এক্সপ্লোর

৫-ই পর্যন্ত সিবিআই হেফাজত চিদম্বরমের, নির্দেশ সুপ্রিম কোর্টের

তকাল সিবল শীর্ষ আদালতে আবেদন করেন, চিদম্বরমকে যেন তিহড় জেলে পাঠানো না হয়। গতকাল সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর নিম্ন আদালত তাঁর বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিলে তাঁকে তিহড় জেলে পাঠাতে হোত।

নয়াদিল্লি: পি চিদম্বরমের সিবিআই হেফাজতের মেয়াদ ৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়াল সুপ্রিম কোর্ট। গতকাল সোমবার দিল্লির স্থানীয় আদালত একদিন বাড়ানোর পর তাঁর সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হয় আজই। সিবিআইয়ের তরফে শীর্ষ আদালতকে জানানো হয়, তারা চিদম্বরমকে আর হেফাজতে রাখতে চায় না। তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে তিহড় জেলে পাঠানো উচিত। আইএনএক্স মিডিয়া কেলেঙ্কারির দুর্নীতির অভিযোগ সংক্রান্ত এক মামলায় আজ শীর্ষ আদালত জানাল, তাঁকে আগামী পরশু পর্যন্ত সিবিআই হেফাজতে থাকতে হবে। বিচারপতি আর ভানুমতী ও বিচারপতি এ এস বোপান্নাকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ এই নির্দেশ দিয়ে বলেছে, সংশ্লিষ্ট নিম্ন আদালতের এক্তিয়ারে নাক গলানো উচিত নয়, এ ব্যাপারে আমরা সচেতন রয়েছি। সিবিআই আদালতের বিচারক অজয় কুমার কুহারও সুপ্রিম কোর্টের রায় পড়ে চিদম্বরমের সিবিআই হেফাজতের মেয়াদ ৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন। চিদম্বরমের তরফে দুই কৌঁসুলি কপিল সিবল ও অভিষেক মনু সিংভি আদালতকে আশ্বস্ত করেন, ততদিন চিদম্বরমের অন্তর্বর্তী জামিন চাইবেন না তাঁরা। শীর্ষ আদালত বলেছে, জামিন-অযোগ্য ওয়ারেন্ট ও তারপর তাঁকে সিবিআই রিম্যান্ডে পাঠাতে নিম্ন আদালতের আদেশকে চ্যালেঞ্জ করে চিদম্বরম যে আবেদন করেছেন, ৫ সেপ্টেম্বর তার শুনানি করা হবে। যে নিম্ন আদালতে চিদম্বরমের মামলার শুনানি হচ্ছে, তাদের সুপ্রিম কোর্ট গতকাল নির্দেশ দেয়, তারা জামিনের আবেদন বাতিল করলে তাঁর সিবিআই হেফাজতের মেয়াদ আরও তিনদিন বাড়াতে হবে। গতকাল সিবল শীর্ষ আদালতে আবেদন করেন, চিদম্বরমকে যেন তিহড় জেলে পাঠানো না হয়। গতকাল সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর নিম্ন আদালত তাঁর বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিলে তাঁকে তিহড় জেলে পাঠাতে হোত। কেন্দ্রে কংগ্রেস-ইউপিএ সরকারের অর্থমন্ত্রী থাকাকালে আইএনএক্স মিডিয়াকে বিদেশি অর্থ নেওয়ার ছাড়পত্র দেওয়ায় দুর্নীতির অভিযোগে নাম জড়িয়েছে চিদম্বরমের। সিবিআই তাঁর জামিনের বিরোধিতা করে সওয়াল করে, তিনি জনজীবনে খুবই প্রভাবশালী, ক্ষমতাশালী লোক চিদম্বরম, দেশের প্রাক্তন স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রী ছিলেন।

সেরা শিরোনাম

Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
Ganga Boat Capsizes : ভয়াবহ, গঙ্গায় উল্টে গেল যাত্রীবাহী নৌকা, দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু বিহারে ; অধিকাংশই নাবালক
ভয়াবহ, গঙ্গায় উল্টে গেল যাত্রীবাহী নৌকা, দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু বিহারে ; অধিকাংশই নাবালক
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget