এক্সপ্লোর

ভাঙড়ে পাওয়ার গ্রিড হবেই, আন্দোলনকারীদের চ্যালেঞ্জ রেজ্জাকের

দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড়ে পাওয়ার গ্রিড হবেই। ভাঙড়ে তৃণমূলের সভা থেকে আন্দোলনকারীদের চ্যালেঞ্জ এলাকার বিধায়ক রেজ্জাক মোল্লার। পাওয়ার গ্রিডের বিরোধিতায় ৪ জানুয়ারি ভাঙড়ে সভা করেছিল জমি জীবিকা পরিবেশ ও বাস্তুতন্ত্র রক্ষা কমিটি। ৩ দিনের মাথায় সেই ভাঙড়েই পাওয়ার গ্রিডের দাবিতে সভা করল শাসক শিবির। আবার একমঞ্চে রেজ্জাক মোল্লা, আরাবুল ইসলাম, কাইজার আহমেদ, নান্নু হোসেনরা। পাওয়ার গ্রিডের স্বপক্ষে সুর চড়ান সবাই। ভাঙড়ের বিধায়ক বলেন, একমাস সময় দিলাম। এরমধ্যেই আন্দোলনকারীদের সিদ্ধান্ত নিতে হবে, তা কী করবে, দরকারে ক্ষতিপূরণ বাড়াতে পারে সরকার। দরকার হলে আমিও আলোচনায় বসব। পাওয়ার গ্রিড হবেই। গত বছরের জানুয়ারিতে অশান্তির পর থেকে থমকে প্রকল্প। কিন্তু ভাঙড়ের ‘পাওয়ার গ্রিড’ ঘিরে অশান্তির বিরাম নেই! বছর ঘুরে আরেকটা জানুয়ারি এসে গেলেও, এখনও ভাঙড়জুড়ে উত্তেজনার আঁচ! একদিকে শাসক দলের হয়ে চ্যালেঞ্জ জানান স্থানীয় তৃণমূল নেতা আরাবুল ইসলাম। বলেন, আমরা পাওয়ার গ্রিড করবই, বহিরাগতরা এলে আমরা প্রশাসনিক পথে মোকাবিলা করব। অন্যদিকে, আন্দোলনকারীদের হয়ে পাল্টা হুঁশিয়ারি দেন মির্জা হুসেন। বলেন, বললেই তো আর পাওয়ার গ্রিড করতে পারবে না। গ্রামে মানুষের ওপর বুলডোজার চালাতে দেব না। ভাঙড়ে পাওয়ার গ্রিড নিয়ে অব্যাহত তরজা। এরমধ্যেই আবার একবার আন্দোলনকারীদের হুঁশিয়ারি দেন রেজ্জাক! বললেন, কেউ যদি আমায় বোমা ছোঁড়ে ২ পা পিছিয়ে যাব। তারপর প্রতিরোধ করব। কিন্তু, প্রতিরোধ কী গামছা দিয়ে করব? অশান্তির আশঙ্কায় ভাঙড়ে এদিন পুলিশের নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। সবমিলিয়ে প্রবল ঠাণ্ডার মধ্যেও সরগরম ভাঙড়!

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Abhijeet Dipke : 'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

ভিডিও

Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Rajdanga Naba Uday Sangha | হারিয়ে যেতে থাকা প্রকৃতিকে ফিরিয়ে আনাই এই পুজোর থিম | ABP ANANDA LIVE
Shiv Mandir | ভিন্ন সংস্কৃতি প্রয়োগে সেরার পুজো শিরোপা জিতে নিল শিবমন্দির | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget