এক্সপ্লোর

Sonam Raghuvanshi : ''ওকে মারো' চিৎকার করে নির্দেশ দেয় সোনম! তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে স্বামীর মৃত্যু''

Sonam Raghuvanshi Arrested : দাবি, সোনমের প্রেমিক রাজ, সোনমের স্বামী রাজা রঘুবংশীকে শিলংয়ের নিয়ে আসতে বলেছিল। ঠিক করা হয়েছিল শিলংয়েই খুন করা হবে

রাজা রঘুবংশী হত্যাকাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর মোড়। এ যেন অপরাধমূলক কাহিনি নির্ভর ওয়েবসিরিজকেও হার মানায়। সূত্রের খবর, বিয়ের দিনই নাকি সোনমের প্রেমিক রাজ, সোনমের স্বামী রাজা রঘুবংশীকে শিলংয়ের নিয়ে আসতে বলেছিল। ঠিক করা হয়েছিল শিলংয়েই খুন করা হবে রাজাকে। এখানেই শেষ নয়, সূত্রের দাবি, খুনের পর নেপালে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন সোনম রঘুবংশী। কিন্তু তা হয়নি, পরে পরিকল্পনা বদলায়। 

এই মুহূর্তে আরও একটি আপডেট উঠে এসেছে। পুলিশ সূত্রে খবর, রাজা রঘুবংশীর  হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত  চার অভিযুক্তই নাকি অপরাধের কথা স্বীকার করে নিয়েছে। জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তরা জানায়, রাজাকে তাঁর স্ত্রী সোনমের সামনে হত্যা করা হয়েছিল। তার পরে দেহটি খাদে ফেলে দেওয়া হয়। সোনমকেই এই হত্যার মূল ষড়যন্ত্রকারী বলেই মনে করছে পুলিশ। জানা গিয়েছে, ঘন জঙ্গলে নিয়ে গিয়ে , সোনমই চিৎকার করে নির্দেশ দেয় , ওকে মারো ! 

সূত্রের দাবি, ২৩ মে, ফটোশ্যুটের নামে রাজা রঘুবংশীকে এক নির্জন পাহাড়ি এলাকায় নিয়ে যায় ধৃত স্ত্রী সোনম। আশেপাশেই ছিল ৩ সুপারি কিলার। খুন করার আগে হিন্দিতে রাজার সঙ্গে কথাও বলে তারা। এরপর, আচমকা ক্লান্তির ভান করে সুপারি কিলারদের পিছনে হাঁটতে শুরু করেন সোনম। এক নির্জন জায়গায় গিয়ে খুনিদের উদ্দেশে চিৎকার করে সোনম বলে, 'ওকে মেরে ফেলো'। সেদিনই দুপুর ২ টো ১৫ মিনিটে রাজার সোশাল মিডিয়া থেকে সোনম এক পোস্টে লেখেন - 'সাত জন্মোঁ কা সাথ হ্যায়'।

মঙ্গলবার ইনদৌর ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছে , রাজা রঘুবংশী হত্যার ঘটনায় চার অভিযুক্ত তাদের অপরাধ স্বীকার করেছে। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন অনুসারে, এসিপি পুনম চাঁদ যাদব বলেছেন, "অভিযুক্তরা কেবল হত্যার কথা স্বীকারই করেনি বরং দাবি করেছে যে হত্যার সময় রাজার স্ত্রী সোনম রঘুবংশী উপস্থিত ছিল। সে সামনে দাঁড়িয়ে রাজাকে মরতে দেখেছিল।"

রাজা রঘুবংশী হত্যা মামলায় SIT তদন্ত বুধবার থেকে শুরু করছে । সোনম এবং অন্যান্য অভিযুক্তদের আজ, বুধবার শিলং আদালতে হাজির করা হচ্ছে। হাজিরার আগে,সবার মেডিক্যাল পরীক্ষাও হবে। এই সময়ের মধ্যে, বিশেষ তদন্ত দল (SIT) সোনমকে  জিজ্ঞাসাবাদ শুরু করবে। শিলং পুলিশ বাকি অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে । 

আজ, বুধবারই পুলিশ অপরাধস্থলে গিয়ে ঘটনার  পুনর্নির্মাণ করার পরিকল্পনা করেছে। তদন্তের সময়, শিলং পুলিশ ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ প্রমাণও পেয়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যে রয়েছে একটি শার্ট, মোবাইল ফোনের যন্ত্রাংশ, একটি রেনকোট, হত্যায় ব্যবহৃত অস্ত্র, খুনিদের রক্তমাখা পোশাক এবং তাদের আঙুলের ছাপ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আজ সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ দ্বিতীয় হুগলি সেতু
আজ সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ দ্বিতীয় হুগলি সেতু
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
Annapurna Yojana Money: রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার
রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার
TMC News: 'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?

ভিডিও

TMC News: এবার জেলায় জেলায় সভাপতিদের নাম ঘোষণা করে দিল 'ঋতব্রত তৃণমূল' ন্যাশনাল ওয়ার্কিং কমিটি
TMC News: বিজেপির বুথ সভাপতি ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ! গ্রেফতার তৃণমূল কাউন্সিলর
BJP News: এবার তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসলেন না বাঁকুড়ার BJP বিধায়ক নীলাদ্রিশেখর দানা
Nirmal Ghosh: তপসিয়ায় 'ঋতব্রত তৃণমূল' বৈঠকের মধ্যেই হঠাৎ হাজির পানিহাটির প্রাক্তন বিধায়ক
Natungram wooden dolls GI Tag: GI ট্যাগ পেল নতুনগ্রামের কাঠের পুতুল, এবার বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget