এক্সপ্লোর

Soumitra Chatterjee Health Update: সৌমিত্রবাবুর সামান্য উন্নতি, গত ২৪ ঘণ্টায় জ্বর আসেনি , নেগেটিভ করোনা রিপোর্ট

স্নায়বিক সমস্যা খানিকটা কেটেছে...মূত্রনালীর সংক্রমণও যথেষ্ট নিয়ন্ত্রণে...নতুন করে বাড়েনি ফুসফুসে সংক্রমণ...

কলকাতা: সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা সঙ্কটজনক হলেও স্থিতিশীল। বুধবার তাঁর করোনা রিপোর্টও নেগেটিভ এসেছে। হাসপাতাল সূত্রে খবর,মঙ্গলবারের তুলনায় তাঁর অবস্থার সামান্য উন্নতি হয়েছে। চিকিৎসকদের কথায় তিনি সাড়া দিচ্ছেন, চোখ খুলছেন।গত ২৪ ঘণ্টায় সৌমিত্রবাবুর জ্বর আসেনি।

ফুসফুসে কোভিড সংক্রান্ত সংক্রমণ আর বাড়েনি। মূত্রনালিতে সংক্রমণও কিছুটা ঠেকানো গেছে। চিকিৎসকদের মতে, অ্যান্টিবায়োটিকে কাজ হচ্ছে। ঝুঁকি এড়াতে সৌমিত্রবাবুকে মাঝে মাঝে বাইপ্যাপ সাপোর্ট দেওয়া হচ্ছে। বর্ষীয়ান অভিনেতার মেয়ে পৌলমী ফেসবুকে লিখেছেন, বাবা আরও কিছুটা স্থিতিশীল...মঙ্গলবারের তুলনায় ১% বেশি ভাল আছেন। আমি খুশি...বুধবার আরও কিছু টেস্ট হয়েছে। বৃহস্পতিবার বা তারপরই রিপোর্ট পাব...প্রার্থনা এবং ভালবাসার জন্য সকলকে ধন্যবাদ। সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্নায়বিক অবস্থা চিন্তায় ফেলেছিল চিকিৎসকদের। হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবারের তুলনায় বুধবার তাঁর স্নায়বিক অবস্থা ভাল। কোভিড এনসেলোপ্যাথি ও মেটাবলিক এনসেলোপ্যাথির কারণে অস্থিরতা, তন্দ্রাচ্ছন্ন ভাব রয়েছে। তবে মঙ্গলবারের তুলনায় তা কিছুটা কম। রক্তচাপও স্বাভাবিক। ফের একবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের এমআরআই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সেরেব্রো স্পাইনাল ফ্লুইড-ও পরীক্ষা করে দেখা হচ্ছে। ৬ অক্টোবর করোনা আক্রান্ত হওয়ার পর থেকে সৌমিত্র চট্টোপাধ্যায় বেলভিউতে ভর্তি। বুধবার দ্বিতীয় কোভিড টেস্টের জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়। রক্তের বেশ কিছু পরীক্ষাও হয়েছে। মোট ১৯ জন চিকিৎসকের একটি দল তাঁকে দেখছেন। তাঁদের আশা, সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার এরকম উন্নতি বজায় থাকলে, সময় লাগলেও তাঁকে সঙ্কট থেকে বার করে আনা সম্ভব হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Bardhaman Terrorist Arrest: পিলখানার সাধারণ জীবনযাপন থেকে সটান বর্ধমানের অভিজাত এলাকায় বসবাস, কীভাবে এত টাকা এল হামিমের হাতে ? নেপথ্যে কি বিদেশি ফান্ডিং ?
Bardhaman Terrorist Arrest: পিলখানার সাধারণ জীবনযাপন থেকে সটান বর্ধমানের অভিজাত এলাকায় বসবাস, কীভাবে এত টাকা এল হামিমের হাতে ? নেপথ্যে কি বিদেশি ফান্ডিং ?
PM Narendra Modi : 'আমার ১৫ বছর বয়স, ভুল করেছি, ক্ষমা করুন', ভিডিও করে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন কিশোরী
'আমার ১৫ বছর বয়স, ভুল করেছি, ক্ষমা করুন', ভিডিও করে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন কিশোরী
Suvendu Adhikari : 'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget