এক্সপ্লোর

Actor Dev on Covid19: হোম আইসোলেশনে থাকা রোগী ও তাঁদের পরিবারকে খাবার পৌঁছে দিচ্ছেন দেব

হোম আইসোলেশনে রয়েছেন এমন অনেক করোনা আক্রান্তই, খাবার পেতে সমস্যায় পড়েছেন। তাঁদের কথা ভেবে বাড়ি-বাড়ি খাবার পাঠাচ্ছেন তৃণমূলের তারকা সাংসদ।

মেদিনীপুর: করোনাকালে ফের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। হোম আইসোলেশনে থাকা রোগীদের কাছে খাবার পৌঁছে দিচ্ছেন তিনি। সেইসঙ্গে ঘাটাল হাসপাতালে ভর্তি রোগীর আত্মীয়দের জন্যও খাবারের ব্যবস্থা করলেন সাংসদ অভিনেতা।

অদৃশ্য এক জীবাণুর বিরুদ্ধে লড়াই করছে মানব সমাজ। এই লড়াইতে প্রয়োজন মানবিকতারও। অন্যের দিকে বাড়িয়ে দেওয়া সাহায্যের একটি হাত, কাজকে আরও সহজ করে তোলে। আর এই কঠিন সময়ে ফের অসহায়দের পাশে দাঁড়ালেন পশ্চিম মেদিনীপুরের ঘাটালের তৃণমূল সাংসদ দেব। জোগান দিচ্ছেন খাবারের।

হোম আইসোলেশনে রয়েছেন এমন অনেক করোনা আক্রান্তই, খাবার পেতে সমস্যায় পড়েছেন। তাঁদের কথা ভেবে বাড়ি-বাড়ি খাবার পাঠাচ্ছেন তৃণমূলের তারকা সাংসদ। তবে শুধু করোনা আক্রান্তদেরই নয়। ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন সমস্ত রোগীর পরিজনদের জন্যও একই উদ্যোগ নিয়েছেন দেব।

নিজস্ব সংসদীয় কেন্দ্র ঘাটাল-সহ রাজ্যের আরও তিন জায়গায় কোভিড কমিউনিটি কিচেন চালু করেছেন দেব। ঘাটাল, দাসপুর ও কলকাতায় খোলা হয়েছে কমিউনিটি কিচেন। সোমবার থেকে চলছে এই পরিষেবা। 

দুপুর ও রাত। প্রতিদিন দুবেলার খাবারই পৌঁছে যাচ্ছে হাসপাতালে। গত বছর লকডাউনের সময় বাইরে আটকে থাকা বহু মানুষকে ঘরে ফিরিয়েছিলেন দেব। এবার অভুক্তদের জন্য অন্নের ব্যবস্থা করলেন তিনি। আগের বছরও অতিমারীর সময়ে নিজের  নিজের ডেবরার অফিসে আইসোলেশন সেন্টার তৈরি করেছিলেন দীপক অধিকারী। এবার ফের ময়দানে নামলেন করোনা রোগীর সেবায়। 

I have converted my office in Debra which is in Ghatal Loksabha Constituency, into an Isolation Centre again this Year.
Along with that we have started Ambulance,Medicine,Oxygen n Food service for the people ..

Pls do contact 🙏🏻 pic.twitter.com/CWDnDhl0eb

— Dev (@idevadhikari) May 18, 2021

">

সম্প্রতি একটি মেয়ের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায় তিতলি নামের একটি ১০-১২ বছরের মেয়ে তার অসুস্থ বাবার পাশে বসে রয়েছে। জানা যায় চুঁচুড়ার অন্তর বাগানের বাসিন্দা বাবা ও মেয়ে। বাবা জটিল রোগে আক্রান্ত। প্রতিদিন ওষুধের পাশাপাশি তাদের পরিবারের প্রয়োজন খাবার। অর্থের অভাবে খাবার ও ওষুধের খরচ চালানো সম্ভব হচ্ছে না। ভিডিওতে শিশুটিকে বলতে শোনা যায়, বাবা ছাড়া তার কেউ নেই। তাই বাবার যদি কিছু হয়ে গেলে অনাথ হয়ে যাব। তিতলির কাতর আর্তি দেখেই সাহায্য়ের হাত বাড়িয়ে দেন দেব। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
National Commission for Women:
"ধর্ষকদের এনকাউন্টার নয়, বিচার আইনি পথেই হওয়া উচিত", বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনে মন্তব্য জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের
Adhir Chowdhury: 'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
Jharkhand Student Protest: প্রশ্নফাঁস কাণ্ডে এবার উত্তাল ঝাড়খণ্ড, বিধানসভা অভিযান ঘিরে তুলকালাম, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি
প্রশ্নফাঁস কাণ্ডে এবার উত্তাল ঝাড়খণ্ড, বিধানসভা অভিযান ঘিরে তুলকালাম, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget