এক্সপ্লোর

BHU researchers on Covid19: করোনা ভ্যাকসিনের একটা ডোজই যথেষ্ট! বলছে বেনারস হিন্দু ইউনিভার্সিটির গবেষণা

কাদের জন্য ১ টা ডোজই যথেষ্ট, জানালো গবেষণা।

বেনারস: যাঁরা কোভিড থেকে সেরে উঠেছেন, তাঁদের জন্য ভ্যাকসিনের একটা ডোজই যথেষ্ট। গবেষণায় অন্তত এমনটাই বলছে। সম্প্রতি বেনারস হিন্দু ইউনিভার্সিটির করা একটি গবেষণায় উঠে এসেছে এমনই একটি চমকপ্রদ তথ্য। সেখানে বলা হয়েছে কোভিড মুক্ত ব্যক্তিদের জন্য করোনা ভ্যাকসিনের দুটো ডোজ প্রয়োজন নেই। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দাবি করছেন, এতদিন যাঁরা কোভিড থেকে সম্পূর্ণ সুস্থ হয়েছে, তাঁদের অধিকাংশই একটি ডোজ নিয়েছেন। তাঁদের শরীরে দ্রুত তৈরি হচ্ছে অ্যান্টবডি। 

সম্প্রতি দুটি দলে ভাগ করে কয়েকজন ব্যক্তিকে নিয়ে একটি গবেষণা করে বেনারস হিন্দু ইউনিভার্সিটি। সেখানে একটি দলে রাখা হয়েছিল কোভিডে আক্রান্ত হননি এমন কয়েকজন ব্যক্তিকে। অন্যদিকে ছিলেন কোভিড থেকে সেরে উঠেছেন এমন কয়েকজন ব্যক্তি। বেশ কয়েকদিন ধরে গবেষণা চলে তাঁদের ওপর। তাতেই দেখা গিয়েছে, একবার কোভিড থেকে সেরে উঠেছেন এমন ব্য়ক্তিদের টিকার একটা ডোজই কাজ দিয়েছে। দ্রুত তৈরি হয়েছে অ্যান্টিবডি। 

বেনারস হিন্দু ইউনিভার্সিটির জুলজি বিভাগের অধ্যক্ষ জ্ঞানেশ্বর চৌবে সংবাদ সংস্থা এএনআইকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানেই তিনি এই গবেষণার কথা উল্লেখ করে বলেছেন, 'যাঁরা কোভিড থেকে সেরে উঠেছেন এবং যাঁরা কখনও কোভিড সংক্রমিত হননি, তাঁদের ওপর রিসার্চ করা হয়েছে। দেখা গিয়েছে সেরে উঠেছেন যাঁরা, তাঁদের ওপর করোনা ভ্যাকসিনের ১টি ডোজ প্রয়োগ করার প্রথম সপ্তাহেই অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে শরীরে।

পাশাপাশি কখনও কোভিডে সংক্রমিত হননি, এমন মাত্র ৯০ শতাংশ ব্যক্তির প্রথম ডোজ নেওয়ার পর অ্যান্টিবডি তৈরি হতে সময় লেগেছে প্রায় ৩-৪ সপ্তাহ।

শুধু অ্যান্টিবডি সংক্রান্তই নয়। এই গবেষণার অন্য আরেকটিকটি দিকও তুলে ধরা হয়েছে। অধ্যক্ষ জানাচ্ছেন, ভ্যাকসিনের একটা ডোজ দেশে ভ্যাকসিনের ঘাটতি মেটাতে কিছুটা সাহায্য করবে। তাঁরা ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে এ বিষয়ে চিঠি লিখেছেন বলেও জানানো হয়েছে বেনারস হিন্দু ইউনিভার্সিটির তরফে।

উল্লেখ্য, ভ্যাকসিন নিয়ে তরজা চলছেই। দেশে ভ্যাকসিনের ঘাটতি এখনও যথেষ্টই। তবে কেন্দ্রের আশ্বাস, দ্রুতই এই সমস্যার সমাধান হবে এবং সকলে ভ্যাকসিন পাবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
NEET Protest: দিল্লির আঁচ এ শহরেও, মিছিল করতে চেয়ে, 'ককরোচ'দের চিঠি কলকাতা পুলিশকে
দিল্লির আঁচ এ শহরেও, মিছিল করতে চেয়ে, 'ককরোচ'দের চিঠি কলকাতা পুলিশকে
Sonam Wangchuk: 'ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে', সোনম ওয়াংচুকের অনশন ভাঙার পরেই ঘোষণা অভিজিৎ দীপকের
'ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে', সোনম ওয়াংচুকের অনশন ভাঙার পরেই ঘোষণা অভিজিৎ দীপকের
Sonam Wangchuk: 'দীর্ঘ আলোচনার পরেই এই সিদ্ধান্ত, সব প্রকাশ্যে আনব', অনশন ভেঙে বার্তা সোনম ওয়াংচুকের
'দীর্ঘ আলোচনার পরেই এই সিদ্ধান্ত, সব প্রকাশ্যে আনব', অনশন ভেঙে বার্তা সোনম ওয়াংচুকের

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget