এক্সপ্লোর

State Corona Update: গতকালের তুলনায় কমলেও, রাজ্যে এখনও ৮০০-র বেশি দৈনিক সংক্রমণ

রাজ্যে আপাতত নিয়ন্ত্রণে করোনা পরিস্থিতি। তবে গতকালের তুলনায় খানিক কমলেও এখনও আটশোর উপরেই রাজ্যের দৈনিক সংক্রমণ।

কলকাতা: রাজ্যে আপাতত নিয়ন্ত্রণে করোনা পরিস্থিতি। তবে গতকালের তুলনায় খানিক কমলেও এখনও আটশোর উপরেই রাজ্যের দৈনিক সংক্রমণ। রাজ্য সরকারের প্রকাশিত শেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বঙ্গে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৮১২ জন। বুধবার, ৪ অগাস্ট রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৮২৬ জন। বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে করোনা অতিমারিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫ লক্ষ ৩১ হাজার ৬৬২ জন।

করোনা সংক্রমণের জেরে ৫ অগাস্ট পর্যন্ত রাজ্যে মোট মৃত্যু হয়েছে ১৮ হাজার ১৯৩ জনের। তবে গতকালের তুলনায় খানিক বেড়েছে রাজ্যের দৈনিক মৃতের সংখ্যা। দশের গণ্ডি পেরিয়ে বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী রাজ্যে একদিনে কোভিডে মৃত্যু হয়েছে ১৩ জনের। বুধবার রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছিল ১০ জনের। 

মৃতের সংখ্যা বাড়লেও খানিক স্বস্তি সুস্থতার সংখ্যায়। গত ১ দিনে করোনা ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৮২৩ জন। যদিও বুধবারের তুলনায় খানিক কমেছে দৈনিক সুস্থতার সংখ্যা। ৪ অগাস্টে রাজ্যে সুস্থ হয়েছিলেন ৮৩৮ জন। বৃহস্পতিবার পর্যন্ত রাজ্য জুড়ে মোট সুস্থ হয়েছেন ১৫ লক্ষ ২ হাজার ৭৪৮ জন। এ পর্যন্ত বঙ্গে সুস্থতার হার ৯৮.১১ শতাংশ। মৃত্যুর হার ১.১৯ শতাংশ।

চিন্তা বাড়িয়ে এখনও সংক্রমণের নিরিখে রাজ্যে শীর্ষে উত্তর ২৪ পরগনা। গত ১ দিনে সেই জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১১৪ জন। চিন্তা বাড়াচ্ছে কলকাতার দৈনিক সংক্রমণের সংখ্য়া। গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৯ জন। দৈনিক সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে দার্জিলিং। শেষ ২৪ ঘণ্টায় সেই জেলায় ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৭৫ জন।

গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের ১০ জেলায় করোনায় মৃতের খবর পাওয়া গেছে। কালিম্পং, জলপাইগুড়ি, নদিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা, কলকাতায় মোট ১৩ জনের মৃত্যু হয়েছে গত ১ দিনে। উল্লেখ্য, সংক্রমণ ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসায় রাজ্যে পুজোর পর স্কুল খোলার ভাবনা চিন্তার কথা আজ জানান মুখ্যমন্ত্রী।

সেরা শিরোনাম

Honey Singh: জনপ্রিয় র‍্যাপার হানি সিংয়ের ভাইপোর মৃত্যু ভয়ঙ্কর পথ দুর্ঘটনায়, মৃত তাঁর এক বন্ধুও, কী ঘটেছে ?
জনপ্রিয় র‍্যাপার হানি সিংয়ের ভাইপোর মৃত্যু ভয়ঙ্কর পথ দুর্ঘটনায়, মৃত তাঁর এক বন্ধুও, কী ঘটেছে ?
News Live: ভোট চুরির বিরুদ্ধে ও জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে আজ ফের পথে নামছে বিরোধী জোট 'INDI'
ভোট চুরির বিরুদ্ধে ও জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে আজ ফের পথে নামছে বিরোধী জোট 'INDI'
Kali Puja 2026: কালীপুজোর চাঁদা নিয়ে বচসা, এক জল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ
কালীপুজোর চাঁদা নিয়ে বচসা, এক জল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ
Cyclone Update: আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, সাগরে তৈরি হচ্ছে 'মুরাসু' এই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ?
আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, সাগরে তৈরি হচ্ছে 'মুরাসু' এই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ?

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget