এক্সপ্লোর

পড়াচ্ছেন বিশিষ্ট শিক্ষকরা, গৃহবন্দি পড়ুয়াদের জন্য সরাসরি বাংলার শিক্ষা ক্লাসরুম, শুধু এবিপি আনন্দে, আজ দ্বিতীয় পর্ব

এবিপি আনন্দে সরাসরি এই ক্লাসরুমে নিজেদের প্রশ্ন রাখতে পারবে পড়ুয়ারা। সেজন্য নির্দিষ্ট ফোন নম্বর রয়েছে। যেদিন যে বিষয় নিয়ে অনুষ্ঠান, তার আগের দিন সন্ধে ৬টা পর্যন্ত সেই বিষয়ের প্রশ্ন পাঠানো যাবে। পড়ুয়ারা নিজেদের নাম, ক্লাস, বিষয়, স্কুলের নাম এবং জেলার নাম উল্লেখ করে হোয়াটসঅ্যাপ কিংবা ইমেল করতে পারে।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: করোনা আবহে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। এই অবস্থায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের পড়ুয়াদের জন্য সরাসরি বাংলার শিক্ষা ক্লাসরুমের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। মঙ্গলবার থেকে ১৩ তারিখ পর্যন্ত এবিপি আনন্দে সম্প্রচারিত হচ্ছে লাইভ ক্লাসরুম। বেলা ৩টে থেকে একঘণ্টা  এই অনুষ্ঠান। প্রতিদিন বিভিন্ন বিষয়ে ক্লাস করাবেন শিক্ষকরা। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে দেশজুড়ে লকডাউন। রাজ্যের ১৪ হাজার ৮০০ স্কুলে গত ৩ সপ্তাহ ধরে ক্লাস বন্ধ, নবম থেকে দ্বাদশের প্রায় ৪২ লক্ষ পড়ুয়া যেতে পারছে না স্কুলে। তা বলে কি পড়াশোনা বন্ধ হয়ে যাবে নাকি! না কোনওভাবেই নয়। এই অবস্থায় গৃহবন্দি পড়ুয়াদের সুরাহা দিতে মঙ্গলবার থেকে টেলিভিশনের মাধ্যমে সরাসরি ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। তা সরাসরি দেখানো হচ্ছে একমাত্র এবিপি আনন্দে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, বিশিষ্ট শিক্ষকরা এই ক্লাসগুলি নেবেন, অংশ নেবে মধ্যশিক্ষা, উচ্চশিক্ষা, প্রাথমিক পর্ষদ, শিক্ষা দফতর। এই লাইভ ক্লাসরুম দেখবে ছাত্রছাত্রীরা। মঙ্গলবার থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য চালু হয়েছে - সরাসরি বাংলার শিক্ষা ক্লাসরুম। এবিপি আনন্দর মাধ্যমে ক্লাস নেবেন বিশিষ্ট শিক্ষকরা। মঙ্গলবার ৭ এপ্রিল থেকে  শুরু হয়েছে, ১৩ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বেলা ৩টে থেকে বিকেল ৪টে পর্যন্ত, ১ ঘণ্টা লাইভ ক্লাসরুম সম্প্রচারিত হবে এবিপি আনন্দে। এই প্রয়াস অভিনব বলে ব্যাখ্যা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পড়াচ্ছেন বিশিষ্ট শিক্ষকরা, গৃহবন্দি পড়ুয়াদের জন্য সরাসরি বাংলার শিক্ষা ক্লাসরুম, শুধু এবিপি আনন্দে, আজ দ্বিতীয় পর্ব মঙ্গলবার থেকে এবিপি আনন্দে সরাসরি এই ক্লাসরুমে নিজেদের প্রশ্ন রাখতে পারছে পড়ুয়ারা। সেজন্য নির্দিষ্ট ফোন নম্বর রয়েছে। যেদিন যে বিষয় নিয়ে অনুষ্ঠান, তার আগের দিন সন্ধে ৬টা পর্যন্ত সেই বিষয়ের প্রশ্ন পাঠানো যাবে। পড়ুয়ারা নিজেদের নাম, ক্লাস, বিষয়, স্কুলের নাম এবং জেলার নাম উল্লেখ করে হোয়াটসঅ্যাপ কিংবা ইমেল করতে পারে। হোয়াটসঅ্যাপ নম্বর হল - ৯৭৪৮২১৭২০১ ইমেল আইডি - bsclassroom2020@gmail.com লকডাউনের মধ্যে পড়ুয়াদের শিক্ষাদান যাতে ব্যাহত না হয়, সে জন্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক, অভিভাবক থেকে পড়ুয়া, সকলেই। বালিগঞ্জ শিক্ষা সদনের দশম শ্রেণির পড়ুয়া ঋজুলা চক্রবর্তী যেমন। ঋজুলা থাকে গাঙ্গুলিবাগানে। সামনের বছর তার মাধ্যমিক। সরাসরি ক্লাসরুমের খবরে সে উচ্ছ্বসিত। একই উপলব্ধি নব নালন্দা হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্র শ্রীজিত বিশ্বাসেরও। শিক্ষা দফতরের সিদ্ধান্ত অনুযায়ী, ৭ তারিখ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ইংরেজি ক্লাস নেওয়া হয়েছে। ৮ তারিখ বুধবার মাধ্যমিকের জীবন বিজ্ঞান ও উচ্চমাধ্যমিক পড়ুয়াদের জন্য অ্যাকাউন্টেসি। ৯ এপ্রিল মাধ্যমিক ও দ্বাদশ শ্রেণির গণিত, ১০ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বাংলা পড়াবেন শিক্ষকরা। ১১-য় মাধ্যমিকের ভৌতবিজ্ঞান এবং উচ্চমাধ্যমিকের ফিজিক্স ও ১২-য় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ইতিহাস পড়ানো হবে। শেষদিন অর্থাৎ ১৩ এপ্রিল মাধ্যমিকের ভূগোল এবং উচ্চমাধ্যমিকের অর্থনীতি পড়াবেন শিক্ষকরা।

সেরা শিরোনাম

Sikkim Landslide : ভয়ঙ্কর ভূমিধস সিকিমে, আটকালো নদীর গতি, আতঙ্ক চরমে
ভয়ঙ্কর ভূমিধস সিকিমে, আটকালো নদীর গতি, আতঙ্ক চরমে
বেসরকারিকরণ হচ্ছে ISRO-এর? ভারতের মহাকাশ গবেষণা সংস্থার বড় ঘোষণা
বেসরকারিকরণ হচ্ছে ISRO-এর? ভারতের মহাকাশ গবেষণা সংস্থার বড় ঘোষণা
ABP Ananda Top 10, 7 September 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 7 September 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
West Bengal News Live: ক্যামাক স্ট্রিটকাণ্ডে প্রাক্তন IPS ও প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ
ক্যামাক স্ট্রিটকাণ্ডে প্রাক্তন IPS ও প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ

ভিডিও

Suvendu Adhikari: আজ মিলনমেলা প্রাঙ্গনে পুজো নিয়ে সমন্বয় বৈঠক মুখ্যমন্ত্রীর
Kolkata News: খাবারে বিষ খুঁজতে রাজ্য জুড়ে অভিযান, কলকাতার একাধিক মলের ফুড কোর্ট, রেস্তোরাঁয় হানা
Dengue News: চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, আক্রান্ত বেড়ে সাড়ে ৪ হাজারের বেশি
Samik Bhattacharya: সামনে পুরভোট, নব্য বিজেপিকে বার্তা রাজ্য সভাপতির
Humayun Kabir: ক্যামাকস্ট্রিট কাণ্ডে ডেবরার প্রাক্তন TMC বিধায়ককে শেক্সপিয়র সরণি থানায় হাজিরার নোটিস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Bittu Tabahi: একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
Invest 10 Lakh Rupees: ১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
Weather Update: ১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
Gold Purity Check : আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
3 Cr in EPF: প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
Bengal Cricket: বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Embed widget