এক্সপ্লোর

Sharad Pawar resigns: NCP সভাপতি পদ থেকে ইস্তফা শরদ পওয়ারের

Sharad Pawar Quits : তাঁর এই পদ ছাড়ার ঘোষণায় স্বাভাবিক ভাবেই নড়চড়ে বসেছে মহারাষ্ট্রের রাজনৈতিক মহল।

নয়া দিল্লি : সরে দাঁড়ালেন শরদ পওয়ার ( Senior Maharashtra politician Sharad Pawar  )। জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি ( NCP )  র সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন মহারাষ্ট্রের প্রবীণ রাজনীতিবিদ ।

কে হবেন উত্তরসূরি ?   

জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির সর্বভারতীয় সভাপতি ছিলেন তিনি। তাঁর এই পদ ছাড়ার ঘোষণায় স্বাভাবিক ভাবেই নড়চড়ে বসেছে মহারাষ্ট্রের রাজনৈতিক মহল। এনসিপি প্রতিষ্ঠাতার কে হবেন উত্তরসূরি ?   তা নিয়েই আপাতত চাঞ্চল্য ছড়িয়েছে মারাঠা রাজনীতির অন্দরে।

 ১৯৯৯ সালে এনসিপি প্রতিষ্ঠা করেন শরদ পওয়ার। তারপর থেকেই দলের শীর্ষে তিনিই। এতদিন পর তিনি সরে দাঁড়ালেন। ৮২ বছর বয়সী পওয়ার বলেছেন, তিনি আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না, 'একজনকে অবশ্যই কোথাও থামার কথা ভাবতে হবে।' 

তিনি আরও বলেন, "রাজ্যসভায় আমার তিন বছরের মেয়াদ বাকি আছে। আমি এখন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না। এই তিন বছরে আমি রাজ্য এবং দেশ সংক্রান্ত বিষয়ে আরও বেশি মনোযোগ দেব। আমি কোনও অতিরিক্ত দায়িত্ব নেব না" । 

আরও পড়ুন

শরদের পদত্যাগের পর দলের রাশ মেয়ে সুপ্রিয়া সুলের কাছে যাবে ? নাকি দলের দায়িত্ব নেবেন ভাইপো অজিত পওয়ার? এঁদের মধ্যে কে দলের সভাপতি হন, এখন সেটাই দেখার। 

তবে  শরদ পওয়ার এনসিপি সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেও, সক্রিয় রাজনীতি থেকে এখনই অবসর নেবেন না । এমনটা তিনি পরিষ্কার করে দিয়েছেন। 

নতুন কোনও অধ্যায় সূচনার ইঙ্গিত ?

সম্প্রতি শরদ পাওয়ারকে নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা সামনে আসে। আদানি ইস্যু নিয়ে যখন সারা দেশ ফুটছে, তখন আদানিকে   প্রকাশ্যেই  সমর্থন জানান পওয়ার। প্রায় সব বিরোধী দলই যখন আদানি-কাণ্ডে সংসদ উত্তাল করেছে,  তখন তাতে আপত্তি প্রকাশ করেন তৎকালীন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার। এমনকী হিন্ডেনবার্গ রিপোর্ট নিয়েও প্রশ্ন তোলেন পওয়ার। তবে একথাও ঠিক শরদ পওয়ারের সঙ্গে শিল্পপতি আদানির ঘনিষ্ঠতা পুরনো। কিন্তু তা সত্ত্বেও রাজনৈতিক মহলে জল্পনা রটে, তবে কি BJP-র সঙ্গে NCP-র জোট হতে পারে ? এই মুহূর্তে দাঁড়িয়ে শরদের সরে যাওয়া কি নতুন কোনও অধ্যায় সূচনার ইঙ্গিত ?  জল্পনা চরমে।  

আরও পড়ুন : সবুজ পাতাজাতীয় সবজি Kale-র পুষ্টিগুণ, কী কী সমস্যার সমাধান করে?

 

সেরা শিরোনাম

Imran Khan : অভিনেতা ইমরানকে কালকের মধ্যেই ভারত ছাড়তে বলা হয়েছিল, বড় আপডেট বম্বে হাইকোর্টে
অভিনেতা ইমরানকে কালকের মধ্যেই ভারত ছাড়তে বলা হয়েছিল, বড় আপডেট বম্বে হাইকোর্টে
Murshidabad News : 'পুলিশের বন্দুক কেড়ে নিয়ে পালানোর চেষ্টা', বিজেপি কর্মী খুনের ঘটনায় মূল অভিযুক্তকে এনকাউন্টার !
'পুলিশের বন্দুক কেড়ে নিয়ে পালানোর চেষ্টা', বিজেপি কর্মী খুনের ঘটনায় মূল অভিযুক্তকে এনকাউন্টার !
Daniel Jackson: পৃথক দেশ তৈরি করে ফেললেন যুবক, মাত্র ২১ বছর বয়সে প্রেসিডেন্ট, এবার রাষ্ট্রপুঞ্জের পুরস্কার পেলেন
পৃথক দেশ তৈরি করে ফেললেন যুবক, মাত্র ২১ বছর বয়সে প্রেসিডেন্ট, এবার রাষ্ট্রপুঞ্জের পুরস্কার পেলেন
Cyclone Arnab: অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত 'অর্ণব', উত্তাল সমুদ্র, বাড়ছে ঝড়ের দাপট, বন্ধ স্কুল, ট্রেন, কতদূরে সাইক্লোন?
অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত 'অর্ণব', উত্তাল সমুদ্র, বাড়ছে ঝড়ের দাপট, বন্ধ স্কুল, ট্রেন, কতদূরে সাইক্লোন?

ভিডিও

Congress News | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবা তুললেন মল্লিকার্জুন খাড়গে! প্রতিবাদ-ঝড়
Goutam Deb | বিজেপিকে আটকাতে কাছাকাছি আসতে পারে সিপিএম ও মমতা ? ইঙ্গিতপূর্ণ মন্তব্য় গৌতম দেবের
Ritabrata Banerjee | গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের অন্দরে শোনা যাচ্ছে ভিন্ন সুর | ABP Ananda LIVE
Kaustav Bagchi | মণীশ শুক্লা হত্যাকাণ্ডে জড়িতের সঙ্গে কেন মঞ্চে? অর্জুনের ভূমিকায় প্রশ্ন কৌস্তভের
ManikChak News | মানিকচকে জুয়ার আসর বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেফতার ১২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Embed widget