এক্সপ্লোর

Sheikh Hasina : হাসিনার বিমান উড়ল কিন্তু খালি? কোথায় গেলেন তিনি? কোথায় গেল বিমান?

Bangladesh Protest : সূত্রের খবর, বিমানটি ফাঁকাই উড়ে গিয়েছে। তাতে ছিলেন না হাসিনা । বিমান ফিরেছে বাংলাদেশেই ।

নয়া দিল্লি : গাজিয়াবাদের হিন্ডনের বিমানঘাঁটি থেকে উড়ল শেখ হাসিনার বিমান। সূত্রের খবর,  সকাল ৯টা নাগাদ উড়েছে C 130 J উড়ানটি। জানা যায়, পরবর্তী গন্তব্যের দিকে উড়ে গিয়েছে বিমানটি । সকলের নজর ছিল, শেখ হাসিনার বিমানের দিকে। কোথায় যাচ্ছে তা জানতে সকলেই নজর রেখেছিলেন । কিন্তু জানা গেল, বিমানই উড়েছে, তাতে হাসিনা ছিলেন না। 

সূত্রের খবর, বিমানটি ফাঁকাই উড়ে গিয়েছে। তাতে ছিলেন না হাসিনা । বিমান ফিরেছে বাংলাদেশেই । আর তিনি রয়ে গিয়েছেব গাজিয়াবাদে। হিন্ডন এয়ারবেসেরই। সে কথা সর্বদল বৈঠকে জানান জয় শঙ্কর। 

সংবাদসংস্থা জানায়, ৭ জন সেনা আধিকারিককে নিয়ে ওই  বিমান বাংলাদেশে ফিরে গিয়েছে। শেখ হাসিনা ভারতেই আছেন, তারপরেই সর্বদল বৈঠকে জানান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত, খবর সূত্রের। 

গতকালই বিকেলে বাংলাদেশ থেকে হাসিনা আসেন ভারতে। তার আগে অবধি জল্পনা ছিল, হাসিনার রাজনৈতিক আশ্রয়ের আবেদন খারিজ করে দিয়েছিল ব্রিটেন। তাই তিনি ভারতের গাজিয়াবাদে নামেন। রাতে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তারপর থেকেই দেশের মানুষের মধ্যে প্রশ্ন, এরপর কোথায় যাবেন হাসিনা ? 

আর তারপর থেকেই অগ্নিগর্ভ বাংলাদেশের অবস্থা । ভারত-বাংলাদেশ সীমান্তে বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে পুলিশ-প্রশাসন। বিভিন্ন জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তে জারি হয়েছে হাই অ্যালার্ট। BSF-এর DG দলজিৎ সিং চৌধুরী আজ পেট্রাপোল সীমান্ত পরিদর্শনে যাওয়ার কথা আজ। অতিরিক্ত বাহিনী মোতায়েন করে চালানো হচ্ছে নজরদারি।  

শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই  অশান্ত পরিস্থিতি বাংলাদেশেন। ঢাকা-সহ বিভিন্ন জেলায় রাতভর চলেছে সংঘর্ষ, গুলি। শুধু সোমবারই ১৩৫ জনের মৃত্যু হয়েছে। সংবাদপত্র প্রথম আলোয় বলা হয়েছে, ১৬ জুলাই থেকে গত ২১ দিনে বাংলাদেশে চারশো চল্লিশ জন প্রাণ হারিয়েছেন। যশোরে আওয়ামি লিগের নেতা শাহিন চাকলাদারের হোটেলে ৯ জনকে পুড়িয়ে মারা হয়েছে। চাঁদপুরে দেবের ছবির সহ প্রযোজক সেলিম খান ও তাঁর ছেলে অভিনেতা শান্ত খানকে পিটিয়ে খুন করেছে উন্মত্ত জনতা।  

আরও পড়ুন :

প্রতিবছর ২ লক্ষেরও বেশি হিন্দু বাংলাদেশ ছাড়েন, এখন কি আরও বিপদের মুখে সে-দেশের হিন্দুরা? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।        

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget