এক্সপ্লোর

Baba Ramdev Case : আরও সঙ্কটে পতঞ্জলি , 'স্রেফ একটা কাগজের টুকরো'বলে রামদেবের হলফনামা প্রত্যাখ্যান শীর্ষ আদালতে

Baba Ramdev Misleading Advertisement Case: আদালতের পর্যবেক্ষণ, রামদেবরা ক্ষমা চাওয়ার থেকে প্রচারে বেশি আগ্রহী। ‘অসত্য বিজ্ঞাপন’ মামলায় আগেও বার বার আদালতে ভর্ৎসিত হয়েছেন যোগগুরু।

নয়াদিল্লি : যোগগুরু রামদেবের পতঞ্জলি আয়ুর্বেদ সংস্থার ‘বিভ্রান্তিকর এবং মিথ্যা’ বিজ্ঞাপনী মামলায় আবারও সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পতঞ্জলি। মঙ্গলবার সু্প্রিম কোর্টের কাছে হলফনামা দাখিল করে নিঃশর্ত ক্ষমা  চান যোগগুরু রামদেব। ক্ষ মাপ্রার্থনা করেন রামদেবের সহযোগী, পতঞ্জলির ম্যানেজিং ডিরেক্টর  আচার্য বালকৃষ্ণও । কিন্তু সেই ক্ষমা চাওয়াকে প্রচার পাওয়ার চেষ্টা বলে পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। ক্ষমাপ্রার্থনায় সন্তুষ্ট নন, জানিয়ে দিল বিচারপতি হিমা কোহলি এবং আহসানউদ্দিন আমানুল্লাহর বেঞ্চ । বুধবার আদালত জানাল, এই হলফনামায় আদৌ সন্তুষ্ট নয় কোর্ট । কারণ এটি আদালতে পেশে আগেই সংবাদমাধ্যমে প্রচার করা হয়েছে। আদালতের পর্যবেক্ষণ, এতে করে স্পষ্ট, রামদেবরা ক্ষমা চাওয়ার থেকে প্রচারে আগ্রহী। বিচারপতিরা উল্লেখ করেন, মঙ্গলবার সন্ধে সাড়ে ৭ টা অবধি আদালতের কাছে নতুন হলফনামা পেশ করা হয়নি। বরং তা পৌঁছে গিয়েছে মিডিয়ার কাছে। এর থেকেই স্পষ্ট এঁরা প্রচারেই আগ্রহী। 

‘অসত্য বিজ্ঞাপন’ মামলায়  বার বার আদালতে ভর্ৎসিত হয়েছেন যোগগুরু। এবার এই হলফনামাকে শুধু কাগজের টুকরো বলে মন্তব্য করেন বিচারপতি হিমা কোহলি । আদালত মনে করছে, এই ক্ষমা চাওয়াটা শুধু খাতায় কলমেই সীমাবদ্ধ। আসলে তাদের পিঠ দেয়ালে ঠেকেছে। আদালত এই ক্ষমাপ্রার্থনা মানতে নারাজ , বরং বিচারপতিদের বেঞ্চ মনে করছে, এটা ইচ্ছাকৃতভাবে অঙ্গীকার লঙ্ঘন। সেইসঙ্গে আদালত  হলফনামা প্রত্যাখ্যানের পরবর্তী পর্বের জন্য তৈরি থাকার হুঁশিয়ারিও দেয়। যদিও রামদেবের হয়ে সওয়াল করা আইনজীবী মুকুল রোহাতগি বলেন, "মানুষ তো ভুল করে।" 

‘অসত্য বিজ্ঞাপন’ মামলাটি কী নিয়ে 

২০২৩ এর নভেম্বরে রামদেবের সংস্থা পতঞ্জলির  বিরুদ্ধে আদালতে যায় ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন  ( IMA)তাঁদের অভিযোগ ছিল, রামদেবের বিভিন্ন দ্রব্যের বিজ্ঞাপনে অ্যালোপ্যাথি চিকিৎসার বিরুদ্ধে বলা হয়েছে এবং অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে যা যা বলা হয়েছে তা অসত্য ও বিভ্রান্তিকর। এই মামলায় উল্লেখ করা হয় করোনা-প্রতিরোধকারী বলে পতঞ্জলির বহুল বিক্রীত প্রোডাক্ট করোনিল কিটের কথাও। আইএমএ-র দাবি এই ওষুধ আদৌ কোভিড প্রতিরোধী নয়। অথচ এমনটা দাবি করে ২৫০ কোটি টাকার ব্যবসা করে রামদেবের সংস্থা। এছাড়াও এই সংস্থার দ্বারা তৈরি প্রোডাক্ট নিয়েও সতর্ক করে শীর্ষ আদালত। বলে হয়, তাদের এই সব ওষুধ সম্পর্কে দাবিগুলি বিভ্রান্তিকর এবং মিথ্যা।  

আরও পড়ুন - Poila Boisakh 2024: পয়লা বৈশাখের আগে চৈত্রেই ঘর সাফ করা জরুরি, কী কী না করলেই নয় ? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Mohan Bhagwat: পুজোর আগে তিনদিনের সফরে রাজ্যে এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, কী কর্মসূচি রয়েছে তাঁর?
পুজোর আগে তিনদিনের সফরে রাজ্যে এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, কী কর্মসূচি রয়েছে তাঁর?
Gyanesh Kumar Controversy: বাদ পড়েন দেশের প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার বাছাই করেন কারা? কী বলছে নতুন আইন?
বাদ পড়েন দেশের প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার বাছাই করেন কারা? কী বলছে নতুন আইন?
Congress on CEC: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি কংগ্রেসের
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি কংগ্রেসের
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget