এক্সপ্লোর

West Bengal Politics: তিনতলা বাড়ি কেন? রেলের রাস্তা পরিদর্শনে গিয়ে প্রশ্নের মুখে জন বার্লা

BJP MP John Barla went to visit railway roads but being questioned by TMC leader. | আইএনটিটিইউসি নেতা দেবেশ কুণ্ডু প্রশ্ন করেন, ‘আপনার তিনতলা বাড়ি, চামুর্চি রোডে, কীসের জন্য?’

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: পৃথক উত্তরবঙ্গের দাবি তুলে আগেই বিতর্কে জড়িয়েছেন। এবার নিজের বাড়ি নিয়েও প্রশ্নের মুখে পড়লেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা। জবাব দিতে গিয়ে পাল্টা সাফাইও দিলেন তিনি। 

রেলের রাস্তা পরিদর্শনে যানতে জন বার্লা। সেখানেই নিজের বাড়ি নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। আইএনটিটিইউসি নেতা দেবেশ কুণ্ডু প্রশ্ন করেন, ‘আপনার তিনতলা বাড়ি, চামুর্চি রোডে, কীসের জন্য?’ জবাবে বিজেপি সাংসদ বলেন, ‘আমার লোকজন যে হেনস্থা হচ্ছে, ওদের রাখব কোথায়?’

জলপাইগুড়ির চামুর্চি রোডে তিন তলা বাড়ি রয়েছে জন বার্লার। দিন কয়েক আগে এই বাড়িতে দাঁড়িয়েই দলীয় নেতা-কর্মীদের নিয়ে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য দাবি করার যুক্তি শুনিয়েছিলেন এই বিজেপি সাংসদ।

একই দিনে জন বার্লার এই বাড়ি নিয়ে প্রশ্ন তুলেছিলেন সদ্য তৃণমূলে যোগদানকারী বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। দীর্ঘদিন অভিযোগ পাওয়ার পর নিউ আলিপুরদুয়ার স্টেশন লাগোয়া রেলের বেহাল রাস্তা পরিদর্শনে গিয়েছিলেন জন বার্লা। সেখানেই তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র নেতা বিজেপি সাংসদকে তাঁর বাড়ি নিয়ে প্রশ্ন করেন।

কয়েকদিন আগেই দার্জিলিং রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ করেন জন বার্লা। আলিপুরদুয়ারের কুমারগ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, জেলা পরিষদ সদস্য সহ ১০ জনকে সঙ্গে নিয়ে যান তিনি। সাংসদ পৃথক রাজ্যের দাবি তোলার পরই রাজ্যপালের সঙ্গে এই সাক্ষাৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে। 

যদিও সাংসদের দাবি, তৃণমূলের অত্যাচারে আলিপুরদুয়ারের ঘরছাড়া বিজেপির নেতা-নেত্রীরা তাঁর কাছে আশ্রয় নিয়েছেন। সেই ঘটনা তুলে ধরতেই রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ। তবে কি দল সতর্ক করার পর সুর নরম করলেন সাংসদ? এ প্রসঙ্গে বার্লা জানান, এই নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলবেন তিনি। বৈঠক শেষে একটি ভিডিও ট্যুইট করেন রাজ্যপাল। 

জন বার্লা পৃথক রাজ্যের দাবিতে সরব হলেও, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁর পাশে দাঁড়াননি। তিনি জানিয়ে দিয়েছেন, তাঁদের দল পৃথক রাজ্যের দাবিকে সমর্থন করছে না।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Jadavpur University: যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget