এক্সপ্লোর

Plane Crash: টেক অফের পরেই ফের ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, এবার লন্ডনের বিমানবন্দরে

Southend Airport Plane Crash: এসেক্স পুলিশের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, তাঁরা রবিবার বিকেল ৪টের ঠিক আগে সাউথএন্ড বিমানবন্দরে একটি ১২ মিটার লম্বা বিমানের সংঘর্ষের খবর পেয়েছেন। 

Plane Crash: টেক অফের পরই ফের ভেঙে পড়ল বিমান। এবার লন্ডনের সাউথএন্ড বিমানবন্দরে ঘটেছে দুর্ঘটনা। জানা গিয়েছে, একটি ছোট যাত্রীবাহী জেট ভেঙে পড়েছে। বিমান ভেঙে পড়ার মুহুর্তের একটি ছবি দেখা প্রকাশ্যে এসেছে। আগুনের গোলা এবং কুণ্ডলী পাকানো ধোঁয়া দেখা গিয়েছে এসেক্স অঞ্চলে। জানা গিয়েছে, Beech B200 Super King Air- এই বিমানটি ভেঙে পড়েছে। নেদারল্যান্ড যাচ্ছিল এই বিমানটি। টেক অফের পরমুহূর্তেই ভেঙে পড়েছে এই বিমান। রবিবার বিকেল ৪টে নাগাদ (ঘটনাস্থলের স্থানীয় সময় অনুসারে) ভেঙে পড়েছে এই বিমানটি। এই বিমানে কতজন যাত্রী ছিলেন এবং তাঁরা কী অবস্থায় রয়েছেন, তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি।

সংবাদসংস্থা এপি সূত্রে খবর, সেন্ট্রাল লন্ডন থেকে ৫৬ কিলোমিটার দূরে অবস্থিত এই সাউথএন্ড বিমানবন্দর। এই দুর্ঘটনার পর অন্তত ৪টি আন্তর্জাতিক বিমান বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে, সাউথএন্ড বিমানবন্দরের ওয়েবসাইটে। জানা গিয়েছে, East of England Ambulance Service ঘটনাস্থলে ৪টি অ্যাম্বুল্যান্স এবং আরও কিছু ইমার্জেন্সি যানবাহন পাঠিয়েছে। এসেক্স পুলিশের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, তাঁরা রবিবার বিকেল ৪টের ঠিক আগে সাউথএন্ড বিমানবন্দরে একটি ১২ মিটার লম্বা বিমানের সংঘর্ষের খবর পেয়েছেন। 

আমদাবাদ বিমান বিপর্যয়ের পর এবার লন্ডনে ভেঙে পড়ল বিমান। ইউকে এয়ারপোর্ট থেকে উড়ানের সঙ্গে সঙ্গেই ভেঙে পড়ল বিমান। ইউকে এয়ারপোর্ট থেকে বিস্ফোরণের শব্দ, আকাশে দেখা গেল আগুনের গোলা, দাবি স্থানীয়দের। লন্ডন থেকে নেদারল্যান্ডসের লালিস্ট্যাডে যাওয়ার কথা ছিল বিমানের। ১২ জন যাত্রী নিয়ে উড়ানে সক্ষম এই দুই ইঞ্জিন বিশিষ্ট টার্বোপ্রপ বিমান। বিমান ভেঙে পড়ার পর জানা যায়নি হতাহতের সংখ্যা। 

আমদাবাদের বিমান দুর্ঘটনা 

১২ জুন, ২০২৫- আমদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ বিমানটি ভেঙে পড়েছিল। বীভৎস এই বিমান দুর্ঘটনায় ২৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। চালু হওয়ার পর এই প্রথম কোন ড্রিম লাইনার এভাবে দুর্ঘটনাগ্রস্থ হয়েছে, ভেঙে পড়েছে। বিমানে ছিলেন মোট ২৪২ জন। ২৩০ জন যাত্রী, ১০ জন ক্রু মেম্বার এবং ২ পাইলট। একজন যাত্রী প্রাণে বেঁচে গিয়েছেন বরাত জোরে। বাকি ২৪১ জনেরই মৃত্যু হয়েছে। আমদাবাদের সিভিল হাসপাতালে হস্টেলের ছাদে ভেঙে পড়েছিল এই বিমান। সেই সময় অনেক পড়ুয়াই দুপুরের খাবার খেতে বসেছিলেন ক্যান্টিনে। আচমকাই তাঁদের মাথার উপর ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। কিছু বুঝে ওঠার আগেই শেষ হয়ে যায় সব। দেহাংশের অবস্থা এতটাই খারাপ ছিল যে শেষ পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে ডিএনএ নমুনা মিলিয়ে তারপর দেহ শনাক্ত করা হয়েছে এবং তা তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে। আমদাবাদের এই ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। আমদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার এই বিমানটি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: জাতিগণনায় যেন সমস্যায় না পড়েন কোনও ভারতীয়, অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
জাতিগণনায় যেন সমস্যায় না পড়েন কোনও ভারতীয়, অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
ABP Ananda Top 10, 2 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 2 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
USA-Iran Conflict: 'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?
'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?
Price Hike: ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget