এক্সপ্লোর

Severe Waterlogging in Delhi: একরাতের বৃষ্টিতেই জলমগ্ন দিল্লি, গাড়ি-বাস সব দাঁড়িয়ে রাস্তায়, প্রভাব পড়ল বিমান পরিষেবাতেও

Early Monsoon: রাতভর ভারী বৃষ্টি হয়েছে দিল্লিতে। সেই সঙ্গে প্রবল বেগে ঝোড়ো হাওয়ার প্রকোপ ছিল।

নয়াদিল্লি: রাতভর ভারী বৃষ্টির জেরে জল থৈ থৈ রাজধানী দিল্লি। রাস্তাঘাটে জল জমে রয়েছে। ঝোড়ো হাওয়ার দাপটে শিকড় সমেত উপড়ে গিয়েছে গাছপালা। প্রবল দুর্যোগের জেরে বিমান পরিষেবার উপরও প্রভাবও পড়েছে। এবছর নির্ধারিত সময়ের আগেই দেশে বর্ষা প্রবেশ করেছে। আর গোড়াতেই তার প্রভাব অনুভূত হল দিল্লিতে। 

রাতভর ভারী বৃষ্টি হয়েছে দিল্লিতে। সেই সঙ্গে প্রবল বেগে ঝোড়ো হাওয়া, বজ্রপাতের প্রকোপও দেখা দেয়। মোতি বাগ, মিন্টো রোড, দিল্লি ক্যান্টনমেন্ট, দীনদয়াল উপাধ্যায় মার্গের মতো জায়গায় সবচেয়ে বেশি জল জমেছে। মৌসব ভবন জানাচ্ছে, গতকাল রাতে দিল্লিতে ঝড়ের গতি ছিল ঘণ্টায় ৮২ কিলোমিটার। রাত ১১টা বেজে ৩০ মিনিট থেকে ভোর ৫.৩০টা পর্যন্ত ছ’ঘণ্টায় ৮১.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরেও দুর্যোগের প্রভাব পড়েছে। ভোর ৩টে বেজে ৫৯ মিনিটে IndiGo-র তরফে জানানো হয় যে, দুর্যোগের জেরে তাদের পরিষেবার উপর সাময়িক প্রভাব পড়েছে। এর প্রায় দু’ঘণ্টা পর পরিষেবা স্বাভাবিক বলে সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে তারা। রবিবার সকাল ৭.৩০টা থেকে দিল্লি বিমানবন্দরে প্রত্যেকটি বিমানই প্রায় ৪৬ মিনিট দেরিতে ছাড়ে। প্রায় ১০০ বিমানের সময়সূচি পাল্টে গিয়েছে বলে খবর।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দুর্যোগের জেরে ৪৯টি বিমান দিল্লিতে নামতে পারেনি। ঘুরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয় সেগুলিকে। ওই সমস্ত বিমানের মধ্যে ১৭টি আন্তর্জাতিক বিমানও ছিল। ভারী বৃষ্টির জেরে দিল্লির তাপমাত্রাও একধাক্কায় ২২ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।

দিল্লি ছাড়াও উত্তরাখণ্ড, হরিয়ানাতেও বৃষ্টি হয়েছে। মৌসম ভবন যদিও আগেই সতর্ক করেছিল। দিল্লি এবং সংলগ্ন এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছিল তাদের তরফে। পশ্চিম এবং উত্তর-পশ্চিম থেকে ঝঞ্ঝা ধেয়ে আসছে বলে জানানো হয়েছিল।  খোলা জায়গায় না থেকে দুর্যোগের সময় সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলেছিল মৌসম ভবন। বহু পুরনো বাড়ি, নির্মীয়মান বিল্ডিং, কাল-পুকুরের কাছে থাকতেও নিষেধ করা হয়েছিল। 

এবছর নির্ধারিত সময়ের আগেই দেশে বর্ষা প্রবেশ করেছে। একদিন আগেই কেরলে বর্ষা ঢুকে পড়েছে। ২০০৯ সালের পর এই প্রথম এত আগে বর্ষা ঢুকল দেশে। সাধারণত জুন থেকে জুলাইয়ের মধ্যেই কেরলে বর্ষা ঢোকে, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়  থেকে সরতে শুরু করে। ঋতুর এমন খামখেয়ালিপনার জন্যও জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন আবহবিদরা।

গত কয়েক দিন ধরেই দিল্লির আবহাওয়ায় বেশ পরিবর্তন ঘটে। বুধবার সেখানে ধুলোঝড়ের প্রকোপ দেখা দেয়। ঘণ্টায় প্রায় ৭০ কিলোমিটার গতিবেগ ছিল ধুলোঝড়ে। সেই সঙ্গে হালকা বৃষ্টিও হয়। এর ফলে একাধিক জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nihang Sikh Attack: গুরুদ্বারে সুখবীর সিংহ বাদলের উপর হামলা, কৃপাণ নিয়ে ঝাঁপিয়ে পড়ল নিহঙ্গ, হাসপাতালে পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী
গুরুদ্বারে সুখবীর সিংহ বাদলের উপর হামলা, কৃপাণ নিয়ে ঝাঁপিয়ে পড়ল নিহঙ্গ, হাসপাতালে পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?

ভিডিও

NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget