এক্সপ্লোর

SSLV D1 Mission: সব ধাপে 'ফুল মার্কস', তাও কেন এসএসএলভি ডি১-র প্রথম যাত্রাতেই চিন্তায় ইসরো?

ISRO Launches Smallest Satellite Launch Vehicle: ঘড়িতে কাঁটায় কাঁটায় ৯টা ১৮ মিনিট।  যাত্রা শুরু করল ইসরো-র সবচেয়ে ছোট উপগ্রহ উৎক্ষেপণ যান।শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে প্রথম যাত্রা।

শ্রীহরিকোটা: ঘড়িতে কাঁটায় কাঁটায় ৯টা ১৮ মিনিট।  যাত্রা শুরু করল ইসরো-র (ISRO) সবচেয়ে ছোট উপগ্রহ উৎক্ষেপণ যান। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের ফার্স্ট লঞ্চ প্যাড থেকেই প্রথম যাত্রা 'স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল'-টির (Small Satellite Launch Vehicle)। সব ঠিকঠাক চলছিল। কিন্তু একী! ১০টা ৪ মিনিটে ইসরোর অফিশিয়াল হ্যান্ডেলে টুইট। একেবারে চূড়ান্ত ধাপে কিছু তথ্য (data) পাওয়া যাচ্ছে না (missing)। অতঃপর চিন্তার ভাঁজ ইসরো-র বিজ্ঞানীদের (scientist) মধ্যে। তবে কি চন্দ্রযান-২ অভিযানের ছবিই ফিরছে?এখনও স্পষ্ট নয়।

কী আছে এতে?
পৃথিবীকে পর্যবেক্ষণ করবে, এমন একটি কৃত্রিম উপগ্রহ এই এসএসএলভি-র প্রাথমিক পে-লোড। উপগ্রহটির নাম Microsat 2A বা EOS-02। এর দোসর হিসেবে AzaadiSAT নামে আরও একটি কৃত্রিম উপগ্রহ পাঠানো হয়েছে এই যানে। লক্ষণীয় বিষয় হল, পুরো পরিকল্পনার অংশ যে গ্রাউন্ড সিস্টেম সেটি বানিয়েছে 'স্পেসকিডজ ইন্ডিয়া' নামে পড়ুয়াদের একটি দল। উপগ্রহ যে তথ্য পাঠাবে, তা এখানে গ্রহণ করার কাজ করবে এই সিস্টেম। শুধু তাই নয়। ইসরো সূত্রে খবর, কম-বেশি ৫০ গ্রাম ওজনের মোট ৭৫টি আলাদা পে-লোড রয়েছে এই এসএসএলভি-তে। সবকটিই দেশের প্রত্যন্ত প্রান্তের ছাত্রীদের প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয়েছে। 

স্বাধীনতার ছোঁয়া...
শুধু প্রযুক্তি নয়, দেশের ভাবাবেগের কথাও মনে রেখেছে ইসরো। স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করতে মহাকাশে ভারতের তেরঙ্গা ছড়িয়ে দেবে এই লঞ্চ ভেহিকলটি, এমন ভাবেই এটি তৈরি করেছেন তাঁরা। এদিন এসএসলেভি-ডিওয়ান নামে ওই বিশেষ উপগ্রহ উৎক্ষেপণ যানের সফল যাত্রা শুরুর পর ইসরো চেয়ারম্যান ডি সোমনাথ বলেছিলেন, সব কটি পর্যায় ঠিকঠাক ভাবে উতরে গিয়েছে। কিন্তু সঙ্গে বলেন,'একেবারে চূড়ান্তে ধাপে কিছু তথ্য নষ্ট হচ্ছে। উপগ্রহগুলির কী অবস্থা ও যানগুলি কী ভাবে কাজ করছে সেটা শীঘ্রই দেখব আমরা।'  

কেন এই এসএসএলভি?
বিশ্বজুড়ে ছোট উপগ্রহ উৎক্ষেপণ যানের চাহিদা বাড়ছে। সেই বাজার ধরতেই ইসরোর এই উদ্যোগ। ভারতের মহাকাশ গবেষণা সংস্থার সবচেয়ে ছোট এসএসএলভি-টি লো-আর্থ অরবিটে ৫০০ গ্রাম ওজনের উপগ্রহ পৌঁছে দিতে পারে। EOS-02 এবং AzaadiSAT দুটোই এই পরিমাপ মাথায় রেখে তৈরি। 

আরও পড়ুন:একটা সোনা অনেক কিছু বদলে দিতে পারে: হরমনপ্রীত

  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
Kashi Biswanath Darshan : কাশী বিশ্বনাথ মন্দিরে ধুন্ধুমার ! সোমবারে শর্টকাটে দর্শনের জন্য মোটা টাকা দিয়ে প্রতারিত মহিলা
কাশী বিশ্বনাথ মন্দিরে ধুন্ধুমার ! সোমবারে শর্টকাটে দর্শনের জন্য মোটা টাকা দিয়ে প্রতারিত মহিলা
Air India Flight : মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, হঠাৎ উচ্চতায় পরিবর্তন; ভয়ঙ্কর কাণ্ড এয়ার ইন্ডিয়ার বিমানে
মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, হঠাৎ উচ্চতায় পরিবর্তন; ভয়ঙ্কর কাণ্ড এয়ার ইন্ডিয়ার বিমানে
Snow Leopard Captured : ক্যামেরায় ধরা পড়ল 'পাহাড়ের ভূত' ! এই প্রথম ধৌলাধার অভয়ারণ্যে ছবি উঠল তুষার চিতার
ক্যামেরায় ধরা পড়ল 'পাহাড়ের ভূত' ! এই প্রথম ধৌলাধার অভয়ারণ্যে ছবি উঠল তুষার চিতার

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget