এক্সপ্লোর

Bengaluru School Bomb Threat: ১৩ স্কুলে বোমা-হুমকি! ঘুম উড়ল অভিভাবকদের!

Bomb Threat: খবর পাওয়া মাত্র তড়িঘড়ি সব স্কুলে পুলিশের দল পাঠানো হয়। পৌঁছে যায় বম্ব স্কোয়াডও

বেঙ্গালুরু: স্কুল চত্বরে রাখা হয়েছে বোমা, ১টি স্কুল নয়। মোট ১৩টি স্কুলে বোমা রাখা হয়েছে। এমনই হুমকি পাঠানো হয়েছে ই-মেলে। তারপরেই কার্যত হুলুস্থুল বেঙ্গালুরুতে (Bengaluru)। পরপর খালি করে দেওয়া হয়েছে স্কুল (bomb threat in School)। হুমকি-ইমেলের খবর পেয়ে দ্রুত স্কুলে পৌঁছয় পুলিশের দল। স্কুলগুলিতে সন্দেহজনক কোনও বস্তু রাখা হয়েছে কিনা তার খোঁজ শুরু করা হয়েছে। স্কুলগুলিতে পাঠানো হয়েছে বম্ব স্কোয়াড। যদিও দুপুর পর্যন্ত কোনও বিস্ফোরক পাওয়া যায়নি। আপাতত মনে করা হয়েছে এটি একটি ভুয়ো হুমকি।

বেঙ্গালুরুর কোরমঙ্গলা, হোয়াইটফিল্ড, বাসভেষ্ণাগর, ইয়ালাহানকা, সদাশিব নগরের স্কুলে বোমা রাখা হয়েছে বলে হুমকি-মেল এসেছে।  একটি অজানা ইমেল থেকে এই বোমা হামলার হুমকি পাওয়া গিয়েছে। তারপরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুল কর্তৃপক্ষ, পড়ুয়া, অভিভাবকদের মধ্যে। প্রথম দফায় সাতটি স্কুল, তারপর ধাপে ধাপে আরও একাধিক স্কুলে বোমা রাখার হুমকি-ইমেল আসে। সংবাদ মাধ্যম সূত্রের খবর, যে যে স্কুলগুলিতে বোমা রাখা হয়েছে বলে হুমকি দেওয়া হয়েছে, তার মধ্যে একটি স্কুল কর্নাটকের উপ মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারেক বাসভবনের কাছেই রয়েছে।

বেঙ্গালুরু পুলিশ কমিশনারের (Bengaluru Police Commissioner) অফিসের তরফে X হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, 'বেঙ্গালুরু শহরের বেশ কিছু স্কুলে বোমা-হুমকির ইমেল এসেছে। অ্যান্টি সাবোতাজ এবং বম্ব স্কোয়াড পাঠানো হয়েছে সর্বত্র। মনে করা হচ্ছে এটি ভুয়ো হুমকি। তবুও আমরা সবরকম ভাবে খতিয়ে দেখছি।'

 

এই পরিস্থিতিতে একটি স্কুল অভিভাবকদের জন্য একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে লেখা রয়েছে, 'আজ স্কুলে একটি অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হয়েছি আমরা। অজানা উৎস থেকে নিরাপত্তা সংক্রান্ত একটি হুমকি পেয়েছি আমরা। যেহেতু আমরা আমাদের শিশুদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি, তাই আমরা অবিলম্বে পড়ুয়াদের স্কুল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'

গত বছর বেঙ্গালুরুর সাতটি স্কুলে একই ধরনের বোমা হামলার হুমকি মিলেছিল, কিন্তু পরে দেখা যায় সেগুলি ভুয়ো হুমকি।

আরও পড়ুন:  'ডিউটির সময় শেষ', মাঝপথে ট্রেন থামালেন চালক ! আটকে পড়লেন ২ ট্রেনের ২,৫০০-র বেশি যাত্রী

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার
Madan Mitra News: ‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
Shahmim Ahmed: শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ

ভিডিও

Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget