এক্সপ্লোর

যাত্রী নেই, দুর্গাপুর থেকে বিমান পরিষেবা বন্ধ করল এয়ার ইন্ডিয়া

কলকাতা:চালু হওয়ার ৬ মাসের মধ্যেই অন্ডালের উড়ান প্রত্যাহার এয়ার ইন্ডিয়ার। শুরু হয়েছিল, ভর্তুকির ভরসায়। ঘটা করে কলকাতা, দিল্লির সঙ্গে উড়ান মানচিত্রে জুড়ে গিয়েছিল দুর্গাপুর। শুরুর ৬ মাসের মধ্যেই বন্ধ উড়ান!আগামী ১৬ তারিখ এই রুটে শেষবার ডানা মেলবে এয়ার ইন্ডিয়ার বিমান। এয়ার ইন্ডিয়া জানিয়ে দিয়েছে, রাষ্ট্রায়ত্ব উড়ান সংস্থা হিসেবে আঞ্চলিক রুটে বিমান চালানো এয়ার ইন্ডিয়ার কর্তব্য ছিল। তাই কলকাতা-দুর্গাপুর-দিল্লি রুটে বিমান চালু করেছিল এয়ার ইন্ডিয়া। কিন্তু অপারেশনাল কারণে এই রুটে ১৭ জুন থেকে উড়ান প্রত্যাহার করা হচ্ছে। ঘটা করে কলকাতা-দুর্গাপুর-দিল্লি রুটে উড়ান চালু হয় গত ৭ ডিসেম্বর। প্রথম উড়ানে চেপে দিল্লি যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এয়ার ইন্ডিয়া সূত্রে খবর, এই রুটে বিমান চালানো লাভজনক নয়, তাই নির্দিষ্ট সংখ্যক আসনে ভর্তুকি দেওয়ার ব্যাপারে চুক্তি হয় বেঙ্গল এরোট্রপলিস প্রোজেক্টস লিমিটেড বা বিএপিএল-এর সঙ্গে। কিন্তু সে টাকা মিলছে না। বিএপিএল-এর কাছে এয়ার ইন্ডিয়ার এখনও প্রায় চার কোটি টাকা পাওনা। সপ্তাহে তিন দিন চলে ১৪৪ আসনের বিমান। কিন্তু কখনও আসন ভর্তি হয় না। এয়ার ইন্ডিয়ার এক আধিকারিকের বক্তব্য, যেখানে কোনও বেসরকারি উড়ান সংস্থা উত্সাহই দেখায়নি, সেখানে লোকসানে বিমান চালাচ্ছিল এয়ার ইন্ডিয়া। মে মাসে এই রুটে উড়ানের দিন যাত্রী সংখ্যা ছিল গড়ে ৪৬ জন। কলকাতা থেকে দুর্গাপুরের যাতায়াত করতেন ৫ থেকে ৬ জন। এতটা লোকসান করে বিমান চালানো সম্ভব হচ্ছে না।   এয়ার ইন্ডিয়া সূত্রে খবর, উড়ান প্রত্যাহারের কথা, বিএপিএল-কে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সিদ্ধান্ত পুনর্বিবেচনার কোনও অনুরোধ জানানো হয়নি। এবিষয়ে কী বলছে বেঙ্গল এরোট্রপলিস প্রোজেক্টস লিমিটেড বা বিএপিএল? এবিষয়ে ফোনে যোগাযোগ করা হলেও কথা বলতে চাননি বিএপিএল কর্তারা।

সেরা শিরোনাম

Abhijeet Dipke : 'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
Abhijeet Dipke : 'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
News Live Update : কাল দেবীর বোধন, পুজো মুডে রাজ্য ; কলকাতা থেকে জেলা শুরু ঠাকুরদেখা
কাল দেবীর বোধন, পুজো মুডে রাজ্য ; কলকাতা থেকে জেলা শুরু ঠাকুরদেখা
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

ভিডিও

Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget