এক্সপ্লোর

Babu Master quits BJP: বিজেপি ছাড়লেন বাবু মাস্টার, মমতার কাছে ক্ষমাপ্রার্থনা, উসকে দিলেন তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনা

মতাদর্শ না মেলায় বিধানসভা ভোটের সময় নিষ্ক্রিয় থাকারও দাবি করেন বাবু মাস্টার। তিনি বলেছেন, ‘বিজেপির মতাদর্শের সঙ্গে আমার কোনও মিল নেই’ । 

 

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা:  বিধানসভা ভোটের মাসকয়েকের মধ্যেই ফুলবদল। রাজ্য চার বিধানসভা আসনের উপনির্বাচনের আগে অস্বস্তি বিজেপির।  এবার বিজেপি ছাড়লেন বসিরহাটের বাবু মাস্টার। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চেয়ে উসকে দিলেন তৃণমূলে প্রত্যাবর্তনের সম্ভাবনা। ভুল স্বীকার করে ফিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টারের দাবি, বিজেপিতে যাওয়া হঠকারী সিদ্ধান্ত। মতাদর্শ না মেলায় বিধানসভা ভোটের সময় নিষ্ক্রিয় থাকারও দাবি করেন বাবু মাস্টার। তিনি বলেছেন, ‘বিজেপির মতাদর্শের সঙ্গে আমার কোনও মিল নেই’ । 

গত বিধানসভা ভোটের আগে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন একদা তৃণমূলের এই নেতা। এর আগে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন বাবু মাস্টার। ভোটের আগে কোনও উদ্দেশ্য নিয়ে দলে এসেছিলেন, তা পূরণ না হওয়ায় দল ছেড়েছেন। বাবু মাস্টারের বিজেপি-ত্যাগ নিয়ে প্রতিক্রিয়া বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।

বিধানসভা ভোটে বিজেপির হারের পর থেকে বসিরহাটের ফিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টারকে আর দলের কর্মসূচিতে দেখা যাচ্ছিল না। তখন থেকেই শুরু হয়েছিল জল্পনা। সেই জল্পনাই সত্যি হল বুধবার।

প্রার্থী নির্বাচন থেকে দলের নীতি-কর্মসূচি, সবকিছু নিয়েই ক্ষোভ উগরে দিয়ে বিজেপি ছাড়লেন বাবু মাস্টার।বললেন,  কাউকে জানাবার দরকার নেই। আজ থেকে বিজেপি ছেড়ে দিলাম। বিজেপির কোনও সিদ্ধান্তই ভাল লাগেনি। বসিরহাট একটা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। কিন্তু এখানে বিধানসভা ভোটে একটাও সংখ্যালঘু প্রার্থী করেনি বিজেপি। জীবদ্দশায় আর বিজেপি করব না।

পেশায় বসিরহাটের ভবানীপুর সেন্ট্রাল মডেল হাইস্কুলের শিক্ষক ফিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টার প্রথমে সিপিএম করতেন। 

২০১১-র বিধানসভা ভোটে পালাবদলের পর সিপিএম ছেড়ে নাম লেখান তৃণমূলে।২০১৮ সালে হাসনাবাদ থেকে জেলা পরিষদের শিক্ষা, ক্রীড়া ও তথ্য সংস্কৃতি দফতরের কর্মাধ্যক্ষ নির্বাচিত হন তিনি। কিন্তু ২০১৯ সালে লোকসভা ভোটের ফল বেরনোর পর বেসুরো হন বাবু মাস্টার। গত বছর ১৯ ডিসেম্বর, শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়ার দিনই পদ্ম শিবিরে নাম লেখান অর্জুন সিংহ ঘনিষ্ঠ এই নেতা। বিধানসভা ভোটে বিজেপির হয়ে প্রচারও করেন তিনি। 

ফেব্রুয়ারি মাসে মিনাখাঁয় বাসন্তী হাইওয়ের ওপর তাঁর ওপর প্রাণঘাতী হামলাও হয়। সেই বাবু মাস্টারই এদিন বিজেপি ছাড়ার কথা ঘোষণা করলেন।

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget