এক্সপ্লোর

Israel Hamas Conflict: মিশর থেকে যুদ্ধবিধ্বস্ত গাজায় যাচ্ছে অনুদান, রাফাহ সীমান্ত পার করেছে বেশ কিছু ট্রাক

Israel Palestien War: জানা গিয়েছে, রাফাহ- যে সীমান্ত পার করে মানবিক সাহায্য নিয়ে গাজায় আসছে ট্রাক, এটিই গাজায় প্রবেশের একমাত্র পথ যা ইজরায়েল নিয়ন্ত্রণ করে না।

Israel Hamas Conflict: অবশেষে পাওয়া গেল কিছুটা স্বস্তির খবর। যুদ্ধবিধ্বস্ত এবং অবরুদ্ধ গাজার (Gaza Strip) জন্য মানবিক সহায়তা বহনকারী ট্রাকগুলি রাফাহ (Rafah) সীমান্ত পার করেছে। মিশর (Egypt) থেকে এসেছে এই ট্রাকগুলি। ইজিপিসিয়ান রেড ক্রিসেন্ট- এই সংস্থা (humanitarian society) মিশরে মানবিক সহায়তা এবং স্বাস্থ্য পরিষেবা প্রদান করে। এই সংস্থার এক আধিকারিক এবং নিরাপত্তা সূত্রে খবর পাওয়া গিয়েছে যে মিশর থেকে আসা ওই ট্রাকগুলি নিরাপদে রাফাহ সীমান্ত পার করে গাজার দিকে রওনা হয়েছে। এই সংস্থার তরফে ২০টি ট্রাক পাঠানো হয়েছে। অন্যদিকে ইজরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, যে মানবিক সাহায্য গাজা উপত্যকায় প্রবেশ করেছে তা কেবলমাত্র দক্ষিণ অংশেই যাবে। ওই এলাকায় হামাসের সঙ্গে লড়াই এড়াতে চায় ইজরায়েল। আর তাই প্যালেস্তানিদের গাজা উপত্যকার দক্ষিণভাগে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছে ইজরায়েলের সেনাবাহিনী। তাদের প্রধান মুখপাত্র Rear Admiral ড্যানিয়েল হাগেরি জানিয়েছেন, এই সাহায্যের মধ্যে অবশ্য জ্বালানি যুক্ত নেই। 

জানা গিয়েছে, রাফাহ- যে সীমান্ত পার করে মানবিক সাহায্য নিয়ে গাজায় আসছে ট্রাক, এটিই গাজায় প্রবেশের একমাত্র পথ যা ইজরায়েল নিয়ন্ত্রণ করে না। সূত্রের খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ আধিকারিকদের অনুরোধে এই পথে গাজায় অনুদান পৌঁছনোর ব্যাপারে অনুমোদন দিয়েছে ইজরায়েল। এইসব ট্রাকের সঙ্গে চারটি অ্যাম্বুল্যান্স, রাষ্ট্রসঙ্ঘের দু'টি গাড়ি এবং দুটো রেড ক্রস সংস্থার গাড়িও পাঠানো হয়েছে গাজার উদ্দেশে। 

মিশরের স্থানীয় টিভি চ্যানেলে দেখানো হয়েছে হামাস এবং ইজরায়েলের যুদ্ধের ১৫ দিনের মাথায় মানবিক সাহায্য নিয়ে বেশ কয়েকটি ট্রাক রাফাহ সীমান্ত পার করেছে। এইসব ট্রাক একটি গেট বা প্রবেশদ্বার পার করেছে। গত ৭ অক্টোবর হামাস বাহিনী অতর্কিতে হামলা করেছিল ইজরায়েলে। তারপর থেকে পাল্টা জবাব দিচ্ছে ইজরায়েলে। গাজা উপত্যকায় চলছে বোমা বর্ষণ। আকাশপথেও চলছে হামলা। সম্প্রতি গাজার একটি হাসপাতালেও ভয়াবহ হামলা হয়েছে। যদিও সেই বিস্ফোরণের দায় অস্বীকার করেছে ইজরায়েল তথা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। কিন্তু তা মানতে নারাজ প্যালেস্তাইন। 

প্রসঙ্গত উল্লেখ্য, হামাসের তরফে ইজরায়েলে হামলার পরেই নেতানিয়াহুর সরকার গাজার প্রতি সম্পূর্ণ অবরোধ জারি করেছিল। বন্ধ করে দেওয়া হয় জল, খাবার, জ্বালানি, বিদ্যুতের সরবরাহ। নিন্দার ঝড় ওঠে বিশ্বজুড়ে। আতঙ্ক এবং উদ্বেগ প্রকাশ করেছিলেন রাষ্ট্রসঙ্ঘের সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুয়েত্রেস। পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞরা। বাস্তবে হয়েওছে তাই। সন্ত্রাসবাদী সংগঠন হামাস কার্যত ঝড়ের গতিতে হুড়মুড় করে ঢুকে পড়েছিল ইজরায়েলে। শুরু হয়েছিল অকথ্য অত্যাচার। মৃতের সংখ্যা ঠিক কত, কতজন এখনও পণবন্দী এবং নিখোঁজ রয়েছে তার সঠিক পরিসংখ্যান এখনও স্পষ্ট নয়। 

আরও পড়ুন- ৪ বছরের স্বেচ্ছা নির্বাসনে ইতি, দেশে ফিরলেন নওয়াজ শরিফ, পাক রাজনীতিতে নয়া ইনিংসের জল্পনা

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget