এক্সপ্লোর

Science News: মেঘের গায়ে লেগে বিশ্বভ্রমণ, আকাশের বুকে বাসা ব্যাকটিরিয়ার, উঠে এল গবেষণায়

Cloud Carrying Bacteria: কানাডা এবং ফ্রান্সের বিজ্ঞানীদের একটি গবেষণায় সম্প্রতি মেঘের মাধ্যমে ব্যাকটিরিয়ার স্থানান্তরিত হওয়ার বিষয়টি সামনে এসেছে।

নয়াদিল্লি: যাই যাই করেও বা বার ফিরে আসছে করোনা। সেই আবহেই চিকিৎসা বিজ্ঞানে ফের আশঙ্কার মেঘ জমতে শুরু করেছে। তবে আশঙ্কার কারণ নোভেল করোনাভাইরাস নয়, আকাশে ঘুরে বেড়ানো কালো মেঘ। এই কালো মেঘ এক জায়গা থেকে অন্যত্র ক্ষতিকর ব্যাকটিরিয়া বয়ে নিয়ে যায় বলে ধরা পড়ল একটি গবেষণায় (Cloud Carrying Bacteria)। এক কিলোমিটার বা ১০ কিলোমিটার নয়, মেঘের গায়ে লেগে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য় প্রান্তে ক্ষতিকর ব্যাকটিরিয়া ছড়িয়ে পড়তে পারে বলে দাবি বিজ্ঞানীদের (Science News)।

মেঘের গায়ে লেগেই বিশ্বভ্রমণ!

কানাডা এবং ফ্রান্সের বিজ্ঞানীদের একটি গবেষণায় সম্প্রতি মেঘের মাধ্যমে ব্যাকটিরিয়ার স্থানান্তরিত হওয়ার বিষয়টি সামনে এসেছে। বিজ্ঞানীদের দাবি, মেঘের দ্বারা বাহিত এই সব ব্যাকটিরিয়াকে প্রতিরোধ করার ক্ষমতা নেই ওষুধেরও। দীর্ঘ পথ পেরিয়েও সক্রিয় থাকে এই সব ব্যাকটিরিয়া। তা থেকে ছড়িয়ে পড়তে পারে রোগ।

নয়া এই গবেষণার নেতৃত্বে ছিলেন ফ্রোরেন্ট রসি। সংবাদমাধ্যমে তিনি বলেন, "ভূপৃষ্ঠের উপর, গাছ-গাছালি এবং মাটির উপর মূলত বাস এই সমস্ত ব্য়াকটিরিয়ার। হাওয়ার সংস্পর্শে এসে বায়ুমণ্ডলে মিশে যায়। তার পর মেঘের গায়ে লেগে দীর্ঘ পথ পাড়ি দেয়। গোটা বিশ্ব পরিক্রমণ করে।" সায়েন্স অফ টোটাল এনভায়রনমেন্ট জার্নালে এই গবেষণার রিপোর্ট প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: Corona Update: সংক্রমণ-বৃদ্ধির নেপথ্য়ে নতুন ভ্যারিয়েন্ট! করোনা আক্রান্ত হয়ে একদিনে মৃত ৩

মেঘের গা থেকে সংগৃহীত ব্যাকটিরিয়ার নমুনা পরীক্ষা করেই এমন সিদ্ধান্তে উপনীত হয়েছেন গবেষকরা। ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২১ সালে অক্টোবর মাস পর্যন্ত, সমুদ্রপৃষ্ঠের ১ হাজার ৪৬৫ মিটার উচ্চতা থেকে ওই নমুনা সংগ্রহ করা হয়। সংগৃহীত মেঘের পুঞ্জ জলে পরিণত করে, তা পরীক্ষা করে দেখা হয়। তাতে প্রতি মিলিলিটারে সর্বনিম্ন ৩৩০ এবং সর্বাধিক ৩০ হাজার ব্যাকটিরিয়ার সন্ধান মিলেছে বলে জানানো হয়েছে। 

অপরিচ্ছন্নতাকেই দায়ী করা হচ্ছে মূলত

অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটিরিয়া উপজাতিরও হদিশ মিলেছে। এর নেপথ্যে অপরিচ্ছন্নতাকেই দায়ী করা হচ্ছে মূলত। সেই নিয়ে লাগাতার সতর্ক করে আসছিলেন বিজ্ঞানীরা। কিছু কিছু ক্ষেত্রে এই ব্য়াকটিরিয়াগুলিকে নির্মূল করা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। মেঘের দ্বারা বাহিত হয়ে অন্যত্র পৌঁছনো ব্যাকটিরিয়ার ৫০ শতাংশই সক্রিয় থাকে বলে যদিও দাবি উঠছে, তবে বিপদ উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সেরা শিরোনাম

PM Modi News : দিল্লির দশেরা উদযাপন অংশ নেওয়ার কথা প্রধানমন্ত্রীর, বিক্ষোভ-বিশৃঙ্খলার আশঙ্কায় এই ব্যবস্থা
দিল্লির দশেরা উদযাপন অংশ নেওয়ার কথা প্রধানমন্ত্রীর, বিক্ষোভ-বিশৃঙ্খলার আশঙ্কায় এই ব্যবস্থা
Bankura News: নিজের স্ত্রী ও বাবাকে বাড়ির ভিতরেই খুন করার অভিযোগ, পুজোর আবহে হাড়হিম করা হত্য়াকাণ্ড বাঁকুড়ার সোনামুখীতে
Bankura News: নিজের স্ত্রী ও বাবাকে বাড়ির ভিতরেই খুন করার অভিযোগ, পুজোর আবহে হাড়হিম করা হত্য়াকাণ্ড বাঁকুড়ার সোনামুখীতে
News Live Blog : দিকে দিকে বামেদের বুকস্টল ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ জানালেন RSS নেতা
দিকে দিকে বামেদের বুকস্টল ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ জানালেন RSS নেতা
Gujarat Government: জবরদখলের অভিযোগ এখন অতীত, গুজরাতে সরকারি জমি উপহার দেওয়া হচ্ছে ইউসুফ পাঠানকে, তৃণমূল ছাড়তেই 'অচ্ছে দিন' NCPI সাংসদের
জবরদখলের অভিযোগ এখন অতীত, গুজরাতে সরকারি জমি উপহার দেওয়া হচ্ছে ইউসুফ পাঠানকে, তৃণমূল ছাড়তেই 'অচ্ছে দিন' NCPI সাংসদের

ভিডিও

Durga Puja 2026: সল্টলেকের AK ব্লকের এবছরের থিম অন্নপূর্ণার হাড়ি, অনন্য ভাবনায় সেজে উঠেছে মণ্ডপ
Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Aaj Banglay : দিকে দিকে পুজোয় বাম বুক স্টলে হামলা | পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget