এক্সপ্লোর

Sourav Ganguly Corona Positive: করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়, ভর্তি হাসপাতালে

সোমবার রাতে করোনা পজিটিভের খবর ধরা পড়েছে।

কুন্তল চক্রবর্তী, কলকাতা: করোনা আক্রান্ত হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই সভাপতির গতকাল রাতে করোনা পরীক্ষা করা হলে, ভাইরাসের পজিটিভ রিপোর্ট ধরা পড়েছে। উডল্যান্ডস হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে বলে পরিবার সূত্রে খবর। সৌরভের ভাইরাল লোড ১৯ পয়েন্ট ৫।   চিকিত্‍সকরা জানিয়েছেন, সৌরভ আপাতত স্থিতিশীল। 

এদিকে, ওমিক্রন নিয়ে উদ্বেগ ক্রমশই বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ৬৫৩ জন। ২১টি রাজ্যে ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে।  দেশে ওমিক্রন (omicron) আক্রান্তের সংখ্যা ৬০০ পেরিয়ে গেল।  একদিনে ১৩৫ জন নতুন করে আক্রান্ত হলেন করোনার (coronavirus) নতুন ভ্যারিয়েন্টে। সোমবার করোনার নতুন স্ট্রেনে ছড়িয়েছে মণিপুর ( Manipur) ও গোয়ায় (Goa )। পরিসংখ্যান অনুসারে, ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। 

Sourav Ganguly Corona Positive: করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়, ভর্তি হাসপাতালে

সৈকত-রাজ্য গোয়ায় আট বছরের একটি ছেলের শরীরে সংক্রমণ পাওয়া গিয়েছে। ছেলেটি তাঁর বাবার সঙ্গে সম্প্রতি এসেছে যুক্তরাজ্য থেকে। মণিপুরে আক্রান্ত ৪৮ বছরের ব্যক্তি এসেছেন তানজানিয়া থেকে। সম্প্রতি করোনা পজিটিভ হন তিনি। তারপরই পরীক্ষায় ধরা পড়ে তিনি ওমিক্রন আক্রান্ত। ওমিক্রন উদ্বেগের মাঝেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দিল্লিতে সোমবার থেকে ফের রাত্রিকালীন বিধিনিষেধ জারির সিদ্ধান্ত নিল প্রশাসন। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে নিয়ন্ত্রণ বিধি। উত্তরাখণ্ড সরকার রাজ্যজুড়ে নাইট কার্ফু (Night Curfew) জারি করেছে ইতিমধ্যেই।

সম্প্রতি ২০২২ সালের আইপিএল নিয়ে মন্তব্য করেছিলেন সৌরভ। ভারতে করার বিষয়ে আশাবাদী বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তিনি বলেছেন, ‘আমি মনে করি, আমরা খারাপ সময় পেরিয়ে গিয়েছি। আশা করি, আমরা পরের বছর ভারতে আইপিএলের আয়োজন করতে পারব। কারণ এটি ভারতেরই টুর্নামেন্ট এবং এটি যখন ভারতে খেলা হয়, তখন এর পরিবেশ একেবারে আলাদা হয়। ভারতে এখন আন্তর্জাতিক সিরিজ হচ্ছে তো। আমরা নিউজিল্যান্ড সিরিজ আয়োজন করেছি। আমরা নিজেরাও দক্ষিণ আফ্রিকা যাচ্ছি। তারপর ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা সিরিজ রয়েছে। তাই আমি মনে করি, সবচেয়ে খারাপ সময়টা পার করে এসেছি। আইপিএল ভারতেই আয়োজন করার ব্যাপারে আমি আশাবাদী।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News : চলন্ত ট্রেনের AC কামরায় প্রদীপ-ধূপ জ্বেলে পুজো যাত্রীর, ভাইরাল ভিডিও; রেল বলল...
চলন্ত ট্রেনের AC কামরায় প্রদীপ-ধূপ জ্বেলে পুজো যাত্রীর, ভাইরাল ভিডিও; রেল বলল...
News Live : কালীঘাট তৃণমূল-এর বিধায়কের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
কালীঘাট তৃণমূল-এর বিধায়কের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
Rachna On NCPI Meet: কাল BJP-তে সরাসরি যোগ দেবে আপনাদের সাংসদদের টিম ? NDA বৈঠকের আগে বিশেষ সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায়
কাল BJP-তে সরাসরি যোগ দেবে আপনাদের সাংসদদের টিম ? NDA বৈঠকের আগে বিশেষ সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায়
Birbhum: গড়ে উঠেছিল তৃণমূলের পার্টি অফিস, সিউড়িতে স্কুল ফেরত পেল পুরন্দরপুর হাইস্কুল কর্তৃপক্ষ
গড়ে উঠেছিল তৃণমূলের পার্টি অফিস, সিউড়িতে স্কুল ফেরত পেল পুরন্দরপুর হাইস্কুল কর্তৃপক্ষ

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget