এক্সপ্লোর

যুগের অবসান, চলে গেলেন বঙ্গ রাজনীতির ‘ছোড়দা’

২০ বছর পর ২০১৮-র ২২ সেপ্টেম্বর ফের প্রদেশ কংগ্রেস সভাপতি হন তিনি। আমৃত্যু সেই পদেই ছিলেন তিনি।

কলকাতা: পুরো নাম সোমেন্দ্রনাথ মিত্র। তবে তাঁকে পরিচিতি দিয়েছিল সোমেন মিত্র নাম। আর কংগ্রেসের অন্দরে ছোড়দা। রাজনীতিতে হাতেখড়ি ছাত্রবেলায়, ছাত্র রাজনীতির পথ ধরে ষাটের দশকের শেষে কংগ্রেসে যোগ দেন। তারপর থেকে আর পিছনে ফিরে তাকাননি সোমেন মিত্র। সোমেনকে বলা হত বরকত গনি খান চৌধুরীর শিষ্য। প্রথমবার শিয়ালদহ বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন বাহাত্তর সালে। সাতাত্তরের প্রবল ইন্দিরা গাঁধী বিরোধী হাওয়ায় ওই আসনে জেতেন জনতা দলের প্রার্থী। ৮২-তে ফের শিয়ালদহ আসন থেকে নির্বাচিত হন সোমেন। সেই থেকে ২০০৬ পর্যন্ত শিয়ালদহ কেন্দ্র তাঁকে ফেরায়নি। ৭ বারের বিধায়ক, দলের চরম দুর্দিনেও কংগ্রেস না ছাড়া সোমেনও শেষমেষ দল বদলান। ২০০৮-এ গঠন করেন প্রগতিশীল ইন্দিরা কংগ্রেস। তখন বাম আমল। সোমেন বলেছিলেন, কেন্দ্রে বামেদের সমর্থনে সরকার ধরে রাখা কংগ্রেসের বিশ্বাসযোগ্যতা, জনপ্রিয়তা কোনওটিই নেই, তাই বিশ্বাসযোগ্য বিকল্পের সন্ধান দিতে তাঁদের এই নতুন দল গঠনের সিদ্ধান্ত। এরপর ২০১১-য় ৩৪ বছর পর রাজ্যে ঘটে রাজনৈতিক পালাবদল। সিপিএমকে সরিয়ে ক্ষমতায় আসে তৃণমূল। ২০০৯ সালে সোমেন তাঁর প্রগতিশীল ইন্দিরা কংগ্রেস মিশিয়ে দেন তৃণমূলের সঙ্গে। সেই তৃণমূল, শোনা যায়, যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমেনের জন্যই কংগ্রেস ছেড়েছিলেন। প্রদেশ সভাপতি নির্বাচনের লড়াইয়ে তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতাকে হারিয়ে দেন সোমেন। এরপর কংগ্রেস ছাড়েন মমতা। নির্বাচনে বিপর্যয়ের দায় নিয়ে সোমেন প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দেন ১৯৯৮ সালে। ২০০৯-র লোকসভা ভোটে মমতা সব থেকে বড় চমক দেন সোমেনকে লোকসভায় নিয়ে গিয়ে। তৃণমূলের টিকিটে ছোড়দা ভোটে লড়েন ডায়মন্ডহারবার আসন থেকে। হারিয়ে দেন ৪ বারের সাংসদ সিপিএমের শমীক লাহিড়িকে। কিন্তু ২০১৪-য় ফের তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফেরেন সোমেন। তার আগে দেন সাংসদ পদে ইস্তফা। ২০ বছর পর ২০১৮-র ২২ সেপ্টেম্বর ফের প্রদেশ কংগ্রেস সভাপতি হন তিনি। আমৃত্যু সেই পদেই ছিলেন তিনি।

সেরা শিরোনাম

Vande Mataram: পিতৃতন্ত্র গুঁড়িয়ে দিতে বলায় রাহুল গাঁধীকে ‘বন্দেমাতরম’ গাওয়ার চ্যালেঞ্জ, বিজেপি সাংসদের মন্তব্যে হতবাক হৃতিক রোশন
পিতৃতন্ত্র গুঁড়িয়ে দিতে বলায় রাহুল গাঁধীকে ‘বন্দেমাতরম’ গাওয়ার চ্যালেঞ্জ, বিজেপি সাংসদের মন্তব্যে হতবাক হৃতিক রোশন
PM SVANidhi: রাস্তার ছোট ব্যবসায়ীদের জন্য সরকারি ঋণের সুযোগ, মিলবে ৫০ হাজার টাকা পর্যন্ত লোন, জানেন পিএম স্বনিধি সম্পর্কে?
রাস্তার ছোট ব্যবসায়ীদের জন্য সরকারি ঋণের সুযোগ, মিলবে ৫০ হাজার টাকা পর্যন্ত লোন, জানেন পিএম স্বনিধি সম্পর্কে?
Gyanesh Kumar: ‘SIR বেআইনি, নতুন করে ব্যালটে ভোট হোক’, বলছেন মোদি সরকারের প্রাক্তন মন্ত্রী, সমালোচনা সুপ্রিম কোর্টেরও
‘SIR বেআইনি, নতুন করে ব্যালটে ভোট হোক’, বলছেন মোদি সরকারের প্রাক্তন মন্ত্রী, সমালোচনা সুপ্রিম কোর্টেরও
Bollywood News: বিয়ের আগেই মা হতে চেয়েছিলেন, IVF করিয়েছিলেন দু’-দু’বার, খোলসা করলেন বলিউড নায়িকা
বিয়ের আগেই মা হতে চেয়েছিলেন, IVF করিয়েছিলেন দু’-দু’বার, খোলসা করলেন বলিউড নায়িকা

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget