এক্সপ্লোর

Sri Lanka's new PM: শপথ নিয়েই মোদিকে ধন্যবাদ শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রীর

Sri Lanka-India Relation: শ্রীলঙ্কার অত্যন্ত জটিল আর্থিক পরিস্থিতিতে সাহায্য করেছে ভারত। সেই কারণে ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী।

নয়াদিল্লি: অবশেষে রাজনৈতিক জটিলতা কেটেছে। মাহিন্দ্রা রাজাপক্ষের পদত্যাগের পর প্রবল অস্থিরতা শুরু হয়েছিল দেশে। বিরোধীপক্ষ ও মাহিন্দ্রা রাজাপক্ষের (Mahindra Rajapaksa) সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে প্রাণহানিও হয়েছে। এই পরিস্থিতিতে এবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদে বসেছেন রনিল বিক্রমসিঙ্ঘে (Ranil Wickremesinghe)। পদে এসেই ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। শ্রীলঙ্কার অত্যন্ত জটিল আর্থিক পরিস্থিতিতে সাহায্য করেছে ভারত। সেই কারণে ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী।
 
কী বলেছেন রনিল বিক্রমসিঙ্ঘে:
সংবাদ সংস্থা সূত্রের খবর, পড়শি দ্বীপরাষ্ট্রের নতুন প্রধানমন্ত্রী বলেছেন, 'ভারতের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক চাই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও (Narendra Modi) ধন্যবাদ জানাতে চাই।' পদে বসার পর একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই এমন মন্তব্য করেন। চলতি বছরের জানুয়ারি থেকে শ্রীলঙ্কাকে বিভিন্ন ভাবে ৩ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে সাহায্য় করেছে ভারত। শ্রীলঙ্কার নতুন সরকারের পাশে থাকার এবং সাহায্য করারও বার্তা দিয়েছে ভারত।    

ধুঁকছে শ্রীলঙ্কা:
চরম অর্থনৈতিক সঙ্কটে ধুঁকছে শ্রীলঙ্কা। কোভিডের ধাক্কায় চরম ধাক্কা লেগেছিল পর্যটন শিল্পে। শ্রীলঙ্কার জাতীয় আয়ের (National Income) একটি বড় অংশ পর্যটন থেকে আসে। সেখানে ক্ষতি হয়েছে। তারপরেই জৈব পদ্ধতিতে চাষ করার প্রচেষ্টাও মুখ থুবড়ে পড়েছে। তার জেরে প্রবল খাদ্য সঙ্কট তৈরি হয়েছে শ্রীলঙ্কার। এরপরেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে কফিনে শেষ পেরেক পড়েছে বলা যেতে পারে। খাদ্য সঙ্কট রয়েছে, বিদেশি মুদ্রার তহবিল প্রায় শেষ। এমন অবস্থায় বিদেশে থেকে জ্বালানি বা তেল কিছুই কিনতে পারেনি শ্রীলঙ্কা। চরম মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের থাবায় ধসে পড়েছে শ্রীলঙ্কার অর্থনীতি। এই পরিস্থিতিতে সরকারি বিরোধী আন্দোলনে ফেটে পড়ে শ্রীলঙ্কা (Sri Lanka)। দুই বার জরুরির অবস্থা জারি করার পরে প্রেসিডেন্টের অনুরোধে পদত্যাগ করেন শ্রীলঙ্কার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপক্ষে। তারপরেই প্রায় গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল পড়শি দ্বীপরাষ্ট্রে। অবশেষে নতুন প্রধানমন্ত্রী আসায় রাজনৈতিক পরিস্থিতিতে স্থিতাবস্থা এলেও অর্থনৈতিক পরিস্থিতি কবে ঠিক হবে সেদিয়েই তাকিয়ে সকলে। যদিও পদে বসার পরেই দ্রুত শ্রীলঙ্কার অর্থনৈতিক পরিস্থিতি ফেরানোর জন্য কাজ করার আশ্বাস দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী।  

আরও পড়ুন: কাল থেকে টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, মে মাসে কতদিন ছুটি জানেন ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget