এক্সপ্লোর

দুর্গাপুরের কাছে রেললাইনের ধার থেকে উদ্ধার ইঞ্জিনিয়ারিং ছাত্রের দেহ

দুর্গাপুর:  দুর্গাপুর স্টেশনের কাছে রেললাইন থেকে উদ্ধার ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার দেহ। গতকাল সন্ধে থেকেই নিখোঁজ ছিলেন ওই পড়ুয়া। আত্ম্যহত্যা না অন্য কারণে মৃত্যু, তদন্ত করে দেখছে পুলিশ। অন্ধ্রপ্রদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছিলেন দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনলজিতে। তিনবছরে প্রায় সবার সঙ্গেই মিশে গিয়েছিলেন ২১ বছরের বি কৃষ্ণ রাও।বন্ধুমহলে বেশ জনপ্রিয়ও হয়ে উঠেছিলেন। বুধবার সকালে তাঁরই দেহ উদ্ধার হল। স্থানীয় বাসিন্দারা এদিন ভোরে দুর্গাপুর স্টেশন থেকে এক কিলোমিটারের মধ্যে আসানসোল যাওয়ার আপ লাইনের ওপর একটি দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে দেহ উদ্ধার করে দুর্গাপুর জিআরপি থানার পুলিশ। জানা যায়, দেহ এনআইটির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র বি কৃষ্ণ রাওয়ের। পুলিশের প্রাথমিক অনুমান, ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে ওই ছাত্রের।কলেজ সূত্রে খবর,  মঙ্গলবার সন্ধেয় কলেজ ক্যাম্পাস থেকে বেরোন ওই ছাত্র। রাত দশটা বেজে গেলেও, ক্যাম্পাসে ফেরেননি। দুর্গাপুর থানায় মিসিং ডায়েরিও করে কলেজ কর্তৃপক্ষ। এরপরে বুধবার সকালে উদ্ধার হয় দেহ। পুলিশ জানিয়েছে, দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে মৃতের মোবাইল ফোন। সেটির কল ডিটেলস খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, কলেজ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ক্যাম্পাস থেকে বেরনোর আগে ফোনে পরিবারের সঙ্গে কথা বলেন ওই ছাত্র। মৃত পড়ুয়ার দেহ আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কলেজের থেকে খবর পেয়ে ইতিমধ্যে আসানসোলের উদ্দেশে রওনা দিয়েছে মৃত ছাত্রের পরিবার। সদা হাসিখুশি এই ছাত্রের অস্বাভাবিক মৃত্যুতে হতবাক সহপাঠীরা।

সেরা শিরোনাম

Weather Update: কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
Tapas Roy On Sudip Banerjee:
"আমার ভারী বয়েই গেছে..", সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় সম্পর্কে ফের মুখ খুললেন তাপস রায়
Kolkata Medical College: চুম্বক গিলে ফেলেছিল ৬ বছরের শিশু, ফেরাল একাধিক হাসপাতাল, অবশেষে লেদ কারখানা থেকে চুম্বক বানিয়ে অপারেশন, বড় সাফল্য কলকাতা মেডিক্যালের
চুম্বক গিলে ফেলেছিল ৬ বছরের শিশু, ফেরাল একাধিক হাসপাতাল, অবশেষে লেদ কারখানা থেকে চুম্বক বানিয়ে অপারেশন, বড় সাফল্য কলকাতা মেডিক্যালের
TMC Leader Arrested: গ্রেফতার করে নেওয়া হল রাজ্যের এই তৃণমূল নেতাকে, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
গ্রেফতার করে নেওয়া হল রাজ্যের এই তৃণমূল নেতাকে, কী অভিযোগ তার বিরুদ্ধে ?

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget