এক্সপ্লোর

WB Polls 2021: তৃণমূলে অন্তর্ঘাত শুরু হয়ে গেছে, আগে নিজের আসন বাঁচান মুখ্যমন্ত্রী, আক্রমণ দিলীপের

WB elections with ABP Ananda: কৃষকদের ধোঁকা দিয়েছেন মমতা, এখন নাটক করছেন, দাবি দিলীপের।

কলকাতা: বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার পূর্ব বর্ধমান সফরের পরের দিনই সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতি বিভিন্ন ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন। এদিন দিলীপ বলেন, ‘কৃষক স্বার্থেই নতুন কৃষি আইন। কৃষক স্বার্থে গ্রামে গিয়ে সভা। কৃষকদের অধিকার সুরক্ষায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার। ২৪ জানুয়ারি পর্যন্ত ৪০০০০ গ্রামসভায় অংশ নেবেন বিজেপি কর্মীরা। সঠিক সময় ফসল বিক্রি করতে পারেন না কৃষকরা। তৃণমূল আমলে ফসলের দাম পান না কৃষকরা। কৃষক সম্মান নিধি থেকে বঞ্চিত বাংলার কৃষকরা। কৃষকদের সঙ্গে অসহযোগিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন বিপাকে পড়ে এবার সহযোগিতার কথা বলছেন মমতা। কৃষক বিরোধী বিল হলে বাংলায় আন্দোলন হত। ফড়েদের সঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী। কৃষকদের ধোঁকা দিয়েছেন মমতা, এখন নাটক করছেন।’ দিলীপ আরও বলেছেন, ‘বাংলায় এখন ইট-পাটকেলের রাজনীতি। বাংলার মানুষ এ ধরনের রাজনীতি চান না। বিজেপি ক্ষমতায় আসার পর কে মুখ্যমন্ত্রী হবেন, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। আগে নিজের আসন বাঁচান মুখ্যমন্ত্রী। তৃণমূলে অন্তর্ঘাত শুরু হয়ে গেছে। বর্ধমানে তৃণমূলের মিছিলে লোকই হয়নি। আমার চা-চক্রে এর থেকে বেশি লোক হয়।’ গতকাল বর্ধমানে নাড্ডার শক্তি প্রদর্শনের পর আজ পাল্টা মিছিল তৃণমূলের। টাউন হল থেকে গোলাপ বাগ পর্যন্ত রোড শো রাজ্যের শাসকদলের। কর্মসূচিতে অভিনেতা তথা যুব তৃণমূলের সহ সভাপতি সোহম চক্রবর্তী। তিনি বিজেপিকে আক্রমণ করে বলেন, ‘বাংলার মানুষ তৃণমূলকেই চান। মোদি সরকারের কৃষি আইন কৃষক বিরোধী। মমতার সরকার মানুষের জন্য। মমতার সরকার কৃষকের জন্য, শ্রমিকের জন্য। বাংলার সংস্কৃতি যাঁরা জানেন না, তাঁরা বহিরাগত। কার্জন গেট থেকে বিজেপির গাড্ডা খুঁড়ে দিয়েছি।’ অন্যদিকে, পুরুলিয়ায় শুভেন্দু অধিকারীর সভায় তৃণমূলের পতাকা লাগানো গাড়ি ঘিরে উত্তেজনা ছড়ায়। তৃণমূলকে আক্রমণ করে শুভেন্দু বলেন, ‘পুলিশের অনুমতি নিয়ে সভা করতে এসেছি। কিন্তু, স্থানীয় কোনও পুলিশকে দেখা গেল না। এত সভা দেখে তৃণমূল দিশেহারা হয়ে পড়েছে। বিজেপি কর্মীরা কেউ প্ররোচনায় পা দেননি। তৃণমূল এখন দল নেই, কোম্পানি হয়েছে। পোলিং এজেন্ট দেওয়ার লোক পাবে না তৃণমূল। তৃণমূল এখন বিনয় মিশ্রের মতো তোলাবাজে ভরে গেছে।’ তৃণমূলকে আক্রমণ করে শুভেন্দু আরও বলেছেন, ‘ব্যালটের বান্ডিল বদলে জোড়াফুল করত। আমি তৃণমূলে ছিলাম, জানি কীভাবে সব হত। জেলা থেকে তোলার টাকা পৌঁছত কলকাতায় আর তোলাবাজ ভাইপোর দল চাকরি দিয়েছে। কয়েকদিন পর মিথ্যাশ্রী, কুত্‍সাশ্রী করতে আসবেন একজন। কৃষক নিধি সম্মান থেকে কেন বঞ্চিত বাংলার চাষিরা? বিজেপি এলে আয়ুষ্মান ভারত চালু হবে বাংলায়। বিজেপি জিতবেই বাংলায়।’

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
Jadavpur University: 'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
CM Suvendu Adhikari: রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget