এক্সপ্লোর

Sonam Wangchuk: ক্রমশ ভাঙছে শরীর, ডিহাইড্রেশন, খেলেন না ওষুধও, ২১ দিনের অনশনেও অনড় সোনম ওয়াংচুক, উদ্বেগ বাড়ছে চিকিৎসকদের

শনিবার সকালে দিল্লির যন্তর মন্তরে চলা অনশন মঞ্চ থেকে পুলিশ তাঁকে হাসপাতালে নিয়ে যায়।

নয়া দিল্লি: দীর্ঘ ২১ দিনের অনশন আন্দোলনের পর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলেও চিকিৎসা নিতে অস্বীকার করেছেন সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। দিল্লির সফদরজং হাসপাতাল জানিয়েছে, ওয়াংচুক বর্তমানে তীব্র ডিহাইড্রেশন ও দুর্বলতায় ভুগছেন। চিকিৎসকেরা বারবার অনুরোধ করলেও তিনি এখনও স্যালাইন, ওষুধ বা অন্য কোনও চিকিৎসা নিতে রাজি হননি।

শনিবার সকালে দিল্লির যন্তর মন্তরে চলা অনশন মঞ্চ থেকে পুলিশ তাঁকে হাসপাতালে নিয়ে যায়। দিল্লি হাইকোর্টের নির্দেশে তাঁর স্বাস্থ্য নিয়মিত পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে প্রশাসনের দাবি।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন না খাওয়ার কারণে ওয়াংচুকের শরীরে জলের ঘাটতি এবং দুর্বলতা বেড়েছে। পাশাপাশি পটাশিয়ামের মাত্রাও উদ্বেগজনকভাবে কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। চিকিৎসকেরা দ্রুত চিকিৎসা শুরু করার পরামর্শ দিলেও তিনি নিজের অবস্থানে অনড় রয়েছেন।

সফদরজং হাসপাতালের চিকিৎসকদের দাবি, সোনম ওয়াংচুকের শরীরে শুধু ডিহাইড্রেশনই নয়, দীর্ঘদিন অনশনে থাকার কারণে মেটাবলিক অস্বাভাবিকতা (metabolic abnormalities)-ও দেখা দিয়েছে। তাঁর শরীরে পটাশিয়ামের মাত্রা বিপজ্জনকভাবে কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় তাঁকে ক্রমাগত পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওয়াংচুক স্যালাইন (IV Fluids), ওষুধ এমনকি ওরাল রিহাইড্রেশন সলিউশন (ORS)—কোনও চিকিৎসাই নিতে রাজি হননি। চিকিৎসকরা তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলে চিকিৎসায় সম্মতি দেওয়ার আবেদন জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, দিল্লি হাইকোর্টের নির্দেশ এবং চিকিৎসকদের পরামর্শ মেনেই শনিবার ভোরে যন্তর মন্তর থেকে ওয়াংচুককে সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে স্থানান্তরের সময় কিছু বিক্ষোভ হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল বলে দাবি প্রশাসনের। ওয়াংচুকের অনশনকে ঘিরে রাজনৈতিক চাপও বাড়ছে। তাঁর সমর্থকেরা ঘোষণা করেছেন, ২০ জুলাই সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর দিন সংসদ অভিযানের কর্মসূচি বজায় থাকবে। একই সঙ্গে তাঁর সমর্থনে ককরোচ জনতা পার্টির (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকও অনশনে বসেছেন।

সোনম ওয়াংচুকের এই অনশন শুরু হয়েছিল শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং প্রশ্নফাঁসের ঘটনায় দায়বদ্ধতার দাবিতে। গত ২৮ জুন থেকে তিনি অনির্দিষ্টকালের অনশনে বসেন। তাঁর আন্দোলন দেশজুড়ে বহু ছাত্র-যুবকের সমর্থন পেয়েছে এবং সামাজিক মাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে।

ওয়াংচুককে হাসপাতলে স্থানান্তরের পরেও আন্দোলন থেমে যায়নি। তাঁর সমর্থকেরা জানিয়েছেন, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আন্দোলন চলবে। পরিবারের পক্ষ থেকেও জানানো হয়েছে, ওয়াংচুক তাঁর অনশন ভাঙতে রাজি নন এবং প্রতিবাদ চালিয়ে যেতে বদ্ধপরিকর।

এদিকে, প্রবীণ সমাজকর্মী আন্না হাজারে কেন্দ্রকে দ্রুত সোনম ওয়াংচুকের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, পরিস্থিতি আরও জটিল হওয়ার আগে সংলাপের মাধ্যমে সমাধানের পথ খোঁজা জরুরি।

 

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
Jharkhand News : ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Vande Mataram Controversy: দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির
দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির
Advertisement

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget