এক্সপ্লোর

Malda: উন্নয়নমূলক কাজে কাটমানি নেওয়ার অভিযোগ, পঞ্চায়েতের বিরুদ্ধে সরব দলীয় নেতা-কর্মীরা

বিক্ষুদ্ধ তৃণমূল কর্মীদের অভিযোগ, তৃণমূল পরিচালিত ভালুকা গ্রাম পঞ্চায়েতে উন্নয়নমূলক কাজে কাটমানি নেওয়া হচ্ছে।

অভিজিৎ চৌধুরী, হরিশ্চন্দ্রপুর: তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগে সরব দলীয় নেতা-কর্মীদের একাংশ। মালদার হরিশ্চন্দ্রপুরে প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠীকোন্দল। বিক্ষুদ্ধ তৃণমূল কর্মীদের অভিযোগ, তৃণমূল পরিচালিত ভালুকা গ্রাম পঞ্চায়েতে উন্নয়নমূলক কাজে কাটমানি নেওয়া হচ্ছে। তৃণমূলের প্রধান ও উপ প্রধান দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ জানিয়ে বিডিও-র দ্বারস্থ হয়েছেন দলের নেতা-কর্মীদের একাংশ। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল উপ প্রধান। দলীয় স্তরে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে তৃণমূল জেলা নেতৃত্ব।  দুর্নীতির অভিযোগ ঘিরে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসায় তৃণমূলকে কাটমানি-সরকার বলে কটাক্ষ করেছে বিজেপি।

তৃণমূল কর্মীদের অভিযোগ, পঞ্চায়েতে ১০০ দিনের কাজ প্রকল্পে বেশ কয়েকটি রাস্তা নির্মাণের টেন্ডার করেছে। তার মধ্যে বেশির ভাগ রাস্তার কাজ শুরু হয়নি। যেগুলি কাজ হয়েছে সেগুলি অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হয়েছে। ওভার এস্টিমেট করে রাস্তার বরাদ্দ বাড়ানো হয়েছে বলে দাবি। ইতিমধ্যে আলো নষ্ট হতে শুরু করেছে বলো অভিযোগ। যুব তৃণমূল কংগ্রেসের ভালুকা অঞ্চল সভাপতি প্রদীপ মহালদার বলেন,"ভালুকা পঞ্চায়েত মারাত্মক দুর্নীতি হচ্ছে। রাস্তা তৈরি, হাই মাসলাইট, এন-আর-জি-এস এর কাজ নিয়ে দুর্নীতি হচ্ছে। ২ কোটি ৮৪ লক্ষ টাকার দুর্নীতি হয়েছে। প্রধান, পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েতের কর্মীরা সকলেই দুর্নীতিতে অভিযুক্ত। এজন্য আমরা বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করলাম। জেলাশাসককে জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর কাছেও লিখিতভাবে অভিযোগ পাঠাবো।"

যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন  ভালুকা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান মজিবুর রহমান। তিনি বলেন,"সব অভিযোগ ভিত্তিহীন। পঞ্চায়েতের কাজ সঠিকভাবে হচ্ছে। যারা অভিযোগ করছে তাঁরা ভোটের সময় বিজেপি করে। ভোট শেষ হলেই তারা তৃণমূল হয়ে যায়।“ এই আবহে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির মালদা জেলা সম্পাদক কিষাণ কেডিয়া তৃণমূলকে কটাক্ষ করে বলেন,"তৃণমূল দলটাই কাটমানির দল। নিজেরাই নিজেদের মধ্যে লড়াই করছে। দুর্নীতিতে ভর্তি। মানুষ এখন বুঝবে মানুষ কাদের ভোট দিয়েছে।" অভিযোগ পেলে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের দায়িত্বে থাকা যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক কল্লোল দাস।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : বাসন্তী হাইওয়ের কাছে কুমিরখালিতে অভিযান বেঙ্গল STF-এর, উদ্ধার ২১টি আগ্নেয়াস্ত্র
বাসন্তী হাইওয়ের কাছে কুমিরখালিতে অভিযান বেঙ্গল STF-এর, উদ্ধার ২১টি আগ্নেয়াস্ত্র
R G Kar News : সিবিআইকে যদি বোঝাতে হয়, তাহলে ওদের তদন্ত করতে হবে না : অভয়ার বাবা
সিবিআইকে যদি বোঝাতে হয়, তাহলে ওদের তদন্ত করতে হবে না : অভয়ার বাবা
TMC News : TMC-র বিদ্রোহী সাংসদরা কি বিজেপিতে যোগ দেবেন, নাকি 'আসল' আখ্যা নিয়ে মমতার থেকে সরে যাবেন ? বিশেষজ্ঞরা বলছেন...
TMC-র বিদ্রোহী সাংসদরা কি বিজেপিতে যোগ দেবেন, নাকি 'আসল' আখ্যা নিয়ে মমতার থেকে সরে যাবেন ? বিশেষজ্ঞরা বলছেন...
Haroa Agitation : হাড়োয়ায় তৃণমূল বিধায়ক আব্দুল মাতিনকে তাড়া স্থানীয় মহিলাদের, ভাইরাল ছবি
হাড়োয়ায় তৃণমূল বিধায়ক আব্দুল মাতিনকে তাড়া স্থানীয় মহিলাদের, ভাইরাল ছবি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।
Sunun Mukhyamantri: আমার মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার কিছুদিনের মধ্যে BSF-কে জমি দিয়েছে: শঙ্কর ঘোষ
Sunun Mukhyamantri:
Shiboprosad Mukherjee: রাজ্যের নতুন সরকার থেকে নারীদের অধিকার, ফুলপিসি ও এডওয়ার্ড নিয়ে অকপট শিবপ্রসাদ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget