এক্সপ্লোর

US Mass Shooting: দিনদুয়েকের মধ্য়ে ফের রক্তাক্ত আমেরিকা, হত ৭

US Shooting:এক বন্দুকবাজের হানায় হালেই রক্তাক্ত হয়েছে আমেরিকা। সেই ঘটনার রেশ কাটিয়ে উঠতে না উঠতেই ফের হামলা। এবার উত্তর ক্যালিফোর্নিয়ার হাফ মুন বে শহরের দুটি আলাদা জায়গায় বন্দুকবাজের হামলায় প্রাণ হারালেন সাত জন।

হাফ মুন বে (ক্যালিফোর্নিয়া): এক বন্দুকবাজের হানায় (gunman attack) হালেই রক্তাক্ত হয়েছে আমেরিকা (US Shooting)। সেই ঘটনার রেশ কাটিয়ে উঠতে না উঠতেই ফের হামলা। এবার উত্তর ক্যালিফোর্নিয়ার (northern california city) হাফ মুন বে শহরের (half moon bay) দুটি আলাদা জায়গায় বন্দুকবাজের হামলায় প্রাণ হারালেন সাত জন। তবে অভিযুক্তকে অবশেষে গ্রেফতার করতে পেরেছে পুলিশ। 

কী ঘটেছিল?
সান ফ্রান্সিসকোর ৩০ মাইল দক্ষিণে হাফ মুন বে শহর। প্রশাসনের তরফে জানানো হয়, সোমবার হঠাতই হাফ মুন বে শহরের এক জায়গা থেকে চার জনের মৃত্যু ও এক জনের জখম হওয়ার খবর আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের তরফে উদ্যোগ নেওয়া হতেই শহরের আর এক প্রান্ত থেকে দ্বিতীয় রক্তপাতের খবর। দ্বিতীয় ঘটনায় তিন জনের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে বলে সাংবাদিক বৈঠকে জানান শেরিফ ক্রিস্টিনা কর্পাস। এর মধ্য়ে একটি ঘটনাস্থল মাশরুম ফার্ম। বন্দুকবাজ সন্দেহে যাঁকে গ্রেফতার করা হয়েছে, সেই ধৃতের ভিডিও-ও দেখায় মার্কিন সংবাদমাধ্যম। দাবি, তাঁর গাড়ি থেকে একটি বন্দুকের খোঁজও পাওয়া যায়। বন্দুকধারী পুলিশের দল তাঁকে মাটিতে ফেলে তল্লাশি চালান। সন্দেহভাজন বন্দুকবাজের গ্রেফতারির খবর দেখে সটান পুলিশের কাছে পৌঁছে যান মাশরুম ফার্মের কাজে জড়িত এক মহিলা। তাঁর দাবি, এমনিতেই এলাকায় বন্যার জেরে তাঁর শ্রমিকরা চাপে রয়েছেন। তার উপর এই হামলা নতুন করে চিন্তা বাড়াবে তাঁদের। দিনদুয়েক আগেই লস অ্য়াঞ্জেলিস কাউন্টির মন্টেরে পার্কে এক বৃদ্ধের আক্রমণে ১১ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার তদন্ত চলছে। ধীরে ধীরে নতুন নতুন তথ্য উঠে আসছে। এর মধ্যে আবার নতুন হামলা।

মন্টেরে পার্ক হামলা...
মন্টেরি পার্ক লস অ্যাঞ্জেলিস কাউন্টির একটি শহর। ডাউনটাউন লস অ্যাঞ্জেলিস থেকে অন্তত ৭ কিলোমিটার দূরে এই শহরে চিনা নতুন বছর উদযাপনে উপলক্ষ্যে দুদিন ধরে কাতারে কাতারে মানুষ জড়ো হয়েছিলেন। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, অভিযুক্ত বন্দুকবাজ ৭২ বছরের এক বৃদ্ধ। নাম হু ক্যান ট্র্যান। আদতে ভিয়েতনামের বাসিন্দা ট্র্যান নাচের প্রশিক্ষণ দিতেন। ঘটনার দিন ৪২ রাউন্ড গুলি চালান তিনি। সোমবার পর্যন্ত ওই ঘটনায় হতের সংখ্যা ১১। পরে নিজেরই গুলিতে মৃত্যু হয় তাঁর। লস অ্যাঞ্জেলিস কাউন্টি শেরিফের ডিপার্টমেন্টের দাবি, মন্টেরি পার্কের কাছে চিনা নববর্ষ উপলক্ষ্যে জড়ো হয়েছিলেন বহু মানুষ। সেখানেই আচমকা এলোপাথাড়ি গুলি চালায় বন্দুকবাজেরা। পুলিশ সূত্রে খবর, গুলিবিদ্ধ হয়েছেন ১৬ জন। পরিস্থিতি মোকাবিলায় এলাকায় চলছে তল্লাশি। সোশ্যাল মিডিয়া ফুটেজে দেখা যাচ্ছে, যন্ত্রণায় কাতরাতে থাকা জখমদের অ্যাম্বুল্যান্সের স্ট্রেচারে তোলা হচ্ছে। চার দিকে হইচই, শোরগোল। দিশাহারা মানুষজন। যে যে দিকে পারছেন, পালাচ্ছেন। তবে ভিডিওগুলির সত্যতা আলাদা করে যাচাই করেনি এবিপি আনন্দ। প্রসঙ্গত, মার্কিন মুলুকে বন্দুকবাজের হানা একেবারে নতুন নয়। বরং মার্কিন প্রশাসনের এক বড় অংশের কাছে মাথাব্যথার বিষয় লাগামহীন এই ঘটনা।

আরও পড়ুন:কলকাতায় 'অদৃশ্য' সব বাড়ি! ঘন কুয়াশার চাদরে ঢাকল তিলোত্তমা

 

 

 

 

সেরা শিরোনাম

US Midterm Election: ডেমোক্র্যাটদের দখলে আমেরিকান কংগ্রেস, ভারতের জন্য কী সুবিধা?
ডেমোক্র্যাটদের দখলে আমেরিকান কংগ্রেস, ভারতের জন্য কী সুবিধা?
US Midterm Election Results: প্রথম মুসলিম সেনেটর আমেরিকায়, ইতিহাস গড়লেন আব্দুল আল সায়েদ, ‘জিহাদি’, ‘উগ্রপন্থী’ কটাক্ষ শুনতে হয়েছে লাগাতার
প্রথম মুসলিম সেনেটর আমেরিকায়, ইতিহাস গড়লেন আব্দুল আল সায়েদ, ‘জিহাদি’, ‘উগ্রপন্থী’ কটাক্ষ শুনতে হয়েছে লাগাতার
Sandip Ghosh : তলব সত্ত্বেও এলেন না সন্দীপ ঘোষ, পরবর্তী পদক্ষেপ কী হবে ইডি-র ?
তলব সত্ত্বেও এলেন না সন্দীপ ঘোষ, পরবর্তী পদক্ষেপ কী হবে ইডি-র ?
US Midterm Election Results: বুড়ো হাড়ে ভেল্কি…আমেরিকায় নীল ঝড়, ডেমোক্র্যাটদের জয়ে ‘X ফ্যাক্টর’ বারাক ওবামা
বুড়ো হাড়ে ভেল্কি…আমেরিকায় নীল ঝড়, ডেমোক্র্যাটদের জয়ে ‘X ফ্যাক্টর’ বারাক ওবামা

ভিডিও

Dhirendra Krishna Shastri | ধর্মসভায় রাম ও কৃষ্ণের মধ্য়ে তুলনা টেনে বিতর্কে ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী
Protest in KMC | পুজোর পর জারি সার্কুলারের বিরোধিতায় কলকাতা পুরসভার অন্দরে বিক্ষোভ
Indranil Sen Arrested | ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ
Municipal Election in West Bengal | এবার BJP-কে হারাতে আকার বদলাচ্ছে 'শিলিগুড়ি মডেল'? তুঙ্গে জল্পনা
NCPI in Municipal Corporation Election | পুরভোটে NCPI-কে আসন ছাড়বে বিজেপি? কী বললেন কাকলি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget