এক্সপ্লোর

Daallo Airlines : নাশকতার ছক নিয়ে বিমানে, নিজেই শেষ হয়ে গেল আততায়ী !

Flight 159 : এই হামলার পিছনে দায় স্বীকার করেছে সোমালিয়ার গোষ্ঠী অল-শাবাব।

মোগাদিশু : লক্ষ্য ছিল, বড়সড় ক্ষতিসাধনের। কিন্তু, নিজেই শেষ হয়ে গেল আত্মঘাতী বোমাড়ু। সন্দেহভাজন বোমাড়ুর নাম আবদুলাহি আবদিসালাম বোরলে। সোমালির বাসিন্দা। একটি ল্যাপটপ ব্যাগে বিস্ফোরক ভরে বিমানে উঠে পড়েছিল সে। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রের খবর অনুযায়ী, সে জানত কোথায় বসলে সর্বাধিক ক্ষতিসাধন করা যাবে। এরপর বিমান উড়তে শুরু করে। Daallo Airlines-এর বিমানটি টেকঅফের ১৫ মিনিটের মধ্যেই বিস্ফোরণ ঘটে যায়। আনুমানিক ১১ হাজার ফুট উচ্চতায় বিমানটি ওঠার পর ঘটে বিস্ফোরণ। খবর অনুযায়ী, বিমানটি তখনও সম্পূর্ণরূপে উড়ান শুরু করেনি। 

এরপরই বিস্ফোরণের ঘটনা। তাতে অবশ্য বড়সড় কোনও ক্ষতি হয়নি। Airbus A321-র পাশে এক মিটার মতো গর্ত সৃষ্টি হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বোমাড়ুর। সম্ভবত বিমানের নড়াচড়ার জেরেই বিস্ফোরণ ঘটে যায়। ঘটনার পর মোগাডিশুতে বিমানটির জরুরি অবতরণ করানো হয়। এই হামলার পিছনে দায় স্বীকার করেছে সোমালিয়ার গোষ্ঠী অল-শাবাব।

তাদের বক্তব্য, পশ্চিমের আধিকারিক এবং তুরস্কের NATO বাহিনী ছিল তাদের টার্গেট। বিস্ফোরণের পর অল-শাবাবের তরফে এক বিবৃতি জারি করে বলা হয়েছে, সোমালিয়ার মুসলমানদের বিরুদ্ধে পশ্চিমের ধর্মযোদ্ধা এবং তাদের গোয়েন্দা সংস্থাগুলির জোট কর্তৃক সংঘটিত অপরাধের প্রতিশোধ হিসেবে হারাকাত অল-শাবাব অল মুজাহিদিন এই বোমা হামলা চালিয়েছে।

Daallo Airlines-এর প্রধান মহম্মদ ইব্রাহিম ইয়াসিন ওলাদ জানিয়েছেন, "বোমাড়ুর মূলত তুরস্ক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওঠার কথা ছিল, যা বাতিল করা হয়েছিল। ওলাদের মতে, ফ্লাইটে থাকা ৭৪ জন যাত্রীকে প্রথমে তুরস্ক এয়ারলাইন্সে চেক ইন করানো হয়েছিল, যেটা সপ্তাহে তিনবার সফর করে।

তাঁর সংযোজন, "ওরা আমাদের যাত্রী ছিল না। তুরস্ক এয়ারলাইন্স সকালে মোগাদিশু থেকে তাদের ফ্লাইট বাতিল করে। কারণ জিবুতি থেকে আসা ফ্লাইটটি প্রবল বাতাসের কারণে মোগাদিশুতে আসতে পারেনি। তারা অনুরোধ করেছিল যাতে আমরা তাদের যাত্রীদের জিবুতিতে পৌঁছে দিই। যেখানে তারা তুরস্ক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চেপে যাত্রা করতে পারবে।

২০১৬ সালের মে মাসে দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেছিল সোমালিয়ার সামরিক আদালত। কারণ, তারা বোমা হামলার পরিকল্পনা করেছিল। খবর অনুযায়ী, এক মহিলা-সহ আরও আট জনের ন্যূনতম ছয় মাস থেকে চার বছর পর্যন্ত জেলের সাজা ঘোষণা হয়েছিল। প্রসঙ্গত, বিশ্বের বিভিন্ন প্রান্ত এ ধরনের ঘটনা দেখা যায়। Plane Incident

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Russia India Direct Train : সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
Abhishek Banerjee Sebaashray: অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget