এক্সপ্লোর

Sayantan Basu Comments: জিতেন্দ্রর বিজেপিতে যোগদান নিয়ে মন্তব্য, শোকজ নোটিস সায়ন্তনকে, দিলীপ, বাবুল, অগ্নিমিত্রাদের বার্তা বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের

কী কারণে এই শোকজ? ১৭ ডিসেম্বর শুভেন্দু অধিকারীর পদত্যাগ করার দিনই দল ছাড়েন জিতেন্দ্রও। এরপরই তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা জোরাল হয়। কিন্তু, জিতেন্দ্রর বিজেপিতে যোগদানের সম্ভাবনা তৈরি হতেই এর বিরোধিতায় প্রথম সরব হন বাবুল সুপ্রিয়। আসানসোলের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী জানিয়ে দেন, জিতেন্দ্রর বিজেপিতে অন্তর্ভুক্তিতে আপত্তি আছে তাঁর।

কলকাতা: রাজীব বন্দ্যোপাধ্যায় ভবিষ্যতে কী রাজনৈতিক পদক্ষেপ নেন, তা নিয়ে যখন জোর জল্পনা, তখন তৃণমূলের বিদ্রোহী নেতাদের বার্তা দিতে ইঙ্গিতপূর্ণ পদক্ষেপ করল বিজেপি। পশ্চিম বর্ধমানের জেলা তৃণমূল সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক ও আসানসোলের পুর প্রশাসক জিতেন্দ্র তিওয়ারির বিজেপিতে যোগদান নিয়ে মন্তব্যের জন্য রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুকে শোকজ করল দল। সূত্রের খবর, সাতদিনের মধ্যে শোকজের উত্তর দেওয়ার জন্য তাঁকে চিঠি পাঠিয়েছেন রাজ্য বিজেপির সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়। কী কারণে এই শোকজ? ১৭ ডিসেম্বর শুভেন্দু অধিকারীর পদত্যাগ করার দিনই দল ছাড়েন জিতেন্দ্রও। এরপরই তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা জোরাল হয়। কিন্তু, জিতেন্দ্রর বিজেপিতে যোগদানের সম্ভাবনা তৈরি হতেই এর বিরোধিতায় প্রথম সরব হন বাবুল সুপ্রিয়। আসানসোলের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী জানিয়ে দেন, জিতেন্দ্রর বিজেপিতে অন্তর্ভুক্তিতে আপত্তি আছে তাঁর। জিতেন্দ্রর বিজেপিতে সম্ভাব্য যোগদানের বিষয়ে মুখ খোলেন সায়ন্তনও। বলেন, জিতেন্দ্রর ব্যাপারে আপত্তি আছে। সাংসদের আপত্তি আছে। দেখলাম জেলা সভাপতির ওপর হামলা করেছে। কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেবে। এই মন্তব্যের জেরেই এদিন শোকজ করা হয় তাঁকে। সূত্রের খবর, বিজেপির শীর্ষ নেতৃত্বের বার্তা, বিজেপিতে কাকে নেওয়া হবে, আর কাকে নেওয়া হবে না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় নেতৃত্ব। তার আগে রাজ্য স্তর থেকে এরকম মন্তব্য করা হলে দলেই বিশৃঙ্খলা তৈরি হয়। যা আগামীদিনে বরদাস্ত করা হবে না। শোকজ প্রসঙ্গে সায়ন্তন জানিয়েছেন, চিঠি পেয়েছেন। দ্রুত তার জবাব দেবেন। তবে শুধু সায়ন্তনই নন, জিতেন্দ্রর বিজেপিতে যোগদানের সম্ভাবনায় আপত্তি জানিয়ে বাবুল ছাড়াও একাধিক বিজেপি নেতার গলাতেও শোনা যায় বিরোধিতার সুর! বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বাবুলের ক্ষোভ যুক্তিসঙ্গত বলে সওয়ালও করেন। বিজেপি মহিলা মোর্চা রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পালও আপত্তি তোলেন। রাজনৈতিক মহলে প্রশ্ন, সায়ন্তনকে শোকজ করে কি আদতে দিলীপ ঘোষ, বাবুল সুপ্রিয়, অগ্নিমিত্রা পালদেরও কড়া বার্তা দিল বিজেপির শীর্ষ নেতৃত্ব? তাঁদেরও কি শোকজ করা হতে পারে? আর এ নিয়েই বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের ক্ষেত্রে কারোর মনে যাতে কোনও দ্বিধা তৈরি না হয়, সায়ন্তন বসুকে শোকজ করে বিজেপির শীর্ষ নেতৃত্ব সেই বার্তাই দিল মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum News: পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
BJP: নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের চেয়ারে বসলেন বিজেপি সমর্থিত সদস্য়রা
নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের চেয়ারে বসলেন বিজেপি সমর্থিত সদস্য়রা
Hooghly: একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা
একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা
ABP Ananda Top 10, 29 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 29 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

Madan Mitra |
Parliament Monsoon Session | নিট বিতর্কে উত্তাল সংসদ, ১২টা পর্যন্ত স্থগিত অধিবেশন
Sanchita Kumar | মমতার জমানায় নিয়োগ, রাজ্যের তথ্য কমিশনের সদস্য পদ থেকে ইস্তফা রাজীব-জায়ার
Lok Sabha Monsoon Session |
Birbhum News | শুধু বিপুল নগদ নয়, মিলেছে টাকা গোনার মেশিনও! বীরভূমে এ কী কাণ্ড?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget