এক্সপ্লোর

সংশোধিত নাগরিকত্ব আইন:  মোদি আসরে নামাচ্ছেন 'হাতুড়ে ডাক্তারদের', কটাক্ষ ইয়েচুরির

গতকাল মোদির নিজের ওয়েবসাইটের ট্যুইটার হ্যান্ডলেও বার্তা দেওয়া হয়েছে যে, সিএএ বিপন্ন, অত্যাচারিত উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার জন্য, কারও নাগরিকত্ব কেড়ে নেওয়া তার লক্ষ্য নয়। তিনি “India Supports CAA” হ্যাশট্যাগও ব্যবহার করেছেন।

নয়াদিল্লি: সদগুরু জাগ্গি বাসুদেবকে ‘হাতুড়ে ডাক্তার’ বলে কটাক্ষ করলেন সীতারাম ইয়েচুরি। সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) সমর্থনে সদগুরুর পোস্ট করা একটি ভিডিও সবাইকে দেখার আবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই ভিডিওতে জলের মতো আইনটি বোঝানো হয়েছে বলে তাঁর দাবি। বিতর্কিত আইনের পক্ষে সমর্থন জোগাড়ে ধর্মগুরুর ভিডিও দেখতে বলায় প্রধানমন্ত্রীর সমালোচনা করেছেন সিপিএম সাধারণ সম্পাদক। দেশব্যাপী সিএএ-র বিরোধিতা চলছে। তার মধ্যেই সংশোধিত নাগরিকত্ব আইনের ওপর সম্প্রতি নয়াদিল্লির রামলীলা ময়দানের ভাষণে  প্রধানমন্ত্রী ‘চরম অসত্য’ প্রচার করেছেন বলে অভিযোগ করে সদগুরুর ভিডিও সংক্রান্ত বেশ কিছু তথ্য ট্যুইটে ট্যাগ করেছেন ইয়েচুরি। লিখেছেন, রামলীলা ময়দানে চরম মিথ্যা তথ্য পেশ করেছেন, বাগাড়ম্বর করেছেন মোদি। আর এখন আসরে নামাচ্ছেন হাতুড়ে ডাক্তারদের। এনআরসি-এনপিআর-সিএএ নিয়ে মোদির প্রতারণার গোটা কাঠামোটাই তৈরি হয়েছে এই লোকগুলোর সমর্থনে, যাঁরা নিজেরা আইনটাই পড়েছেন কিনা, জানেন না।  মোদির যেটাকে জলের মতো সহজ বিশ্লেষণ বলে মনে হয়েছে, সেটা এত ভুলভাল, আজেবাজে তথ্যে ভরা যে চাইলে যে কেউ প্রকৃত তথ্য খতিয়ে দেখে নিতে পারেন। গতকাল মোদির নিজের ওয়েবসাইটের ট্যুইটার হ্যান্ডলেও বার্তা দেওয়া হয়েছে যে, সিএএ বিপন্ন, অত্যাচারিত উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার জন্য, কারও নাগরিকত্ব কেড়ে নেওয়া তার লক্ষ্য নয়। তিনি “India Supports CAA” হ্যাশট্যাগও ব্যবহার করেছেন। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতি সমর্থন প্রদর্শনে প্রধানমন্ত্রীর নমো অ্যাপ থেকে কনটেন্ট, গ্রাফিক্স, ভিডিও শেয়ার করার আবেদনও করা  হয়েছে মোদির ট্যুইটার হ্যান্ডলে। এর আগে বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও সদগুরুর ভিডিও পোস্ট করে বলেছেন, সিএএ নিয়ে মিথ্যাচার, অর্ধসত্য বিশ্বাস করা বন্ধ করুন। প্রত্যেককে, বিশেষত যুবকদের ভিডিওটি দেখে ‘কেন সিএএ প্রয়োজন, তার ঐতিহাসিক ব্যাখ্যা’ শোনার আবেদন করেন শাহ।

সেরা শিরোনাম

Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারের পিছনে সজোরে ধাক্কা বোলেরোর, দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারের পিছনে সজোরে ধাক্কা বোলেরোর, দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু
ABP Ananda Top 10, 7 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 7 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Pradhan Mantri Poshan Shakti Nirman: শিশুদের পুষ্টির ঘাটতি কমানো ও তাদের শিক্ষার ভিত মজবুত করতে কেন্দ্রের প্রকল্প পিএম পোষণ
শিশুদের পুষ্টির ঘাটতি কমানো ও তাদের শিক্ষার ভিত মজবুত করতে কেন্দ্রের প্রকল্প পিএম পোষণ
Earthquake Hits Delhi : কেঁপে উঠল ঘর-বাড়ি, ভূমিকম্পের আতঙ্কে রাস্তায় বেরিয়ে এলেন বহু মানুষ
কেঁপে উঠল ঘর-বাড়ি, ভূমিকম্পের আতঙ্কে রাস্তায় বেরিয়ে এলেন বহু মানুষ

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget