এক্সপ্লোর

রাজ্যের ২ জেলায় ফের অ্যাসিড হামলা, গ্রেফতার অভিযুক্তরা

দক্ষিণ ২৪ পরগনা ও মুর্শিদাবাদ: অ্যাসিড হামলায় বদলে গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের মনীষা পৈলানের জীবন যুদ্ধ। সেই জয়নগরেই ফের অ্যাসিড হামলা। এবার আক্রান্ত এক গৃহবধূ। বুধবার রাতে বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ, সে সময় তাঁকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়েন প্রতিবেশী প্রভাস মিস্ত্রী ও তাঁর স্ত্রী কাকলি মিস্ত্রী। প্রাণে বাঁচতে পুকুরে ঝাঁপ দেন গৃহবধূ। গুরুতর আহত আবস্থায় এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। পুলিশ সূত্রে খবর, জমি-সহ বিভিন্ন ইস্যুতে দুই পরিবারের মধ্যে শত্রুতা দীর্ঘদিনের। তার জেরেই এই অ্যাসিড হামলা বলে অনুমান তদন্তকারীদের। অভিযুক্ত প্রতিবেশী প্রভাস মিস্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর স্ত্রী পলাতক। অ্যাসিড হামলার ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের নওদাতেও। নওদা থানার এলাকার আমতলায় বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় অ্যাসিড হামলায় জখম দ্বাদশ শ্রেণির পড়ুয়া। বৃহস্পতিবার বিকেলে স্কুল থেকে সাইকেলে ফিরছিলেন ছাত্রীটি। অভিযোগ, সেই সময় তাঁকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে রফিকুল শেখ নামে এক যুবক। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, কয়েকমাস আগে রফিকুলের সঙ্গে আলাপ হয় ছাত্রীর। ফোনে বিয়ের প্রস্তাব দিয়েছিল রফিকুল। কিন্তু, প্রস্তাব প্রত্যাখ্যান করেন ছাত্রীটি। অভিযোগ, সেই আক্রোশেই কিশোরীকে অ্যাসিড ছোড়ে রফিকুল। রাজ্যে এর আগেও বহুবার অ্যাসিড হামলার ঘটনা ঘটেছে। কখনও বর্ধমানের কালনায় অ্যাসিড হামলার শিকার গৃহবধূ। কখনও নদিয়ার তেহট্টে ধর্ষণের অভিযোগের পর মূক ও বধির তরুণীকে অ্যাসিডে পুড়িয়ে খুনের অভিযোগ। অ্যাসিড হামলায় মহিলায় মৃত্যুও হয়েছে তারকেশ্বরে। এবার তালিকায় জুড়ল জয়নগর ও নওদার ঘটনা। কবে থামবে অ্যাসিড হামলা? প্রশ্ন উঠছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News : TMC-র অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার শুভাশিস চক্রবর্তীকে তলব ED-র
TMC-র অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার শুভাশিস চক্রবর্তীকে তলব ED-র
Madan Mitra : এবার ইডির স্ক্যানারে মদন মিত্র, কামারহাটির বিধায়ক বললেন, 'আমি সর্বশক্তি দিয়ে এদের...'
এবার ইডির স্ক্যানারে মদন মিত্র, কামারহাটির বিধায়ক বললেন, 'আমি সর্বশক্তি দিয়ে এদের...'
TMC News : 'মামলা লড়ার দরকার নেই, জেলে গিয়ে বসে ভাত খান', মমতার বার্তা শুনেই অভিষেককে নিশানা
'মামলা লড়ার দরকার নেই, জেলে গিয়ে বসে ভাত খান', মমতার বার্তা শুনেই অভিষেককে নিশানা
21 July :২১-এর কোনও মঞ্চেই দেখা গেল না শহিদ শ্রীকান্ত শর্মা ও বিশ্বনাথ রায়ের পরিবারকে, ক্ষোভ উগরে বললেন..
২১-এর কোনও মঞ্চেই দেখা গেল না শহিদ শ্রীকান্ত শর্মা ও বিশ্বনাথ রায়ের পরিবারকে, ক্ষোভ উগরে বললেন..

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২২.০৭.২০২৬)। 'কালীঘাট তৃণমূল' VS 'ঋতব্রত তৃণমূল', রণক্ষেত্র বিধানসভা
Congress Protest: রণক্ষেত্র রাজধানী, নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদ ঘিরে ফের অশান্ত দিল্লি
Sikkim Namchi:সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়! ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা
TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া
Dengue Vaccine:ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,'কিউ ডেঙ্গা'-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Updates: দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Embed widget