এক্সপ্লোর

আহ্বান আর পাল্টা হুঁশিয়ারির মধ্যেই আগামীকাল সাধারণ ধর্মঘট

কলকাতা: রাত পোহালেই ধর্মঘট। মোদী সরকারের শ্রমনীতির বিরুদ্ধে শুক্রবার এই সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে সিটু, আইএনটিইউসি সহ এগারোটি ট্রেড ইউনিয়ন। রাজ্য সরকার ইতিমধ্যেই ধর্মঘট রুখতে কড়া হুঁশিয়ারি দিয়েছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বলেন, বনধ করে কিছু হয় না। ভাঙচুর করলে তার কাছ থেকেই টাকা আদায় করব। তিনি যোগ করেন, এই মর্মে আইন আনা যায় কি না তা খতিয়ে দেখা হচ্ছে। বলেন, আইন করা যায় কিনা দেখছি। এই বিষয়ে মুখ্যসচিবের সঙ্গে কথা হয়েছে। তবে, পাল্টা ধর্মঘটীরাও অবস্থানে অনড়। সিটু সভাপতি শ্যামল চক্রবর্তী বলেন, প্রশাসন সার্বিক ব্যবস্থা নিয়েছে। আমাদেরও মানুষ আছে। তেরে পাস বাংলা হ্যায়, গাড়ি হ্যায়। মেরা পাস জনতা হ্যায়। ধর্মঘটী এবং সরকারের এই সম্মুখসমরে আশঙ্কায় সাধারণ মানুষ! যেমন, মফস্বল আর কলকাতার মধ্যে যোগাযোগের প্রধান ভরসাই হল ট্রেন। যে কোনও বনধ-ধর্মঘটেই জায়গায় জায়গায় অবরোধ করা হয় রেললাইন। প্যান্টোগ্রাফে কলাপাতা জড়িয়ে বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল। এপ্রসঙ্গে পূর্ব রেলের সিপিআরও রবি মহাপাত্র বলেন, আমরা বনধে অংশ নিচ্ছি না। সমস্ত ট্রেন সময়ে চালানোর চেষ্টা করব। বিঘ্ন ঘটলে সরাতে চেষ্টা করব। ট্রেনের পরেই যদি শহরের লাইফলাইন কিছু থাকে, তাহলে সেটা বাস। শুক্রবার ধর্মঘটের দিনে রাস্তায় কি বাসের দেখা মিলবে? ধর্মঘটীদের হুঁশিয়ারি, ধর্মঘট হবে সর্বাত্মক! বাম চালক থেকে হেল্পার, সামিল হবে সবাই। বাস মালিক সংগঠনগুলি অবশ্য এ নিয়ে মধ্যপন্থা নিচ্ছে। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা চাই অন্যান্য দিনের মতো বাস চলুক। স্ট্যান্ডে থাকে বাস। চালকের কাছে চাবি। তারা আসবে কিনা। সরকার অবশ্য গাড়ি নামাতে আশ্বাসবাণী শোনাচ্ছে। প্রতিবারই ধর্মঘটে সবথেকে বেশি হয়রানির মুখে পড়েন পর্যটকরা বা সেই মানুষগুলো, যাঁরা সকালে বাইরে থেকে কলকাতায় এসে পৌঁছোন। বিমানবন্দর কিংবা শিয়ালদা-হাওড়া স্টেশন থেকে কপাল ঠুকেও ট্যাক্সি মেলে না। মিললেও চড়া ভাড়া। শুক্রবারও সেই পরিস্থিতির পুনরাবৃত্তি হবে না তো? বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমল গুহ অবশ্য বললেন, আমরা কোনও বনধে বন্ধ করি না। কাল চলবে। স্বাভাবিক। রাস্তায় গাড়ি নামাবে। এসবের তুলনায় মাটির নীচে মেট্রো অনেকটা ঝঞ্ঝাটমুক্ত। কলকাতা মেট্রোর সিপিআরও ইন্দ্রাণী মুখথোপাধ্যায় বলেছেন, রোজকার মতো শুক্রবারও মেট্রো নর্মালি চলবে। গোলপার্কের অটো স্ট্যান্ডে অটো চালাতে হবে বলে ফতোয়া দিয়েছে তৃণমূলের শ্রমিক সংগঠন। এসব দিনে সাধারণ মানুষের বড় ভরসা পুলিশ। লালবাজার সূত্রে খবর, কলকাতায় ৩৫৭টি পুলিশ পিকেট থাকছে। রেল স্টেশন, বাস ও ট্রাম ডিপো, মেট্রো স্টেশন, ফেরিঘাটে আলাদা পুলিশ পিকেট করা হবে। বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়ে যাবে নজরদারি। রিজার্ভ ফোর্সের অফিসাররা বিভিন্ন ডিভিশনে থাকবেন। ধর্মতলা, হাজরা, রাসবিহারী, শ্যামবাজারের মতো গুরুত্বপূর্ণ জায়গায় থাকবেন পুলিশের সিনিয়র অফিসাররা। তথ্যপ্রযুক্তি করিডর, অর্থাৎ যেসব জায়গা দিয়ে তথ্যপ্রযুক্তি সেক্টরের কর্মীরা যাতায়াত করেন, যেমন বানতলা, উল্টোডাঙা, ইএম বাইপাসে অতিরিক্ত বাহিনী মোতায়েন থাকবে। মুখ্যমন্ত্রী সমস্ত দোকানপাট খোলা রাখতে আহ্বান জানিয়েছেন। এই প্রসঙ্গে ফেডারেশন অফ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তারকনাথ ত্রিবেদী বলেছেন, কাল দোকান খোলা রাখব। পরিবেশ অনুকূল রাখলে খোলা রাখব। পাশাপাশি, ফোরাম অফ ট্রেডার্স অর্গ্যানাইজেশনের সম্পাদক রবীন্দ্রনাথ কোলে বলেছেন, কাল বাজার খোলা থাকবে। সরকার বলেছে সহায়তা করবে। একদিকে বাম-কংগ্রেসের শ্রমিক সংগঠনের ডাকে ধর্মঘট, অন্যদিকে বিরোধিতায় তৃণমূল সরকার। শুক্রবার আবার তৃণমূলের আহ্বানে ব্লকে ব্লকে সিঙ্গুর দিবস। অর্থাৎ কৌশলী চাল। সব মিলিয়ে মুখোমুখি ধর্মঘটী এবং সরকারপন্থীরা।

সেরা শিরোনাম

Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Mamata Banerjee : 'আপনার জন্য আমি...', শুভেন্দুকে নিয়ে ফেসবুক লাইভে যা বললেন মমতা...
'আপনার জন্য আমি...', শুভেন্দুকে নিয়ে ফেসবুক লাইভে যা বললেন মমতা...
Alipurduar News: পূর্ণবয়স্ক এক দাঁতাল হাতির মৃত্যুতে আলিপুরদুয়ারের চাঞ্চল্য, তদন্তে নেমে যা উঠে এল...
পূর্ণবয়স্ক এক দাঁতাল হাতির মৃত্যুতে আলিপুরদুয়ারের চাঞ্চল্য, তদন্তে নেমে যা উঠে এল...
Humayun Kabir: 'আমি যাবই না', সমনে হাজিরা না দিয়ে শক্তিপুর থানার পুলিশকেই চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের!
'আমি যাবই না', সমনে হাজিরা না দিয়ে শক্তিপুর থানার পুলিশকেই চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের!

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Embed widget