এক্সপ্লোর

রক্তাক্ত দ্বিতীয় দফা, সংঘর্ষ, আগুন, মারধর, উদ্ধার তাজা বোমা

বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর: বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর। ৩ জেলার ভোটেই একাধিক জায়গায় আক্রান্ত বিরোধীরা। সংঘর্ষ, বাড়িতে আগুন, মারধর। উদ্ধার হল তাজা বোমাও।   বর্ধমানের জামুড়িয়ার সত্তরে, বুথ জ্যামের অভিযোগকে কেন্দ্র করে সিপিএম-তৃণমূল সংঘর্ষ। দুই সিপিএম সমর্থকের বাড়িতে তৃণমূলের লোকজন আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরও বাধা দেয় তৃণমূল। দমকলের ইঞ্জিনকেও গ্রামের বাইরে আটকে রাখা হয় বলে অভিযোগ। এও অভিযোগ উঠেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেরকম ভাবে সক্রিয়তা দেখায়নি ঘটনাস্থলে থাকা কেন্দ্রীয় বাহিনী। তৃণমূলের পাল্টা দাবি, তাদের চার সমর্থককে সিপিএম মারধর করে।   ইটের ঘায়ে মাথা ফাটল দুর্গাপুর পূর্ব কেন্দ্রের কংগ্রেস কর্মীর! অভিযোগ, সিপিএমের পোলিং এজেন্টদের হুমকি দেওয়ার প্রতিবাদ করাতেই তাঁর ওপর হামলা চালায় তৃণমূল।   জামুড়িয়ার ৭৬ ও ৭৭ নম্বর বুথে আক্রান্ত সিপিএমের দুই পোলিং এজেন্ট। মাথা ফাটিয়ে দেওয়া হয় একজনের। হামলায় অভিযুক্ত তৃণমূল। ফ্লাইং স্কোয়াডের অফিসারকে ধমক পুলিশ পর্যবেক্ষকের। চাপে পড়ে গ্রেফতার এক।   পাণ্ডবেশ্বরের ৮৮ নম্বর বুথের সিপিএম পোলিং এজেন্টের বাড়িতে ভাঙচুর।   দুর্গাপুর পশ্চিমের বেনাচিতিতে তৃণমূলের বাইক বাহিনীর তাণ্ডবের অভিযোগ। বাড়িতে ঢুকে সিপিএম সমর্থকদের মারধর। আহত ৫। ফরিদপুরে আক্রান্ত কংগ্রেস। ক্যাম্প অফিসে ভাঙচুর, মারধর।   ভোটচলালাকীন তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে জামুড়িয়ার নন্ডি।   জামুড়িয়ায় বুথের ১০০ মিটারের মধ্যে উদ্ধার হয় দু’ব্যাগ ভর্তি তাজা বোমা।   বাঁকুড়ার সোনামুখীর বেলুট রসুলপুরে ভোর থেকেই বোমার আওয়াজ। নির্বাচন কমিশনের দাবি, হাতি তাড়াতে বাজি ফাটানো হয়েছে। সোনামুখীতে এক দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র হাতে ঘুরতেও দেখা যায়। এই অভিযোগকেও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে কমিশন। তারা জানিয়েছে, পুলিশ তদন্ত করেছে। এই ঘটনা যে ঘটেছে, এমন তথ্য পাওয়া যাচ্ছে না। কোনও অভিযোগ আসেনি। দুষ্কৃতীকেও সনাক্ত করা যায়নি।   ওন্দার বিভিন্ন গ্রামে লাঠি হাতে দুষ্কৃতীরা তাণ্ডব চালায়।     ভোট দিয়ে ফেরার পথে বেধড়ক মারধরে পা ভাঙে সবংয়ের কংগ্রেসকর্মীর।     কেশপুরের চরকা গ্রামে সিপিএম সমর্থক ও সিপিএম এজেন্টদের বেধড়ক মারধর করা হয়।   চন্দ্রকোণায় সিপিএম প্রার্থীর পোলিং এজেন্টকে মারধরে অভিযুক্ত তৃণমূল।   ন্যাড়াদেউলেও সিপিএম এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ। প্রতিটিক্ষেত্রেই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।        

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget