এক্সপ্লোর

Avalanche in Jammu Kashmir: হুড়মুড়িয়ে নেমে এল তুষারের স্তূপ, চাপা পড়ে মৃত্যু শ্রমিকের, কাশ্মীরে হিমাঙ্কের নিচে তাপমাত্রা

Sonmarg Avalanche: জম্মু ও কাশ্মীরের মধ্যবর্তী গন্দেরওয়াল জেলার ঘটনা। সোনমার্গের বলতাল এলাকায় বৃহস্পতিবার তুষারধস নামে।

নয়াদিল্লি: ফি বছর শীত আসে যদিও। তবে এ বার তীব্রতা সত্যই বেশি। রাজধানী দিল্লি তো বটেই বঙ্গেই ঠান্ডার দাপট অনুভূত হয়েছে ভালই। সে ক্ষেত্রে ভূস্বর্গের পরিস্থিতি অনুমেয়। এ বার সেখানে তুষারধস নামল (Sonmarg Avalanche)। সোনমার্গে পাহাড়ের ঢালে গাছগাছালি বেয়ে নেমে এল ধস। মেঘের আকারে নেমে আসে সেই তুষার কার্যতই ঢেকে দিল গোটা এলাকা। তাতে প্রাণ হারালেন এক শ্রমিক (Avalanche in Jammu Kashmir)। ক্যামেরাবন্দি হয়েছে তুষারধসের সেই দৃশ্য, যা ইতিমধ্যেই ভাইরাল নেট দুনিয়ায় (Viral Video)। 

সোনমার্গে পাহাড়ের ঢালে গাছগাছালি বেয়ে নেমে এল ধস

জম্মু ও কাশ্মীরের মধ্যবর্তী গন্দেরওয়াল জেলার ঘটনা। সোনমার্গের বলতাল এলাকায় বৃহস্পতিবার তুষারধস নামে। ওই এলাকায় এক জায়গায় নির্মাণকার্য চলছিল। তুষারধসের পর নির্মাণকারী সংস্থার তরফে জানানো হয়, তাদের দুই কর্মীর কোনও খোঁজ মিলছে না। তাতে শুরু হয় উদ্ধারকার্য। তাতেই এক জনের দেহ উদ্ধার হয়। নিহত ব্যক্তিকে সন্দীপ নামে শনাক্ত করা গিয়েছে। তিনি কিশতওয়ারের বাসিন্দা।

ওই নির্মাণ সংস্থার আরও এক কর্মী, যিনি তুষারধসে চাপা পড়েছেন বলে অনুমান করা হচ্ছে, এখনও পর্যন্ত তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে তাঁর বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন স্থানীয়রা। তবে এখনও উদ্ধারকার্য চলছে। পেঁজা তুলোর মতো তুষারের নিচে তিনি চাপা পড়েছে বলে অনুমান। তা সরিয়ে তাঁকে তুলে আনার চেষ্টা চলছে। 

আরও পড়ুন: PM's Security Details: ছাদে স্নাইপার, পাশে SPG, প্রধানমন্ত্রীর সুরক্ষায় দুর্ভেদ্য বলয়

এ দিন তুষারধসের জেরে সিন্ধ নদীর স্বাভাবিক স্রোত বাধাপ্রাপ্ত হয়। সংলগ্ন রাস্তাঘাটেও ব্যাহত হয় যান চলাচল। স্থানীয়রা জানিয়েছেন, পর্যটকদের কাছে জনপ্রিয় সোনমার্গের দুই জায়গায় এ দিন তুষারধস নেমেছে। বলতালে তাতে চাপা পড়ে মৃত্যুর ঘটনা সামনে এলেও, অন্যটির ক্ষেত্রে হতাহতের কোনও খবর নেই। 

বুধবার রাতে নতুন করে তুষারপাত হয়েছে কাশ্মীরে। তাতে বরফের স্তর আরও বেড়ে গিয়েছে। তুষারপাতের ফলে কাশ্মীরের তাপমাত্রাও একধাক্কায় অনেকটাি নেমে গিয়েছে। বৃহস্পতিবার শ্রীনগরের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসে রয়েছে। উপত্যকার প্রবেশদ্বার কাজিগুণ্ডে তাপমাত্রা নেমে ১.৬ ডিগ্রিতে পৌঁছেছে। পর্যটকদের ভিড় যে সমস্ত জায়গায়, যেখান থেকে প্রতি বছর অমরনাথ যাত্রা শুরু হয়, সেই পগলগাঁওয়ের তাপমাত্রা -০.৩ ডিগ্রি থেকে -৩.২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। গুলমার্গের তাপমাত্রাও -৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে।

বুধবার রাতে নতুন করে তুষারপাত হয়েছে কাশ্মীরে

এই মুহূর্তে 'চিল্লাই কালান'-এর কবলে রয়েছে কাশ্মীর, যার মাধ্যমে শীতকালের ৪০টি তীব্র ঠান্ডার দিনকে বোঝায়। এই সময়ে উপত্যকায় সবচেয়ে বেশি তুষারপাত হয় এবং তা ঘন ঘন হয়। ২১ ডিসেম্বর থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত সময়কালকে 'চিল্লাই কালান' হিসেবে ধরা হয়। তার পর অন্তত ২০ দিন ধরে তীব্র শৈত্যপ্রবাহ দেখা যায়, যা 'চিল্লাই খুর্দ' নামে পরিচিত, অর্থাৎ ক্ষুদ্র ঠান্ডা। তার পর আসে ১০ দিন ব্যাপী 'চিল্লাই বাচ্চা', শিশুবৎ ঠান্ডা।

সেরা শিরোনাম

মানুষ আবর্জনা ফেলে চলেছে, একা হাতেই পরিষ্কার করতেন, আজ সেই বিট্টু তবাহির হাতে গুরুতর সংক্রমণ
মানুষ আবর্জনা ফেলে চলেছে, একা হাতেই পরিষ্কার করতেন, আজ সেই বিট্টু তবাহির হাতে গুরুতর সংক্রমণ
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Viral Video: বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
RBI-এর বড় পদক্ষেপ, এক ধাক্কায় বাতিল করল ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় কোনগুলো ?
RBI-এর বড় পদক্ষেপ, এক ধাক্কায় বাতিল করল ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় কোনগুলো ?

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget