এক্সপ্লোর

‘সুবিধাবাদী’, মহারাষ্ট্রে শিবসেনা-কংগ্রেস-এনসিপি জোট ৬-৮ মাসের বেশি টিঁকবে না! বললেন গডকরী

আজ রাঁচিতে আসন্ন ঝাড়খন্ড বিধানসভা ভোটের প্রচারে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গডকরী বলেন, ভিন্ন আদর্শ নিয়ে চলা এই দলগুলির হাত মেলানোর একমাত্র উদ্দেশ্য বিজেপিকে ঠেকানো, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কটাক্ষের সুরে তিনি আরও বলেন, ক্রিকেট, রাজনীতিতে যা কিছুই ঘটতে পারে।

নয়াদিল্লি: মহারাষ্ট্রে শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট করে সরকার গঠনের চেষ্টা চালাচ্ছে। তাদের কটাক্ষ করলেন নিতিন গডকরী। বললেন, সুবিধাবাদই ওদের জোটের ভিত্তি। তিনটি দল একজোট হয়েছে শুধুমাত্র বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখার উদ্দেশ্যেই। সত্যিই ওদের সরকার হবে কিনা, আমার ঘোর সন্দেহ আছে। যদি হয়ওবা, তা ৬ থেকে আট মাসের বেশি টিঁকবে না। মহারাষ্ট্রে বিজেপি, শিবসেনা জোট ভেঙেছে নভেম্বরের গোড়ায়। আড়াই বছর ধরে মুখ্যমন্ত্রী পদ ভাগাভাগি করার শিবসেনার দাবি মানতে চায়নি বিজেপি। বিজেপির হাত ছেড়ে শিবসেনা কংগ্রেস-শিবসেনা জোটে ভিড়েছে। আজ রাঁচিতে আসন্ন ঝাড়খন্ড বিধানসভা ভোটের প্রচারে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গডকরী বলেন, ভিন্ন আদর্শ নিয়ে চলা এই দলগুলির হাত মেলানোর একমাত্র উদ্দেশ্য বিজেপিকে ঠেকানো, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কটাক্ষের সুরে তিনি আরও বলেন, ক্রিকেট, রাজনীতিতে যা কিছুই ঘটতে পারে। প্রসঙ্গত, মহারাষ্ট্রে কংগ্রেস-এনসিপি শিবসেনা নেতৃত্বাধীন সরকারকে সমর্থনে বোঝাপড়া করে ফেলেছে, শনিবারের মধ্যেই তিন দলের মধ্যে ক্ষমতা বন্টন সূত্র চূড়ান্ত হতে চলেছে বলে খবর। শিবসেনা-কংগ্রেস-এনসিপির সরকার গঠনের প্রয়াস ভেস্তে গেলে বিজেপি সরকার গঠনের চেষ্টা করবে কিনা, জানতে চাওয়া হলে গডকরী জানান, তাঁদের দল তেমন পরিস্থতিতে আগামীদিনের কৌশল-পন্থা স্থির করবে। ‘হিন্দুত্ব’ই বিজেপি-শিবসেনা জোটের ভিত্তি বলেও দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রী পদ পালা করে ভাগাভাগি করতে হবে, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের এই দাবি প্রসঙ্গে গডকরীর বক্তব্য, তিনি খোঁজ করে দেখেছেন, এটা সত্যি নয়। দলের সভাপতি ও অন্যদের বক্তব্য অনুসারে মুখ্যমন্ত্রী পদ নিয়ে দলের অবস্থান পরে ঠিক হওয়ার কথা, কিন্তু ঘটনাবলী দুর্ভাগ্যজনক মাত্রা পেয়েছে। যে দলের পক্ষে জনমতের পাল্লা বেশি ভারী, তাদের থেকেই মুখ্যমন্ত্রী হওয়া উচিত বলে সওয়াল করেন গডকরী। এও বলেন, পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, সেটা স্থির করবেন দলের মহারাষ্ট্র শাখা সভাপতি, মুখ্যমন্ত্রী ও বিজেপি সভাপতি।

সেরা শিরোনাম

Coochbehar News: '৮ দিন ধরে ভর্তি রোগীকে কষ্ট দিচ্ছে...', ক্যান্সার রোগীর চিকিৎসা না হওয়ার অভিযোগ, হাসপাতালে হাজির বিজেপি নেত্রী
Coochbehar News: '৮ দিন ধরে ভর্তি রোগীকে কষ্ট দিচ্ছে...', ক্যান্সার রোগীর চিকিৎসা না হওয়ার অভিযোগ, হাসপাতালে হাজির বিজেপি নেত্রী
News Live: অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
ABP Ananda Top 10, 23 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 23 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget