এক্সপ্লোর

Shloka Ambani: আম্বানি পরিবারে নতুন সদস্যের আগমন, বেবি বাম্পে মমতার পরশ ছুঁইয়ে সুখবর দিলেন শ্লোকা

Ambani Family: মুম্বইয়ে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধন ঘিরে সাজ সাজ রব এই মুহূর্তে।আর সেই আয়োজনের মধ্যেই সুখবর শোনালেন শ্লোকা।

মুম্বই: পরিবার আরও বড় হচ্ছে আম্বানিদের। ফের মা হচ্ছেন মুকেশ আম্বানির পুত্রবধূ শ্লোকা মেহতা (আম্বানি) (Shloka Ambani)। দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছেন তিনি। সন্তানসম্ভবা শ্লোকা বেবি বাম্পে মমতার পরশ ছোঁয়ালেন। সামনে এল সেই ছবি, যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় (Ambani Family)।

জমকালো আয়োজনের মধ্যেই সুখবর শোনালেন শ্লোকা

মুম্বইয়ে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধন ঘিরে সাজ সাজ রব এই মুহূর্তে। মায়ানগরীর তাবড় তারকা তো বটেই, হলিউটের প্রথম সারির তারকারাও তাতে শামিল হয়েছেন। আর সেই আয়োজনের মধ্যেই সুখবর শোনালেন শ্লোকা। দ্বিতীয় বার মা হতে চলেছেন তিনি। শনিবার স্বামী আকাশ আম্বানি এবং শ্বশুর মুকেশ আম্বানির সঙ্গে এক ফ্রেমে দেখা গেল তাঁকে।

শনিবার নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের দ্বিতীয় দিনের উদ্বোধনী অনুষ্ঠান ছিল। সেখানে সাদা লেহঙ্গা এবং গোল্ডেন হল্টারনেক চোলিতে দেখা যায় শ্লোকাকে। হালকা মেকআপ এবং জমকালো গয়নায় সেজেছিলেন আম্বানি-বধূ। তার মধ্যেই নজর কাড়ে তাঁর বেবি বাম্প। তার উপর মমতার পরশ ছুঁইয়ে ছবিও তোলেন শ্লোকা। তাঁর মেকআপ আর্টিস্ট সেই ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Celebrity Makeup Artist Puneet B Saini (@puneetbsaini)

আরও পড়ুন: Alia-Rashmika: মঞ্চে আলিয়া-রশ্মিকা যুগলবন্দি! 'নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার' ইভেন্টের উত্তাপ বাড়াল 'নাটু নাটু'

শ্লোকার মেকআপ আর্টিস্ট সকলের সঙ্গে সুখবর ভাগ করে নিয়েছেন। ইনস্টাগ্রামে সন্তানসম্ভবা শ্লোকার ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘দীপ্তিমনয়ী এবং সুন্দরী...হবু মা... সবচেয়ে সুন্দরী শ্লোকা আজ নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনে’। সোশ্যাল মিডিয়ায় শ্লোকার সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।

২০১৯ সালে শ্লোকা এবং আকাশ বিবাহবন্ধনে আবদ্ধ হন

শনিবার রেড কার্পেটেও স্বামী এবং শ্বশুরের সঙ্গে দেখা মেলে শ্লোকার। দু'জনের হাত ধরে আয়োজনে অংশ নেন শ্লোকা। মুকেশ আম্বানির বড় ছেলে আকাশের স্ত্রী শ্লোকা। তাঁর বাবা শিল্পপতি রাসেল মেহতা। ২০১৯ সালে শ্লোকা এবং আকাশ বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের দু'বছরের এক ছেলেও রয়েছে। নাম পৃথ্বী আম্বানি। ৩২ বছর বয়সি শ্লোকা দ্বিতীয় বার মা হতে চলেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নেতাজীকে অসম্মান, অবশেষে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ, দায়ের হল FIR
নেতাজীকে অসম্মান, অবশেষে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ, দায়ের হল FIR
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
ABP Ananda Top 10, 15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget