এক্সপ্লোর

নির্ভয়া: দোষী অক্ষয়ের কিউরেটিভ পিটিশন খারিজ করল সুপ্রিম কোর্ট

বিচারপতি এনভি রমন্নার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ অক্ষয়ের আবেদন খারিজ করে দেয়।

নয়াদিল্লি: নির্ভয়াকাণ্ডে দোষী সাব্যস্ত অক্ষয় সিংহের দায়ের করা কিউরেটিভ পিটিশন খারিজ করল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার, বিচারপতি এনভি রমন্নার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ অক্ষয়ের আবেদন খারিজ করে দেয়। পাশাপাশি, খারিজ করা হয়েছে তাঁর মৃত্যুদণ্ডের রায় সংশোধনের আর্জিও। এদিন সুপ্রিম কোর্ট তার রায়ে জানিয়েছে, মৌখিক শুনানির আবেদন খারিজ করা হচ্ছে। মৃত্যুদণ্ড স্থগিত রাখার আবেদনও খারিজ করা হচ্ছে। আমরা কিউরেটিভ পিটিশন ও পেশ হওয়া যাবতীয় নথি ভাল করে খতিয়ে দেখেছি। আমাদের মতে, শীর্ষ আদালতের রায়ের মধ্যে এমন কোনও অসঙ্গতি ছিল না, যাতে করে এই কিউরেটিভ পিটিশনকে গ্রাহ্য করা হবে। ফলে, সেই আর্জি খারিজ করা হল। প্রসঙ্গত, ২০০২ সালে এই কিউরেটিভ পিটিশন পদ্ধতি প্রবর্তন করে সুপ্রিম কোর্ট। সেখানে বলা হয়, শীর্ষ আদালতের রায়ে কোনও ত্রুটি-- যার জেরে সামগ্রিক বিচারটাই ধাক্কা খাবে- থেকে থাকলে তা কিউরেটিভ পিটিশনের মাধ্যমে ঠিক করা সম্ভব হবে। নির্ভয়া গণধর্ষণ ও হত্যাকাণ্ডের অন্যতম সাজাপ্রাপ্ত হল অক্ষয়। ২০১২ সালের ১৬ ডিসেম্বর ২৩-বছরের প্যারামেডিক ছাত্রী নির্ভয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত হয় অক্ষয়, মুকেশ, পবন ও বিনয়। ২০১৩ সালে সকলকেই মৃত্যুদণ্ডের সাজা দেয় নিম্ন আদালত। ২০১৪ সালে সেই রায় বহাল রাখে দিল্লি হাইকোর্ট। ২০১৭ সালে একই রায় দেয় শীর্ষ আদালত। এই রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতেই রিভিউ পিটিশন দাখিল করে মুকেশ, পবন ও বিনয়। ২০১৮ সালে, তা খারিজ হয়। পরে, চতুর্থ সাজাপ্রাপ্ত অক্ষয়ের আবেদনও গতবছর ডিসেম্বরে খারিজ হয়। বর্তমানে চারজনই তিহাড় জেলে বন্দি। সম্প্রতি, নিম্ন আদালত এই চারজনের ফাঁসির পরোয়ানাও জারি করেছে। আগামী শনিবার সকাল ৬টায় চারজনের একসঙ্গে ফাঁসি হওয়ার কথা। কিন্তু, একজন প্রাণভিক্ষার আবেদন করায় ফাঁসি কার্যকর হবে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

সেরা শিরোনাম

Meera Bhattacharjee: আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Reservation Hatao Andolan : ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু
ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু
Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget