এক্সপ্লোর

CBI Chief: নয়া CBI প্রধান পদে দায়িত্ব নিলেন প্রবীণ সুদ

Praveen Sood As New CBI Director:নাম চূড়ান্ত হয়েছিল আগেই। বৃহস্পতিবার সিবিআই প্রধান হিসেবে আনুষ্ঠানিক ভাবে দায়িত্বও নিলেন বর্ষীয়ান আইপিএস অফিসার প্রবীণ সুদ।

নয়াদিল্লি: নাম চূড়ান্ত হয়েছিল আগেই। বৃহস্পতিবার সিবিআই প্রধান (CBI Chief) হিসেবে আনুষ্ঠানিক ভাবে দায়িত্বও নিলেন বর্ষীয়ান আইপিএস অফিসার (IPS Officer) প্রবীণ সুদ (Praveen Sood)। গত ১৪ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং লোকসভায় কংগ্রেসের নেতা অধীররঞ্জন চৌধুরী প্রবীণের নামে সিলমোহর দেন। ১৯৮৬ ব্যাচের এই আইপিএস অফিসার সুবোধ কুমার জয়সওয়ালের থেকে এদিন তাঁর দায়িত্ব বুঝে নেন।  

কী হল আজ?
সূত্রের খবর, আজ CBI-র বর্ষীয়ান অফিসারদের সঙ্গে আলাপ-পরিচয় পর্ব সারেন প্রবীণ। এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিভিন্ন শাখা ও কার্যকলাপের সঙ্গেও পরিচয় করানো হয় তাঁর। সিবিআই যখন একাধিক হাইভোল্টেজ মামলার তদন্তে ব্যস্ত, এমন সময়েই প্রবীণ সুদ এই নতুন ডিরেক্টরের পদের দায়িত্ব নিলেন। তবে এর আগে কর্নাটক পুলিশের প্রধান পদের দায়িত্ব সামলেছেন তিনি। তার আগে বেল্লারি এবং রায়চুড়ের এসপি হিসেবেও কাজ করেন। তা ছাড়া, মরিশাসে সরকারের উপদেষ্টা হিসেবে কাজেরও অভিজ্ঞতা রয়েছে তাঁর। সিবিআইয়ের নয়া অধিকর্তা আইআইটি দিল্লি থেকে স্নাতক স্তরের লেখাপড়া শেষ করার পর  আইআইএম বেঙ্গালুরু ও ম্যাক্সওয়েল স্কুল অফ গভর্নেন্স থেকে পাবলিক পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট নিয়ে স্নাতকোত্তর করেন। ২০১১ সালে তাঁকে প্রেসিডেন্ট'স পুলিশ মেডেল সম্মান দেওয়া হয়। তবে সিবিআই প্রধান পদে প্রবীণ সুদের নাম চূড়ান্ত হওয়া নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছিল। 

কী নিয়ে সংঘাত?
পরবর্তী CBI প্রধান চয়ন করা নিয়ে প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে যে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছিল, সেখানে বিরোধী শিবিরের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অধীর রঞ্জন চৌধুরী। ওই কমিটির কাছে তিন জনের নামের সুপারিশ জমা পড়ে। তালিকায় ছিলেন কর্নাটকের ডিজিপি প্রবীণ সুদ, মধ্যপ্রদেশের ডিজিপি সুধীরকুমার সাক্সেনা এবং দমকল পরিষেবা, নাগরিক প্রতিরক্ষা এবং হোমগার্ড বিভাগের তাজ হাসান। এই চয়নপ্রক্রিয়া নিয়েই আপত্তি তোলেন অধীর। শুধু তাই নয়, একই দিনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অন্য একটি কমিটির বৈঠকে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনার নিয়োগের বৈঠকও হয়। সেখানের কার্যপ্রক্রিয়া নিয়েও আপত্তি তোলেন তিনি। দিল্লি সূত্রে খবর, পরবর্তী CBI প্রধান হিসেবে ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং থেকে প্রায় ১১৫ জনের নামের তালিকা পাঠানো হয়েছিল, যাঁরা প্য়ানেলের অংশ নন, এমন কিছু নামও ছিল। অধীরের দাবি, যে তিনজনকে দৌড়ে রাখা হয়েছে, তাঁদের সার্ভিস রেকর্ড-সহ অন্য নথিপত্র এবং তথ্য দেওয়া হয়নি তাঁকে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ও ওই কমিটির অংশ, যারা CBI প্রধান নিয়োগ করে। ভিজিল্যান্স কমিশনার নিয়োগকারী কমিটিতে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অধীরের আপত্তি শুনে প্রধান বিচারপতি অভিজ্ঞতাকে মাপকাঠি হিসেবে ধরার পরামর্শ দেন। তাতে যে নামের তালিকা উঠে আসে, তা নিয়েও আপত্তি জানান অধীর। তালিকায় অস্বচ্ছতা রয়েছে বলে অভিযোগ করেন তিনি। নতুন করে তালিকা তৈরির দাবি জানান। মহিলা এবং সংখ্যালঘু সম্প্রদায় থেকেও কিছু নাম তালিকায় রাখার সুপারিশ করেন অধীর। শেষমেশ অবশ্য প্রবীণ সুদের নামেই সিলমোহর পড়ে। 

 

আরও পড়ুন:কাজের জায়গায় সুখবর পেতে পারেন কারা ? কেমন যাবে আজকের দিন ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

৫০ পয়সা লাভ থেকে কোটির ব্যবসা! ঠেলাগাড়িতে সিঙারা বিক্রি থেকে আজ ১৪টি রেস্তরাঁর মালিক
৫০ পয়সা লাভ থেকে কোটির ব্যবসা! ঠেলাগাড়িতে সিঙারা বিক্রি থেকে আজ ১৪টি রেস্তরাঁর মালিক
Sonam Wangchuk: NEET-এর প্রশ্ন ফাঁসে উত্তাল দেশ, লাগাতার অনশনে 'ভাঙা শরীর' নিয়ে এবার বিশেষ অনুরোধ সোনম ওয়াংচুকের,
NEET-এর প্রশ্ন ফাঁসে উত্তাল দেশ, লাগাতার অনশনে 'ভাঙা শরীর' নিয়ে এবার বিশেষ অনুরোধ সোনম ওয়াংচুকের, "আমি আপনাদের কাছে .."
Politics: 'স্বীকৃতি' পেতে চলেছে NCPI? সবর্দল বৈঠকে 'আমন্ত্রণ' বিদ্রোহী তৃণমূল সাংসদের?
'স্বীকৃতি' পেতে চলেছে NCPI? সবর্দল বৈঠকে 'আমন্ত্রণ' বিদ্রোহী তৃণমূল সাংসদের?
Paschim Medinipur: জলের তোড়ে ভাঙল কাঁসাই নদীর অস্থায়ী রাস্তা, ডেবরায় ১২ ঘণ্টা বিচ্ছিন্ন যোগাযোগ; ক্ষোভ গ্রামবাসীদের
জলের তোড়ে ভাঙল কাঁসাই নদীর অস্থায়ী রাস্তা, ডেবরায় ১২ ঘণ্টা বিচ্ছিন্ন যোগাযোগ; ক্ষোভ গ্রামবাসীদের

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget