এক্সপ্লোর

আদালত ‘অবমাননা’ ট্যুইট: প্রশান্ত ভূষণকে নোটিস, জবাব পেশের নির্দেশ ট্যুইটারকেও

প্রশান্ত ভূষণের গত জুনের কিছু ট্যুইটে দেশের প্রধান বিচারপতির অফিস ও বিচার বিভাগ সম্পর্কে খারাপ অভিমত ছড়ানো হয়েছে বলে অভিযোগ। বিষয়টি সর্বোচ্চ আদালত স্বতঃপ্রণোদিত হয়ে বিবেচনা করেছে।

নয়াদিল্লি : দেশের বিচার ব্যবস্থা সম্পর্কে ‘মানহানিকর’ ট্যুইট করায় কেন আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করা হবে না তাঁকে, ব্যাখ্যা তলব করে আইনজীবী প্রশান্ত ভূষণকে আজ নোটিস দিল সুপ্রিম কোর্ট। এই মামলায় ট্যুইটার কর্তৃপক্ষেরও জবাব চেয়েছে শীর্ষ আদালত। আমেরিকার সংস্থাটি এই মামলার পক্ষ, তাদের ভারতীয় অধীনস্থ সংস্থা নয়, বলেছে সর্বোচ্চ আদালত। নোটিস পাঠানো হয়েছে অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপালকেও। তিনি স্বতঃপ্রণোদিত হয়ে রুজু করা মামলায় আদালতকে সহায়তা দেবেন। শুনানি হবে ৫ আগস্ট। আমেরিকার ট্যুইটার ইনক-এর প্রতিনিধিত্বকারী সিনিয়র আইনজীবী সাজন পুব্বাইয়াকে সর্বোচ্চ আদালত প্রশ্ন করে, কেন আপত্তিকর ট্যুইটগুলো, আদালত অবমাননাকর বলে মনে করার পরও তারা নিষ্ক্রিয় করেনি। আদালত আনুষ্ঠানিক ভাবে কিছু সরানোর নির্দেশ না দিলেও সাজন পুব্বাইয়া আশ্বাস দেন, প্রশান্ত ভূষণের অবমাননাকর ট্যুইটগুলি নিষ্ক্রিয় করা হবে। এই মামলায় তাঁর কিছুই আড়াল করার নেই বলে জানিয়ে পুব্বাইয়া আরও বলেন, আদালত নির্দেশ দিলে ট্য়ুইটার ইনক, ইউএসএ যে কোনও আপত্তিকর ট্যুইট নিষ্ক্রিয় করে দেবে। প্রশান্ত ভূষণের গত জুনের কিছু ট্যুইটে দেশের প্রধান বিচারপতির অফিস ও বিচার বিভাগ সম্পর্কে খারাপ অভিমত ছড়ানো হয়েছে বলে অভিযোগ। বিষয়টি সর্বোচ্চ আদালত স্বতঃপ্রণোদিত হয়ে বিবেচনা করেছে। প্রশাসনিক দিক থেকে মামলাটি খতিয়ে দেখে আদালত শুনানির জন্য় তালিকাভুক্ত করে, উল্লেখ করে যে, ট্যুইটের অবমাননাসূচক অংশগুলো সংবাদপত্রেও ছাপা হয়েছে। শীর্ষ আদালত বলেছে, প্রাথমিক ভাবে মনে হয়, প্রশান্ত ভূষণের ট্যুইটগুলো ন্যয়বিচারকারী প্রশাসনের সুনাম নষ্ট করেছে এবং সাধারণ ভাবে সুপ্রিম কোর্ট নামক প্রতিষ্ঠানের মর্যাদা, কর্তৃত্ব খাটো করতে পারে ও বিশেষতঃ বৃহত্তর জনতার চোখে ভারতের প্রধান বিচারপতির দপ্তরের মর্যাদা ক্ষুন্ন করতে পারে। আইনজীবীদের সুপ্রিম কোর্টের তিরস্কারের মুখে পড়া বেশ বিরল ব্যাপার বটে, যদিও শীর্ষ আদালত গুটিকয়েক আইনজীবীকে সাম্প্রতিক অতীতে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করেছে আদালত কক্ষে বা তার বাইরে বিচারক ও বিচারব্য়বস্থা নিয়ে তাঁদের মন্তব্যের জন্য। বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষমা চাওয়ার পর তাঁদের সাবধান করে ছেড়ে দেওয়া হয় বা কিছুটা সময় আদালতে প্র্যাকটিস করায় তাঁদের ওপর নিষেধাজ্ঞা জারি হয়।

সেরা শিরোনাম

Man in Tiger Cage: চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঢুকে পড়লেন ব্যক্তি! ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য, কী জানাল কর্তৃপক্ষ?
চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঢুকে পড়লেন ব্যক্তি! ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য, কী জানাল কর্তৃপক্ষ?
Delhi Protest: হাতে, পায়ে আঘাতের চিহ্ন! CJP-র আন্দোলনে সামিল হয়ে ভয়াবহ অভিজ্ঞতা আমির খানের ভাগ্নীর
হাতে, পায়ে আঘাতের চিহ্ন! CJP-র আন্দোলনে সামিল হয়ে ভয়াবহ অভিজ্ঞতা আমির খানের ভাগ্নীর
Delhi Protest: আজও বন্ধ রাখা হচ্ছে দিল্লির ৬টি মেট্রো স্টেশন, একাধিক রাস্তাতেও রয়েছে 'নো এন্টি'
আজও বন্ধ রাখা হচ্ছে দিল্লির ৬টি মেট্রো স্টেশন, একাধিক রাস্তাতেও রয়েছে 'নো এন্টি'
ABP Ananda Top 10, 12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget