এক্সপ্লোর

Delta variant UK strain: উত্তরবঙ্গে ১৬ জনের দেহে মিলল ডেল্টা ভ্যারিয়েন্ট, ২ জনের শরীরে ইউকে স্ট্রেন

আক্রান্তরা সকলেই সুস্থ হয়েছেন বলে জানা গিয়েছে...

সনৎ ঝা ও বাচ্চু দাস, দার্জিলিং: করোনাভাইরাসের ডেল্টা এবং ইউকে স্ট্রেন হানা দিয়েছে শিলিগুড়িতে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ সূত্রে খবর, কল্যাণীর জেনোমিক্সে পাঠানো নমুনা পরীক্ষায় এই তথ্য উঠে এসেছে। 

করোনার যে প্রজাতিই আসুক না কেন, তা থেকে বাঁচতে সতর্কতা বিধি মেনে চলাই একমাত্র রাস্তা। বলছেন চিকিৎসকরা।

তিনটি দেশের গেটওয়ে দার্জিলিং। বেড়াতে যাওয়ায় প্রিয় ডেসটিনেশন। আর সেই দার্জিলিং জেলারই সদা ব্যস্ত শিলিগুড়ি শহরে করোনা ভাইরাসের ডেল্টা স্ট্রেন হানা দিয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

মিলেছে মারণ ভাইরাসের ইউকে স্ট্রেনও! উত্তরবঙ্গ থেকে কল্যাণীর জেনোমিক্স-এ পাঠানো নমুনা পরীক্ষায় উঠে এসেছে এই তথ্য।  

করোনার সব প্রজাতির মধ্যে আগামী দিনে ডেল্টা প্রজাতিই ভয়ঙ্কর হয়ে উঠতে চলেছে। চলতি মাসেই এই মর্মে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

স্বাভাবিক ভাবেই উদ্বেগ বেড়েছে উত্তরবঙ্গের নমুনা পরীক্ষা রিপোর্টে।  মে-জুন মাসে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে কল্যাণীর জেনোমিক্সে ৪৭ জন করোনা রোগীর নমুনা পাঠানো হয়েছিল। 

প্রশাসন সূত্রে খবর, ৪৭টি নমুনার মধ্যে ১৬টি করোনা ভাইরাসের ডেল্টা স্ট্রেন। দুটো ইউকে প্রজাতি। ওই ১৬টি ডেল্টা স্ট্রেনের মধ্যে ৪টির সন্ধান মিলেছে শিলিগুড়ির বাসিন্দাদের শরীরে। ইউকে স্ট্রেনের হদিশ মিলেছে যে দুজনের শরীরে, তাঁরাও শিলিগুড়ি শহরের বাসিন্দা। 

যদিও স্বাস্থ্যকর্তাদের আশ্বাস, দুমাস আগের এই মেডিক্যাল রিপোর্ট নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আক্রান্তরা সকলেই সুস্থ হয়েছেন। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্ত বলেন, যে ভ্যারিয়েন্টই হোক, চিকিৎসা পদ্ধতি একই। একটাই উপায় সতর্কতা বিধি অবলম্বন করা।

এর আগে প্রতিবেশী রাজ্য সিকিমে ৯৭ জন করোনার করোনার ডেল্টা প্রজাতিতে আক্রান্ত হন বলে জানা যায়। 

ডেল্টা ও ইউকে ভ্যারিয়েন্টের খোঁজ মেলার খবর সামনে আসায় নিঃসন্দেহে কিছু করোনা আতঙ্ক বেড়েছে। এমনিতেই বহু রিপোর্টে প্রকাশিত ডেল্টা ভ্যারিয়েন্ট অতি সংক্রামক।

পাশাপাশি অনেকের আশঙ্কা ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে ছড়ায় শিশুদের মধ্যে। এই অবস্থায় রাজ্যে যখন করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা, সেই সময় এই খবরে আশঙ্কা বাড়ল বিভিন্ন মহলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget