এক্সপ্লোর

Parkash Singh Badal Death: ৯৫ বছর বয়সে প্রয়াত পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদল

SAD Patriarch:প্রয়াত পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও শিরোমণি অকালি দলের প্রাণপুরুষ প্রকাশ সিংহ বাদল। ৯৫ বছর বয়স হয়েছিল তাঁর। মোহালিতে একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।

অমৃতসর: প্রয়াত পঞ্জাবের (Punjab) প্রাক্তন মুখ্যমন্ত্রী (Ex Chief Minister) ও শিরোমণি অকালি দলের প্রাণপুরুষ প্রকাশ সিংহ বাদল (Parkash Singh Badal Passed Away)। ৯৫ বছর বয়স হয়েছিল তাঁর। মোহালিতে একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। তাঁর মৃত্যুতে দুদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।

প্রয়াণ-সংবাদ...
শিরোমণি অকালি দলের সভাপতি সুখবীর সিংহ বাদল নবতিপর রাজনীতিবিদের প্রয়াণ-সংবাদে সিলমোহর দেন। পরে মোহালির যে বেসরকারি হাসপাতালে প্রকাশ সিংহ বাদল ভর্তি ছিলেন, তাঁর ডিরেক্টর অভিজিৎ সিংহ বলেন, 'মঙ্গলবার রাত ৮টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।' সপ্তাহখানেক আগে শ্বাসের সমস্যা নিয়ে মোহালির হাসপাতালে ভর্তি হয়েছিলেন পঞ্জাব তথা জাতীয় রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ এই নেতা। এদিন তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে ট্য়ুইট করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ট্যুইটে শোকবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। লেখেন, 'প্রকাশ সিংহ বাদলজির প্রয়াণে গভীরভাবে শোকাহত। ভারতীয় রাজনীতির এই দিকপাল আমাদের দেশগঠনেও অত্য়ন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। পঞ্জাবের উন্নয়নে তাঁর ভূমিকা অনস্বীকার্য। সঙ্কটের সময়ে রাজ্যকে সামলে রেখেছিলেন তিনি। শোকবার্তা আসে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের তরফেও।

ফিরে দেখা...
রাজস্থান সীমানা লাগোয়া পঞ্জাবের আবুল খুরানা গ্রামে জন্মেছিলেন প্রকাশ সিংহ বাদল। সালটা ১৯২৭। লেখাপড়া অবিভক্ত পঞ্জাবের লাহোরে, ফরমান ক্রিশ্চান কলেজে। সেখান থেকে স্বাধীনতা-পরবর্তী ভারতের রাজনীতিতে কী ভাবে তিনি প্রাসঙ্গিক হয়ে উঠলেন, তা যেন বেশ কিছুটা গল্পকথার মতো। তখন মাত্র ২০ বছর বয়স তাঁর। গ্রামের 'সরপঞ্চ' নির্বাচিত হয়ে গেলেন তরুণ প্রকাশ। এর পর ১৯৫৭ সালে কংগ্রেসের টিকিটে বিধায়ক। রাজনৈতিক জীবনের মধ্যগগনে পৌঁছনো অবশ্য় তখনও বাকি। এর পর পঞ্জাবের মুখ্য়মন্ত্রীর কুর্সিতে  বসবেন তিনি। পঞ্জাবের নবীনতম মুখ্যমন্ত্রী হিসেবে রেকর্ড গড়বেন। সালটা ১৯৭০, ৪৩ বছর বয়সে রাজ্য়ের প্রশাসনিক প্রধান হলেন প্রকাশ সিংহ বাদল। পাঁচ বার ওই পদ সামলানোর অভিজ্ঞতা থাকা সত্ত্বেও নির্বাচনী পরাজয়ের স্বাদ পেতে হয়েছিল তাঁকে।  প্রায় সাত দশকের রাজনৈতিক জীবনে মাত্র দুবার নির্বাচনে হেরেছেন। একটি ১৯৬৭ সালে, দ্বিতীয়টি ২০২২ সালে। তবে টালমাটাল অবস্থা তৈরি হয় ১৯৮৪ তে। অমৃতসরে স্বর্ণমন্দিরে সেনা অভিযানের সময় গ্রেফতার হয়েছিলেন সে বার। পরে ১৯৯৫ সালে অকালি দলের প্রেসিডেন্ট হওয়ার পর বিজেপির সঙ্গে জোট বাঁধেন। কিন্তু বিতর্কিত কৃষি আইন নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে মতবিরোধের জেরে সেই জোট ছেড়ে বেরিয়ে এসেছিল অকালি দল। প্রতিবাদে পদ্মবিভূষণও ফিরিয়ে দিয়েছিলেন প্রকাশ সিংহ বাদল। আজ তাঁর প্রয়াণে শোকের ছায়া সব তরফেই।

আরও পড়ুন:বিচারপতির বিরুদ্ধে পোস্টার দেওয়ার পিছনে হাত আইনজীবীর! রিপোর্ট পেশ পুলিশের

সেরা শিরোনাম

Weather Update: কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
Tapas Roy On Sudip Banerjee:
"আমার ভারী বয়েই গেছে..", সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় সম্পর্কে ফের মুখ খুললেন তাপস রায়
Kolkata Medical College: চুম্বক গিলে ফেলেছিল ৬ বছরের শিশু, ফেরাল একাধিক হাসপাতাল, অবশেষে লেদ কারখানা থেকে চুম্বক বানিয়ে অপারেশন, বড় সাফল্য কলকাতা মেডিক্যালের
চুম্বক গিলে ফেলেছিল ৬ বছরের শিশু, ফেরাল একাধিক হাসপাতাল, অবশেষে লেদ কারখানা থেকে চুম্বক বানিয়ে অপারেশন, বড় সাফল্য কলকাতা মেডিক্যালের
ABP Ananda Top 10,5 November 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,5 November 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget