও তো তাঁদের ঘুরে দাঁড়ানোর লড়াই।

আরও পড়ুন: Russia-Ukraine War: উপযুক্ত প্রশিক্ষণ নেই, রাশিয়ার ফেলে যাওয়া ট্যাঙ্কেই বাজিমাত ইউক্রেনের! যুদ্ধে বিপুল ক্ষয়ক্ষতি মস্কোর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
News Live Updates: ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget